Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সহজ পাঠে পিরিয়ড বা মাসিক রজোস্রাব

IMG-20200116-WA0087
Dr. Nandita Saha

Dr. Nandita Saha

Paediatrician
My Other Posts
  • January 16, 2020
  • 4:06 pm
  • One Comment

সাধারণত মেয়েদের ঋতুস্রাব শুরু হয় ১২ বছর বয়সে। তবে কারো কারো তার আগে এমনকী ৮ বছর বয়সেও শুরু হতে পারে। এ সম্পর্কে মায়েদের উচিত সন্তানদের উপযুক্ত শিক্ষা দিয়ে বিশেষ দিনের জন্য তৈরি করা। অনেক ক্ষেত্রেই সমস্যা হয়, মায়েরা নিজেরাই বুঝে উঠতে পারেননা কখন আর কীভাবে এই বিষয়ে মেয়েকে জানাবেন।

ঋতুস্রাব সম্পর্কে মেয়েরা যখন থেকে একটু করে বড় হতে থাকে তখন থেকেই অল্প করে জানানো দরকার। যেমন টিভির বিজ্ঞাপনে স্যানিটারি ন্যাপকিন দেখানোর সময় কেন এর দরকার হয়, সে বিষয়ে জানানো যেতে পারে। তাকে বোঝানো দরকার মেয়েদের এই স্বাভাবিক শারীরবৃত্তীয় ঘটনা সম্পর্কে। একই সঙ্গে জানানো দরকার পিরিয়ড হল এমন একটা লক্ষণ যা জানান দেয় শরীর এখন বাচ্চা ধারণের জন্য তৈরি। পাশাপাশি কেন সন্তান আসে ও কীভাবে তা প্রতিরোধ করা যায় সে বিষয়েও প্রাথমিক ধারণা দেওয়া দরকার। তবে কখনোই এ সম্পর্কে কোনো কুসংস্কার মেয়ের মনে ঢোকানো উচিত নয়।

অনেক মায়ের প্রশ্ন, মেয়ের পিরিয়ড কবে শুরু হবে কী করে বুঝবো?

একথা খুব সত্যি, আগে থেকে নির্দিষ্ট দিন বোঝা কারো পক্ষেই সম্ভব নয়। কিন্তু যখন থেকে শরীরে নানারকম বদল আসতে থাকে, তখন থেকে ওই বিশেষ দিনের জন্য তৈরি করতে হবে। মেয়েদের পিরিয়ড শুরু হওয়ার গড় বয়স ১২ বছর। তবে তার এদিক ওদিক হতেই পারে। ঋতুস্রাব শুরুর বয়স অনেক সময়েই পারিপার্শ্বিক পরিবেশ, জীবনযাত্রা ও ভৌগোলিক অবস্থানের উপরেও কিছুটা নির্ভর করে। আসলে শরীর পিরিয়ডের জন্য তৈরি হলে তখনই শুরু হয়।

১৪ বছরেও শরীরে কোনো মেয়েলি লক্ষণ ফুটে না উঠলে, ১৬ বছরেও পিরিয়ড শুরু না হলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা দরকার। এর সম্ভাব্য কারণ হতে পারে অপুষ্টি জনিত কারণে ওজন কম থাকা। প্রচুর শরীরচর্চা করা বা হরমোনের তারতম্য হলেও এমন হতে পারে। আর প্রথমবার পিরিয়ড শুরু হওয়ার পর নিয়মিত হতে একটু সময় লাগতে পারে। একবার ঠিক হয়ে গেলে ২৮-৩০ দিন অন্তর হতে পারে। সাধারণত ৩-৭ দিন স্থায়ী হয়। রক্তপাতের পরিমাণ অনেক বেশি মনে হলেও আসলে ৩-৫ টেবিলচামচ রক্ত বেরোয়।

এমন কোনো কথা নেই যে পিরিয়ড বাড়িতেই শুরু হবে। স্কুলে, টিউশনে বা খেলার মাঠে যে কোনো জায়গায় যে কোনো সময়ে শুরু হতে পারে। সেজন্য মেয়েকে প্রস্তুত রাখতে হবে। ব্যাগে কোনো পাউচে স্যানিটারি ন্যাপকিন দিয়ে রাখতে হবে। পিরিয়ড হওয়া অবস্থায় অনেক সময় জামা পোশাকে দাগ লাগতে পারে। কাজেই এ সময় খুব আঁটোসাঁটো ও হালকা রঙের পোশাক পরা উচিত নয়। আর ব্যাগে একটা অতিরিক্ত পোশাক রাখা ভালো, যাতে দরকার মতো বদলে নেওয়া যায়। সে যেন কোনো অস্বস্তিকর পরিস্থিতির সামনে না পড়ে। তবে এই বিষয় নিয়ে রাখঢাক করা বা ভুল তথ্য দেওয়া কখনোই উচিত নয়।

