Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অমল শৈশবের এপিডেমিওলজি

child-dressed-as-a-chimney-sweep-945x532n
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • November 16, 2022
  • 8:29 am
  • No Comments
১৪ই নভেম্বর শিশু দিবস বা চিলড্রেনস ডে। সেই চিলড্রেন বা শিশু কাদের বলবো এই প্রশ্নের একটু উত্তর খোঁজা যাক। ইংল্যান্ডে এক সময়ে চিমনির ভেতরে জমে থাকা ঝুলকালি পরিষ্কার করার জন্য শিশুদের কাজে লাগানোর প্রথা চালু ছিল। লক্ষ্য করা গিয়েছিল যে ওই শিশুদের বেশিরভাগই বেশিদিন বাঁচে না।
১৭৭৫ সালে রয়েল কলেজ অফ সার্জেন-এর ডাক্তার স্যার পার্সিভ্যাল পট প্রথমবার চিহ্নিত করেন যে ওই চিমনি সুইপারদের স্ক্রটাম কারসিনোমা (ক্যানসার)-র সাথে চিমনির ভেতরে জমে থাকা ঝুলের সম্পর্ক আছে। এর নাম হল “চিমনি সুইপার ডিজিজ”। সেই থেকে পৃথিবীর প্রথম অকূপেশোনাল ক্যানসার হিসেবে অসুখটি চিহ্নিত। এর ফলে দুটি ঘটনা হয়: এপিডেমিওলজি নামে স্বাস্থ্যবিজ্ঞানের একটি শাখার গোড়াপত্তন হয় আর ব্রিটিশ পার্লামেন্টে আইন পাশ হয় চিমনি সুইপার আইন নামে যাতে আট বছরের নীচে বয়েস এমন বাচ্ছাদের কাজে লাগানো নিষিদ্ধ হয়। মানে আট বছরের বেশি হয়ে গেলে শিশু আর শিশু থাকে না। শিশুর ডেফিনেশন তৈরি করে তথাকথিত মহান গণতান্ত্রিক উদারনৈতিক রাষ্ট্র।
এই আইন যে খুব বেশি কাজে লাগেনি সোটা বোঝা যায় ১৭৯৪ সালে বিখ্যাত কবি উইলিয়াম ব্লেক-এর লেখা একটি কবিতায়। কবি সেখানে মর্মস্পর্শী ভঙ্গিতে দেখিয়েছেন কিভাবে মাতৃহীন টমকে তার বাবা বিক্রি করে দিচ্ছে, মাথার চুলগুলো কামিয়ে দেয়ার জন্য টম বলে সেই বাচ্ছা চিমনি সুইপারটি কিভাবে কাঁদছে (সুট বা ঝুল কালি লেগে যাবে বলে চুল কেটে দেয়া হত)। কিভাবে দেবদূত এসে ডিক, জো নেড, জ্যাক -মৃত সব চিমনি সুইপারদের কফিন খুলে তাদের মুক্তি দিচ্ছে ইত্যাদি।
এর পরে মার্ক্স ১৮৬৮ সালে ইন্টার ন্যাশনাল ওয়ার্কিং মেন্স এসোসিয়েশনের বক্তৃতায় দেখান যে বুর্জোয়া ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিস্ট ক্লাস কি নির্মম ভাবে শ্রমিকদের বিশেষত শিশু শ্রমিকদের শোষণ করে, তাদের শ্রমদিবস ১২ ঘন্টা থেকে কমিয়ে আনার আইন অবধি মানে না।
শিশু কাকে বলবো সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য আমাদের ফিরে যেতে হয় অমল শৈশব হরণকারী, হত্যাকারী সেই সব লোভী নির্দয় মানুষগুলো আর তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শ্রমিক শ্রেণীর সংগ্রামের ইতিহাস আর এপিডেমিওলজির পাতায় পাতায়।
শিশু দিবসে নিজের আদরের শিশু সন্তানের ছবি শেয়ার করা পাঠক/পাঠিকা একবার সেই টম এর কথা ভেবে দেখবেন। বাপে তাড়ানো মায়ে খেদানো সেই টম-এর কফিনে শুয়ে থাকা নিথর দেহকে কোনও দেবদূত মুক্তি দিতে আসবে না, ব্লেক ভুল বলেছিলেন, তাদের মুক্তির পথ আমাদেরই খুঁজে নিতে হবে।
PrevPreviousবইমেলার ডাইরি ১ মলয়বাবুর গল্প
Nextদল্লী রাজহরার ডায়েরী পর্ব ১২Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

August 11, 2026 No Comments

এটা বাচ্চা ছেলেও জানে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে চটি কাদা ছুঁড়বেন না, আর এটা প্রকাশিত সত্য যে ক্ষমতায় আসার পর থেকেই

জেনারেশন এক্স

August 11, 2026 No Comments

আমরাই ইতিহাসের সবচেয়ে “গর্বের” জেনারেশন — জেনারেশন এক্স । একটা অস্কার পাওয়া উচিত আমাদের, বিভাগ: সর্বকালের সেরা স্বার্থপরতা। আমরাই শেষ ব্যাচ, যারা নিম্ন-মধ্যবিত্ত বা মধ্যবিত্ত

দু’বছর আগে

August 11, 2026 No Comments

৯ আগস্ট, ২০২৬ দু’বছর আগে এই দিনটা। দুপুর নাগাদ খবর পেলাম, আরজিকরে অন-ডিউটি ডাক্তার – পোস্ট-গ্র‍্যাজুয়েশন ছাত্রী – রাতের বেলায় খুন হয়ে গিয়েছে। শুধু খুন

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

August 10, 2026 No Comments

৩ আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

August 10, 2026 No Comments

দক্ষিণ মহারাষ্ট্রের একটা remote জায়গায় থাকতে গিয়ে দেখি হোটেলের ক্যান্টিনে পশ্চিমবঙ্গ থেকে অন্তত তিনজন কাজ করছে, তার মধ্যে chief cook এসেছে নদিয়া জেলা থেকে। একটি

সাম্প্রতিক পোস্ট

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

Parichay Gupta August 11, 2026

জেনারেশন এক্স

Dr. Arjun Dasgupta August 11, 2026

দু’বছর আগে

Dr. Bishan Basu August 11, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

Sangrami Gana Mancha August 10, 2026

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

Dr. Amit Pan August 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

660357
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]