Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ওষুধ লেখা খুউউব সোজা…

Screenshot (20)
Dr. Aniket Chatterjee

Dr. Aniket Chatterjee

Junior doctor in a medical college
My Other Posts
  • August 30, 2023
  • 7:16 am
  • No Comments
ওষুধ দেওয়া খুব সোজা। সমস্যাটুকু শুনে, মনের দেরাজ হাতড়ে, খসখস করে কয়েকটা ওষুধ লিখে দেওয়া সত্যিই বেশ সহজ। রোগীর পর রোগী আসে, কারো ঘুম আসে না রাতের পর রাত, কারো সারা শরীরে জ্বালাপোড়া ভাব, কারো মাথার বিভিন্ন জায়গায় ব্যথা থামতেই চায় না, আর তার থেকেও বেশি সংখ্যক মানুষ নিজের সমস্যাটা নিজে বুঝে ঠিকঠাক ভাষায় ভালো করে বলেই উঠতে পারেন না।
তবু ওষুধ লেখা যায়। কয়েকটা ওষুধ লিখে দেওয়াই যায়, কিছুটা আন্দাজে, কিছুটা নলেজে, কিছুটা অভিজ্ঞতায়, কিছুটা হাতড়ে। সাইকোপ্যাথোলজির গলিঘুঁজি পেরিয়ে কাজেও লাগে সেসব ওষুধ, পরবর্তী দেখায় নতুন অভিযোগ নতুন সমস্যা শুনে ওষুধ অ্যাডজাষ্ট করা যায়। ভালোই চলে এমন করে..
সমস্যা হয়ে দাঁড়ায় যখন প্রশ্ন ওঠে মনের ভেতর, ট্রিটমেন্ট না ম্যানেজমেন্ট? এই প্রশ্ন শুধু সাইকায়াট্রির নয়, সব ডাক্তারি বিভাগের। ট্রিটমেন্ট মূলত ওষুধ নির্ভর, আর ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি হয় সবকিছু মিলিয়ে। ওষুধ, খাবার, জল, দৈনন্দিন অ্যাক্টিভিটি লেভেল, ব্যায়াম, সুস্থ কর্মজীবন, সুস্থ পরিবার জীবন, সুস্থ সামাজিক জীবন, দৈনন্দিন কর্মসূচি, বিনোদন সবকিছু মিলিয়ে একজন রোগীর ম্যানেজমেন্ট হয়। ওষুধ দেওয়াটা যতোটা সহজ, জীবনের বাকি জায়গাগুলোতে দাঁত ফোটানো ততটাই কঠিন। প্রশ্ন ওঠে Compliance এর, অর্থাৎ রোগী প্রেসক্রিপশন কতোটা মেনে চলছেন, আর কতোটা মেনে চলছেন না?
রোগীকে আমরা বলি, নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাবেন, নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠবেন। দৈনন্দিন জীবনে কিছুদিন চেষ্টা করলেই বোঝা যায় কতোটা কঠিন কাজ এটা, রোজ করে যাওয়া। আমরা বলি, দিনে চারবেলা খাবেন, বেশিক্ষণ সময় দেবেন না দুটো বড়ো মিলের মাঝে। যাঁরা খেটে খান, ঘরে হাজার একটা কাজ, এবং অনেক দিনের অভ্যাস খাবারের সময়ে খাবার না খাওয়া, তাদের নতুন অভ্যাস করানো কি সহজ কথা? বলি, দিনে ৩-৩.৫ লিটার জল মেপে খেতে। রোগী ঘাড় নেড়ে বলে যান, প্রচুর জল খাই ডাক্তারবাবু। তারপরও জানি, আসলে হয় না। সবচেয়ে কঠিন ব্যায়াম করানো। ভারতীয় জনগোষ্ঠী এমনিতেই ব্যায়ামবিমুখ। যাঁরা ব্যায়াম করেন না নিয়মিত, এবং শুরু করার চেষ্টা করেও বিফল হয়েছেন, তাঁরা জানেন। নিয়মিত শরীরচর্চার জন্য যে উদ্যোগ, উদ্যম লাগে, সেটা শুধুমাত্র আউটডোরের ধমক থেকে আসে না। আউটডোরে ধমক দেয়া খুব সহজ, জীবন পাল্টানো খুব কঠিন। রোগীকে ওষুধ নিয়মিত খাওয়ার গুরুত্ব বোঝানো কঠিন, তার জন্য সময় লাগে, ধৈর্য্য লাগে, সেটুকু সময় আমাদের ভারতীয় স্বাস্থ্যব্যবস্থা আমাদের দেয় না।ওষুধ লিখতে হবে, ভিটামিন লিখতে হবে, তার বাইরে বাকি জীবনটুকু নিয়ে বেশি ‘জ্ঞান’ দিলে রোগী আর ঘরের লোক দুইই বিরক্ত হন। (সাইকায়াট্রি বোধহয় এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম) বোঝানো যায় না, ওটাও প্রেসক্রিপশন।ওটা বোঝানো ওষুধ বোঝানোর থেকেও কঠিন।
রোগীর সমস্যা পেরিয়ে রোগীকে ছোঁয়া যায় না, তার বাড়িকে, তার পরিবারকে, তার প্রতিদিনকে ছোঁয়া যায় না। হাত বাড়াই, শূন্য হাত ফিরে আসে। মাঝে মাঝে হাতে হাত মিলে যায়। ট্রিটমেন্ট পেরিয়ে ম্যানেজমেন্ট স্তরে উঠে আসি আমরা। রোগীও বোঝেন এর গুরুত্ব। ভারী ভালো লাগে তখন। আনন্দ পাই।
হিপোক্রেটিস থেকে শুরু করে হ্যারিসন সবাই বলে গেছেন, রোগী মাত্রেই রোগলক্ষণের সমষ্টি নয়। রোগী একটা জ্বলজ্যান্ত, সম্পূর্ণ মানুষ। তাকে সেভাবেই দেখা উচিত। অর্থনীতি আজ স্বাস্থ্যকে এমন জায়গায় নামিয়ে দিয়েছে, যে প্রতি পদে এই কথাটাকে অস্বীকার করতে করতে যেতে হয়, আর প্রতি পদে একটা ডাক্তারের ভেতরে ডাক্তারটা একটু একটু শুকিয়ে যেতে থাকে। তারপরেও আমরা হাত বাড়াই। আমরা চেষ্টা করি।অপেক্ষা করি একটু স্পর্শের।
তাই বলছিলাম, ওষুধ লেখা খুউউব সোজা…
PrevPreviousবিষয়: ভীষণ অবাধ্য
NextGestation Period of the CMC: PreambleNext
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আমি কখনও যুদ্ধ দেখিনি।

