Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

উদ্বোধন

IMG_20221002_083726
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • October 2, 2022
  • 8:43 am
  • No Comments

হতে পারে আমরা বুদ্ধিতে একটু মাটো। তাই বলে সবাই হ্যাটা করবে? আরে, জানিস যদি ব্যাপারটা কী, বলে দে না! তা নয়, সারা সময় ধরে পুজো মণ্ডপের বাইরে গুজব… গুজগুজ ফুসফুস।

পাড়ার উদীয়মান দাদা বল্টুদা, গতকাল নবমী থেকে অর্ডার করে রেখেছে আমাকে। শুধু আমাকে না, বটু হরি শান্ত পিনাকী এই রকমের যে কজন ইয়ে আছি ভানু চ্যাটার্জির মোড়ে আড্ডা মারা পাবলিক, সবাইকে বলে রেখেছে, আজ সকাল সাড়ে দশটা থেকে ‘আমরা সবাই’ ক্লাবের মণ্ডপ লাগোয়া যে রাস্তাটা, সেখানে ভিড় করে দাঁড়াতে হবে। এত ভিড় করতে হবে যেন রাস্তা পুরো আটকে যায়।

এমনিতে পথ অবরোধ নিষিদ্ধ। তবে কিনা জনতার আবেগের বন্যায় রাস্তা আটকানো হলে কারওর কিচ্ছুটি বলার নেই। এও এক ধরণের ম্যান মেড বন্যা। বন্যা হলে রাস্তা আটকাতেই পারে। পারে না?

কিন্তু কেন? রাস্তা কেন আটকানো হবে?

এই কেনর উত্তর দুটো। এক নম্বর কারণটা বল্টুদা জানে। দাপুটে অমরদা মানে অমর মল্লিক চেয়েছে বলে। এর আগে যে বার চেয়েছিল সে বার ভিড় তত টাইট মানে নিশ্ছিদ্র করা যায়নি বলে একটা অ্যাম্বুলেন্স পাস করে গেছিল। আর গেছিল বলেই অ্যাম্বুলেন্সে শোয়া বামাচরণ পাল হাসপাতালে পৌঁছাতে পেরেছিল। সেই বামাচরণ মানে আমাদের দলকে ভোট না দেওয়া বামাচরণ বেঁচে ফিরে এই চ্যাটার্জির মোড়ে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে বলেছিল, ‘ছোঃ’!

যদিও এত সাহসের শাস্তি বামার ইয়েতে ঠুসে দিয়েছে বল্টুদার মাথার ওপরে থাকা অমর মল্লিক, কিন্তু সেই অমর মল্লিক বল্টুদাকেও উপযুক্ত সাজা দিতে ছাড়েনি।

এবারও সেই অমর মল্লিকের অর্ডার।

তাই বল্টুদার এবারের জিগির, মন্ত্রের সাধন কিম্বা শরীর পাতন। আমরা রাস্তা এমন আটকান আটকাব যে আস্ত গাড়ি তো দূরের কথা, একটা পিঁপড়েও যেন না গলতে পারে। পারবে না সে ব্যাপারে গ্যারান্টি।

বল্টুদা চাপ খেয়েছে। কাজেই রাস্তা নিশ্ছিদ্র বন্ধ করতে হবে! তো এই গেল একটা কেনর উত্তর।

এবার দ্বিতীয় কেনর উত্তরটা। আদৌ কেন বল্টুদা চাপ খেল? কী ঘটবে আজ? বল্টুদাকে জিজ্ঞেস করে লাভ হল না। সে কিছুই জানে না।

কড়া স্বভাবের অমর মল্লিককে আমরা প্রশ্ন করতে সাহস পাই না।

তবু জিজ্ঞেস করলাম। আজ কিন্তু ফুরফুরে মেজাজে ছিল। উত্তর দিল সেই মেজাজেই।– আরে, পূজোর উদ্বোধনে তো ওনাকে আনতে পারিনি। বাধ্য হয়ে সেটা ফাল্গুনি নস্করকে দিয়ে করাতে হল। অনেক চেষ্টায় আজ দশমীর সকালে সেই তিনিই আসবেন! তাই ভিড় করতে হবে। ভিড় না দেখলে উনি রেগে যান, জানিস তো?

— উনি আসবেন? বাপ রে! কেন আসবেন দাদা?

