Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

একটা দুঃস্বপ্ন ও বাস্তব ঘটনা।

IMG_20220902_080746
Dr. Belal Hossain

Dr. Belal Hossain

Gynaecologist
My Other Posts
  • September 2, 2022
  • 8:14 am
  • No Comments

এই পোস্টটা শেষ অবধি পড়লে না চমকে উপায় নেই।

যদিও শুরুতেই কিছু Medical terminology নিয়ে কচকচি আছে বিষয়টা বোঝার সুবিধার্থে।
….

সেদিনই সকালে ফোনে কথা হচ্ছিল একজনের সঙ্গে। মুডটা ততটা ভালো ছিলনা, সেটা সেই বন্ধু বুঝে ফেলে। বললাম, খুব বাজে একটা স্বপ্ন দুটো ইনস্টলমেন্টে দেখে একটু ঘেঁটে গেছি।

স্বপ্ন আবার কেউ ইনস্টলমেন্টে দেখে নাকি?

আমি তো দেখলাম। দেখলাম, আমার মাথাটা ফুটো হয়ে গেছে। সেই গর্তে আমার একটা আঙুল ঢুকে যাচ্ছে! প্রথম দফায় ভয় পেয়ে তড়িঘড়ি ঘুম ভেঙে যায়। মাথায় হাত বুলিয়ে ফুটোটা খুঁজতে থাকি। নেই দেখে আশ্বস্ত হই। ঘড়িতে তখন তিনটে বাজে। বাথরুম থেকে ঘুরে এসে আবার ঘুমিয়ে পড়ি, তখন আবার ঐ একই দুঃস্বপ্নের বাকিটাও দেখি। ভয় পেয়ে আবার ধড়ফড় করে উঠে পড়ি। তখন মসজিদে ভোরের আজান দিচ্ছে। সেই থেকে জেগে বসে আছি। আর ঘুমোইনি।

……

নিজেরই একটা পুরোনো লেখা পড়ছিলাম। ‘Craniotomy done successfully.’

News paper-এ এই বয়ানটা দেখে চমকে উঠেছিলাম।
Cranium মানে মাথার খুলি, সবাই জানে।

এখন, যে অপারেশনের নামের পাশে ..otomy লেখা আছে, তার মানে বোঝায় ওপেন করা। যেমন Laparotomy. Laparos ল্যাটিন শব্দ, মানে পেট। ল্যাপারোটমি মানে তাহলে পেট খুলে ফেলে দেখা।

বলে রাখি, যে অপারেশনের নামের শেষে ..ectomy লেখা আছে, তার মানে সেটা কেটে বাদ দেওয়া। যেমন, Appendectomy, Hysterectomy ইত্যাদি। জরায়ুকে ল্যাটিন ভাষায় Hysteros বলে। ল্যাটিন হল ইংরেজি ভাষার সংস্কৃত মাইবাপ। কে না জানে!

যাকগে, Craniotomy নিয়ে বলছিলাম। তার মানে Cranium অর্থাৎ মাথার খুলিটা খুলে ফেলা বা ওপেন করা। এই বছর পঞ্চাশ আগেও, ডেলিভারি রোগীর পেটের বাচ্চা, খুব বড় মাথা, আটকে গেছে দীর্ঘক্ষণ, বাচ্চাটা মরেও গেছে, মা সংকটাপন্ন, তখন সিজার টিজারও খুব রিস্কি ছিল, সেই সব মূহুর্তে ঐ আটকে যাওয়া বাচ্চার মাথাটাকে ফুটো করে চূর্ণ করে সাঁড়াশি দিয়ে চেপে সংকুচিত করে দেওয়া হতো, প্রোসিডিওরটার পোশাকি নাম ছিল Craniotomy.

সেই অপারেশন এই শতাব্দীতে?
তাহলে জেলে যেতে হবে যে ডাক্তারকে।
পরে ডিটেলে পড়ে দেখলাম, আঘাত পেয়ে একজনের মাথার হাড় ঢুকে গেছে খুলির ভেতরে। সেই টুকরো হাড়টাকে Craniotomy করে বার করেছে ডাক্তাররা। সেই ঘটনাটা সংবাদপত্রের শিরোনামে ঠাঁই পেয়েছে।
…
এবারে মূল গল্পে আসছি।

দ্বিতীয় দফায় ঘুমিয়ে আমি আবার এটাই দেখতে থাকি। আমি তখন ঐ গর্তে আঙুল ঢুকিয়ে টের পাই মাথার হাড়ের একটা টুকরো একদম ভেতরে সেঁধিয়ে আছে। সেটাকে তখন তুলে ফেলবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সেই টানাটানিতে ঘিলুটাও বেরিয়ে আসছে। ঠিক তখনই আবার ঘুম ভেঙে যায়, আর দেখি আমার হাতে ধরা আছে বালিশের পাশে রাখা ওর চুলের প্লাস্টিক ক্লিপটা।