September 27, 2026 No Comments

আশ্বিনের ভিজে সন্ধে, জলে ডুবে কুঁচকে যাওয়া শহরতলি রাত ৮টা আমি কখনও যুদ্ধ দেখিনি। মানে যে যুদ্ধ দুই বা তার বেশি দেশের মধ্যে, সীমান্তে বা

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

September 27, 2026 No Comments

বাংলা সাহিত্যে ভন্ড বাবার ইতিহাস বেশ পুরনো। পরশুরাম আজ থেকে প্রায় একশো বছর আগে তাঁর ‘বিরিঞ্চিবাবা’ গল্পে দেখিয়েছিলেন, কিভাবে একজন অতি সাধারণ, স্কুলের দপ্তরী থেকে

ঘোর তিমিরঘন নিবিড় নিশীথে

September 27, 2026 No Comments

সার্জিক্যাল স্ট্রাইকেরএর সময় পাকিস্তানে ডায়াপারের বিক্রি বেড়ে গিয়েছিল। #একটি ভঙ্গুর অর্থনীতি, নকশালবাদ আর সন্ত্রাসবাদের ছায়া…আমরা সবাই সংকল্প নিয়েছিলাম অনেক হয়েছে অত্যাচার এবার মোদী সরকার। #৫০০

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

September 26, 2026 No Comments

২৪ সেপ্টেম্বর ২০২৬ সংগ্রামী গণমঞ্চ একটি মঞ্চ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই লাগাতার SIR নিয়ে লড়াই করে চলেছে ও এই নিয়ে তার প্রবল বিরোধিতা ব্যক্ত করে

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

September 26, 2026 No Comments

ড্রোনের ঝাঁক: ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সৌদি আরবের উত্তরে থাকা ইরাকে অবস্থিত ইরানের মদতপুষ্ট শিয়া মিলিশিয়া এবং সৌদি আরবের দক্ষিণে অবস্থিত ইয়েমেনের উত্তর ও উত্তর

সাম্প্রতিক পোস্ট

আমি কখনও যুদ্ধ দেখিনি।

Dr. Sukanya Bandopadhyay September 27, 2026

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

Bhaskar Das September 27, 2026

ঘোর তিমিরঘন নিবিড় নিশীথে

Gopa Mukherjee September 27, 2026

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

Sangrami Gana Mancha September 26, 2026

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

Bappaditya Roy September 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

680931
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]