Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নির্লজ্জ

Screenshot_2023-07-13-08-04-28-26_680d03679600f7af0b4c700c6b270fe7
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • July 25, 2023
  • 8:41 am
  • No Comments
পুরুষতন্ত্রে পুরুষযন্ত্র পুজো করাটাই দস্তুর।
সাম্যের বোধ থেকে সে ধারণা মোটামুটি লাখ ক্রোশ দূর,
মাঝে মাঝে তবু ভিডিও ছড়ালে লজ্জা পায় সে ভারী,
হাজার পুরুষ সবার সামনে নগ্ন করেছে নারী..
আরে ধ্যাত্তেরি, তুমি কি ভাবছো লজ্জিত ধর্ষণে?
ওটা স্বাভাবিক, নারীই করায় যৌন আকর্ষণে,
লজ্জাটা হলো ভাইরাল হওয়া, সে যে কতখানি হীন,
সেটা যে জানালো পুরুষতন্ত্র তাকে দোষে রাতদিন।
বস্ত্রহরণ শিখে সে নিয়েছে মহাভারতের থেকে,
কাজেই খুঁজছে মহান ভারতে বিদুর রয়েছে কে কে।
ধরা পড়ে গিয়ে পুরুষতন্ত্র পুরুষযন্ত্র লুকিয়ে,
ভাবে আপাতত দিতে হবে কিছু লজ্জার দাম চুকিয়ে।
কাজেই ঘোষণা হয় বড় বড়, ‘ধরবোই সব ব্যাটাকে’
ফাঁসি দেবো বলে হুংকার দিয়ে কেউ চলে যান অ্যাটাকে,
সকলেই জানে প্রমাণিত হলে তবু ফাঁসি এতে নৈব,
জামিনও জুটবে কিছুদিন পরে সহায় থাকলে দৈব,
পুরুষ পুলিশ, পুরুষ উকিল, যেদিকে দেখবে পুরুষই,
পুরুষযন্ত্র নারীর শরীরে চিহ্ন ফেলুক যা খুশি
পুরুষতন্ত্র বরাবরই তাকে ভাববে ভীষণ ফেলনা
মাতা নারী আর বারবধূ নারী, সবই পুরুষের খেলনা,
পুরুষ চাইলে নারীটি মহান, পুরুষ চাইলে নোংরা,
তকমা দেওয়ার অধিকারী সে যে, করবে কি নারী তোমরা?
সুতরাং প্রায় আশি দিন পরে যত কেউ হোক গ্রেপ্তার
দেশ দেখবে না সংখ্যায় কমে দৈনিক ঘটা রেপ তার,
কারণ এখানে ব্রিজভূষণেরা পাবেই জামিন জলদি,
মালা পরে ফটো বাইরে বেরিয়ে, মাথায় তিলক হলদি,
যারাই দেখেছে তারাই বুঝেছে আসলে কী হয় কেসটা,
লুটে নিয়ে মজা মেয়েগুলো বলে ‘শ্লীলতাহানির চেষ্টা’,
আরে বাবা এটা পুরুষধর্ম, যন্ত্র করবে ছোঁকছোঁক,
খামোখা যে কেন মেয়েগুলো সেই প্রেম দেখে ভাবে ধর্ষক!
ওদিকে আবার ‘ভালো’ ব্যবহারে বাবাজী বেরোন প্যারোলে,
না জানি ক’জন ওপরমহলে রয়েছেন তাঁর পে-রোলে,
ভাজা মাছ উনি উল্টে খান না, রাম রহিমের দিব্যি,
আহা ধর্ষিতা, কবে আর তোরা মানুষ চিনতে শিখবি,
ওনার স্পর্শে কত না ক্ষমতা, তোদের নালিশে দম কম,
কেন ধর্ষণ বলে ভাবছিস দেবতার সাথে সঙ্গম,
ওই দেখ আজ বাবাজীর কাছে হাজির হোমরা-চোমড়া,
ওঁর কাছে আছে ভোটে জেতাবার ঈপ্সিত প্রাণ-ভোমরা।
পুরুষতন্ত্র পুরুষযন্ত্র ভারী পবিত্র মানে,
মাঝে মাঝে শুধু ভাইরাল কোনো খবর ঢুকলে কানে,
লজ্জা ঢাকতে দুই একখানা মোরগাকে ধরে আনে।
সুপ্রিম কোর্ট ঘুরে ঘুরে থাকা বিলকিস সেটা জানে।
PrevPreviousআদালত ও একটি মেয়ে
NextভিডিওNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

October 10, 2026 1 Comment

আজকের দিনটা আপনাদের মুখ পুস্তকের দেওয়ালগুলি ভরে যায় যে মানুষটির বিদ্রূপ, নিন্দায় তাঁকে নিয়ে আজকের এই চিঠি। গান্ধী কেমন লোক ছিলেন সে নিয়ে আপনাদের গুরুদেব

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

October 10, 2026 No Comments

ছবিটা এখন অক্সফোর্ডে বসে তুললাম। ২০২৬। এই দেশ ছেড়েছিলাম ২০১২তে। বউ, বাচ্চা,চারটে সুটকেস আর অল্প ব্যাংক ব্যালেন্স ছাড়া কী নিয়ে গেছিলাম এ দেশ থেকে। NHSএ

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

October 10, 2026 No Comments

মুনাফা সর্বাধিক করার জন্য বিশ্বপুঁজি বিশ্বায়নের প্রক্রিয়ায় ধীরে ধীরে গত তিন দশকে মানুষের চিন্তার কাঠামো বদলে দিতে চেয়েছে । পরিবর্তিত চিন্তার আধারে উন্নয়নের সংজ্ঞা নির্ধারিত

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

October 9, 2026 No Comments

৯ আগষ্ট ২০২৪ আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ‘অভয়া’ র মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের তারই কর্ম স্থলে। তারপর সারা কলকাতা, রাজ্য, দেশ তোলপাড় করা

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

October 9, 2026 No Comments

৮ অক্টোবর ২০২৬ কয়েকদিন আগে প্রকাশ্য রাস্তায় আইনজীবী শামিম আহমেদ সহ একাধিক আইনজীবীর ওপর আক্রমণ হয়েছে। আজ ভোরে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে আক্রমণ

সাম্প্রতিক পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

Dr. Samudra Sengupta October 10, 2026

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

Dr. Indranil Saha October 10, 2026

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

Sanjoy Mukherjee October 10, 2026

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

Abhaya Mancha October 9, 2026

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

Abhaya Mancha October 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

688736
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]