এর ঠিক দুদিন পরেই চেম্বারে বসে আছি, এক মধ্যবয়সী মহিলা ঢুকলেন তাঁর মেয়ের রিপোর্ট হাতে নিয়ে। মেয়ের দীর্ঘদিন ইনফার্টিলিটি ছিল। চিকিৎসার পরে কনসিভ করেছে।

রিপোর্টটায় চোখ বুলোতে বুলোতে চমকে উঠি। ঠিক যেন স্বপ্নটাই সামনে এসে দাঁড়িয়েছে।

ব্রেনকে ল্যাটিন ভাষায় বলে Encephalon। ঐ জন্য ব্রেনের ইনফেকশনের নাম Encephalitis. স্ক্যান রিপোর্টে লিখেছে, পার্ট অব স্কাল তৈরি হয়নি। একটা ফুটো আছে। সেই ফুটো দিয়ে বেবির ব্রেনটা বেরিয়ে এসেছে। তার পোশাকি নাম Encephalocele. তার সাথে ব্লাড রিপোর্টে Down Syndrome positive.

একটা নিরীহ শিশু। অনেক শখে অনেক ধৈর্যে তার এই পৃথিবীতে আসার কথা ছিল!
…..

Post dedicated to Roopankar Sarkar .

PrevPreviousশিশুর মানসিক বিকাশ ঠিক রাখতে মোবাইল ও কম্পিউটার থেকে দূরে রাখুন
Nextপ্রসবের আগে ও পরে মায়ের যত্নNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

চার আঙুল নিয়েই চার বার

November 2, 2026 No Comments

বিষয়টি কিছুটা স্থূল হলেও এই নিয়ে চর্চা ইত্যাদি ব্রাজিলের রাজনীতিতে সুবিদিত। চতুর্থবার ব্রাজিলের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত ব্রাজিলের জনপ্রিয় শ্রমিক এবং জাতীয় নেতা লুইজ ইনাসিও লুলা

নতুন সংকটের সামনে তেলেঙ্গানার কৃষি

November 2, 2026 No Comments

ঘূর্ণিঝড় অর্ণব এসে দেশের দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে বেশ খানিকটা বৃষ্টি ঝরিয়ে দিয়ে গেলেও দেশের মধ্য – দক্ষিণ ভাগের একটা বড়ো অংশ জুড়ে রীতিমতো খরা পরিস্থিতির সৃষ্টি

সুকুমার রায়ের সাহিত্যকর্ম ও সহযোগী চিত্রায়ণ: সমাজ-মনস্তত্ত্ব, ব্যঙ্গচেতনা ও সমকালীন প্রাসঙ্গিকতা

November 2, 2026 No Comments

ভূমিকা: হাসির আড়ালে সমাজদর্শন বাংলা সাহিত্যের ইতিহাসে সুকুমার রায় এমন এক স্বতন্ত্র প্রতিভা, যাঁর সাহিত্যকে কেবল শিশুমনের আনন্দবিধানকারী ছড়া, উদ্ভট কল্পনার গল্প কিংবা হাস্যরসাত্মক নাটকের

মাওবাদী তকমা দিয়ে হাসপাতালের ওষুধ আর চিকিৎসা সামগ্রীর অভাব ঢেকে রাখা যাবে না, স্বাস্থ্যমন্ত্রীমশাই!

November 1, 2026 No Comments

সংবাদমাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর একটি সাক্ষাৎকার দেখলাম। বেশ গম্ভীর মুখে তিনি জানাচ্ছেন, চোরবাগান কাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি করে এবং সরকারি হাসপাতালগুলিতে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর ঘাটতির

JANTAR MANTAR: Inclusive Democracy or Incomplete Struggle? Why Adivasi Participation Matters?

November 1, 2026 No Comments

A renewed awakening among those who cherish democracy is clearly visible across India. The flame of struggle, ignited by students and the youth, is spreading

সাম্প্রতিক পোস্ট

চার আঙুল নিয়েই চার বার

Bappaditya Roy November 2, 2026

নতুন সংকটের সামনে তেলেঙ্গানার কৃষি

Somnath Mukhopadhyay November 2, 2026

সুকুমার রায়ের সাহিত্যকর্ম ও সহযোগী চিত্রায়ণ: সমাজ-মনস্তত্ত্ব, ব্যঙ্গচেতনা ও সমকালীন প্রাসঙ্গিকতা

Dr. Sukanti Bhattacharya November 2, 2026

মাওবাদী তকমা দিয়ে হাসপাতালের ওষুধ আর চিকিৎসা সামগ্রীর অভাব ঢেকে রাখা যাবে না, স্বাস্থ্যমন্ত্রীমশাই!

West Bengal Junior Doctors Front November 1, 2026

JANTAR MANTAR: Inclusive Democracy or Incomplete Struggle? Why Adivasi Participation Matters?

K. Sahadevan November 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

697652
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]