— আরেহ্, কেন আবার! উদ্বোধন করতে আসবেন।

ব্যাপক চমকিত হলাম! দশমীর দিন সকালে আবার কীসের উদ্বোধন! বিসর্জনেরও কী বলে ওই উদ্বোধন লাগবে নাকি? ইউনেস্কো কি অর্ডার দিয়েছে সে রকম?

আশ্বস্ত করল অমর মল্লিক– না রে না, বিসর্জনের না! আগামী বছরের পুজোর উদ্বোধন করে দেবেন উনি এই বছরের দশমীতে। মহালয়ার আগে ফিতে কাটেন বলে বিরোধীরা খুব হ্যা হ্যা হাসি দেয় তো। এবার থেকে আরও আগে… বছর খানেক আগেই উদ্বোধন চালু করবেন উনি। ইউনেস্কো আর গিনেসের বাপ অবধি চমকে যাবে।

— কিন্তু তাতে লাভ কী?

— বাঃ রে, বুঝলি না? লাভই লাভ তো! উনি বলেছেন পুজো মানেই অর্থনীতির উন্নতি, ঠিক কি না?

আমরা সমস্বরে বললাম, ‘হ্যাঁ, তা তো বটেই’!

— কথা সেটাই। এবার থেকে সারা বছর ধরে চলমান পুজো মানে সারা বছর ধরে অর্থনীতি চলমান। চা বিক্রি, ঘুগনি বিক্রি। প্রচুর অর্থনৈতিক ব্যাপার-স্যাপার।

তারপর ধর প্যান্ডেলগুলো সারাবছর থাকবে। রোদে ঝড়ে জলে থাকবে সেগুলো। সেগুলোর রিপেয়ার। ইউনেস্কো বলেছে হেরিটেজ। তা সেই হেরিটেজ স্ট্রাকচারের রিপেয়ার তো করতেই হবে। হবে না? সারা বছর কাজ হবে। একশ দিনের কাজ না, একেবারে তিনশ পঁয়ষট্টি দিনের কাজ… হই হই উন্নয়ন, বুঝলি তো?

PrevPreviousVulkan Las Vegas Betrug Oder Bei Weitem Nicht? » Unser Test Out & Erfahrungen 202
Nextযারা কাজ করে ১Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্র-মৃত্যু: ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক

July 9, 2026 No Comments

নিজের স্কুলের বিষয়ে খারাপ খবর পেলে মন ভারাক্রান্ত হয়, বিশেষত যদি তা হয় এক তরতাজা তরুণ ছাত্রের দুর্ভাগ্যজনক মৃত্যুর খবর এবং তার সঙ্গে জড়িয়ে থাকে

অভয়া মঞ্চ বারুইপুরের বিচার চায়

July 9, 2026 No Comments

৮/৭/২০২৬ গতকাল অভয়া মঞ্চের পক্ষ থেকে আমরা বারুইপুরের সূর্যপূরে যে নাবালিকা, চরম নিষ্ঠুরতার শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হলো, তার পরিবারের সাথে

“সব মরণ নয় সমান”

July 9, 2026 No Comments

এক আর পাঁচে ছয় হাতে রইলো কতো ? মাদক নেশা পাচার চক্র সাথে মরণ শুধু পরে রইলো হাতে!! সব মরণ নয় সমান মৃত্যু আমার আগে

এবার ঘটনাস্থল বারুইপুর

July 8, 2026 No Comments

এবার ঘটনাস্থল বারুইপুর। শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল ১২ বছরের এক কিশোরী। রবিবার সকালে বাড়ির কাছের পুকুর থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। পরিবারের অভিযোগ,

PMSF In Solidarity with Students Protesters

July 8, 2026 No Comments

06/07/2026 Members of PMSF (Progressive Medicos and Scientists Forum)  today visited the ongoing NEET paperleak protest at Jantar Mantar, interacted with their medical team and

সাম্প্রতিক পোস্ট

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্র-মৃত্যু: ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক

Dr. Koushik Dutta July 9, 2026

অভয়া মঞ্চ বারুইপুরের বিচার চায়

Abhaya Mancha July 9, 2026

“সব মরণ নয় সমান”

Shila Chakraborty July 9, 2026

এবার ঘটনাস্থল বারুইপুর

West Bengal Junior Doctors Front July 8, 2026

PMSF In Solidarity with Students Protesters

Doctors' Dialogue July 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

647823
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]