পিরিয়ড মেয়েদের একটি নিয়মিত ব্যাপার হলেও, এখনও তা নিয়ে কুসংস্কার কাটিয়ে উঠতে পারেননি অনেকেই। প্যাডম্যান বা পিরিয়ড এন্ড অফ সেন্টেন্স-এর মতো ছবিও এই সম্পর্কে কুসংস্কার দূর করতে পারেনি। আর এ বিষয়ে ঠিকঠাক ধারণার অভাবে বিশেষত, কিশোরী অবস্থায় নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

এক সমীক্ষায় জানা গেছে, ঋতুস্রাব নিয়ে লজ্জার জন্য আমাদের দেশে গ্রামের দিকে বসবাস করা ২৩ শতাংশ মেয়ে বয়ঃসন্ধিতে পৌঁছনোর পরেই স্কুল ছাড়তে বাধ্য হয়। এই মেয়েদের ২৮ শতাংশই পিরিয়ডের সময় যথাযথ সুরক্ষার অভাবে স্কুলে যেতে অসুবিধা বোধ করে পড়া ছাড়ে। আবার অনেকে পড়া বন্ধ না করলেও এ রাজ্যের গ্রামের ৫০ শতাংশেরও কম মেয়ে যথাযথ সুরক্ষার সুযোগ পায়। ফলে ওই সব দিনে তারা স্কুলে যায় না। কাজেই সব চেয়ে আগে দরকার এই বিষয়ে সচেতন থাকা। যদিও একটু করে সচেতনতা বাড়ছে। এখন অনেক স্কুলে স্যানি্টারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনও বসেছে। আরো সচেতনতা দরকার।

PrevPreviousপ্রসঙ্গঃ ওষুধ কোম্পানির ব্যবসা ও চিকিৎসকের নৈতিকতা
Nextপিরিয়ডকে ঘিরে কুসংস্কার ও ভ্রান্ত ধারণাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
8637808864
8637808864
6 years ago

অসংখ্য ধন্যবাদ দিদি, আরো এরকম লেখা দরকার Asim Gayan

0
Reply

সম্পর্কিত পোস্ট

নারী ও শ্রম: ছক ভাঙ্গা গল্প

May 1, 2026 No Comments

ঊনবিংশ  শতকের শুরুতে ইংল্যান্ডের সমাজতান্ত্রিক চিন্তাবিদ রবার্ট আওয়েন আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিশ্রাম এবং আট ঘণ্টা খুশি মত সময় কাটানোর দাবি তোলেন যা  শ্রমিক

কতটা কাজ করলে তবে কর্মী হওয়া যায়?

May 1, 2026 No Comments

গত শতকের তিনের দশকে জন মেনার্ড কেইনস বলেছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি শিগগিরই এমন সুদিন এনে দেবে, যাতে মানুষকে সপ্তাহে পনের-ষোল ঘণ্টা কাজ করলেই চলবে।

ট্রেন থেকে স্বাধীন ভারতবর্ষ যেরকম দেখায়

May 1, 2026 No Comments

মাঝখানে উজ্জ্বল একফালি জমি, দুধারে ঢাল বেয়ে তরল অন্ধকার গড়িয়ে গিয়েছে, কিনারায় ছায়ার ফাঁকে ফাঁকে তালসুপারিহিজলতমাল যেখানে যেমন মানায় নিপুন হাতে গুঁজে দেয়া, আর্দ্রতার প্রশ্রয়

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

April 30, 2026 No Comments

না! আমি কাউকে বেইমান বলাটা সমর্থন করি না। সন্তানহারা মাকে বলাটা তো নয়ই! এটা অপ্রার্থিত, এবং আদৌ গ্রহণযোগ্য নয়! তবে, রাজনীতির আখড়ায় প্রাচীনযুগ থেকেই এসব

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

April 30, 2026 No Comments

পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে বিশেষ করে ২০১১ থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পঞ্চায়েত – পুরসভা থেকে বিধানসভা – লোকসভা প্রতিটি নির্বাচন ঘিরে শাসক দলের প্রশ্রয়ে

সাম্প্রতিক পোস্ট

নারী ও শ্রম: ছক ভাঙ্গা গল্প

Gopa Mukherjee May 1, 2026

কতটা কাজ করলে তবে কর্মী হওয়া যায়?

Dr. Bishan Basu May 1, 2026

ট্রেন থেকে স্বাধীন ভারতবর্ষ যেরকম দেখায়

Debashish Goswami May 1, 2026

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

Dr. Koushik Lahiri April 30, 2026

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

Bappaditya Roy April 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620231
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]