Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চিকিৎসকের স্বর্গে-১

Screenshot (44)
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • October 1, 2023
  • 7:40 am
  • No Comments
অসিতবাবু চেম্বারে রোগী দেখিতে দেখিতে বুকের বামদিকে হঠাৎ তীব্র ব্যথা অনুভব করিলেন। তিনি স্বীয় অভিজ্ঞতা হইতে বুঝিলেন, সময় আর বিশেষ নাই। ডাক আসিয়াছে। এই মুহূর্তে ধরাধাম ত্যাগ করিতে হইবে।
তবু প্রতিবর্ত ক্রিয়াবশতঃ সম্মুখের ড্রয়ারে সযত্নে রক্ষিত সর্বিট্রেট এবং অ্যাস্পিরিন নামক দুইখানি প্রাণদায়ী ঔষধ মুখে ফেলিয়া দিলেন। কিন্তু নিয়তি দেবী অন্যরূপ ভাবিয়াছিলেন। ঔষধের বড়ি দুখানি চিবাইবার পূর্বেই তাঁহার মুখগহ্বর হইতে ফেনা বাহির হইয়া আসিল। তিনি সম্মুখের টেবিলের উপর লুটাইয়া পড়িলেন।
কর্মচারীগণের ছুটাছুটি, রোগীদের কোলাহল, বিহ্বলতা, ট্রলির ঘষটানি, অ্যাম্বুল্যান্সের অভ্রভেদী হুটার ইত্যাদিতে হাসপাতালের কোলাহল কিঞ্চিত বৃদ্ধি পাইল।
বেসরকারী হাসপাতাল। আউটডোরের ঘরগুলিতে চিকিৎসকগণ ও বাহিরে রোগী ও তাহাদের সঙ্গীগণ অবস্থান করিতেছেন। দু-চারিজন চিকিৎসক দ্বার হইতে মুখ বাড়াইয়া পরিস্থিতি উপলব্ধি করিয়া আবার দ্বার রুদ্ধ করিয়া রোগীর চিকিৎসায় মনোনিবেশ করিলেন। ত্রিকালদর্শী ঋষিদের ন্যায় তাহাদের মুখের ভাব ব্যত্যয়হীন।
অকুস্থল যদি হাসপাতাল না হইয়া আদালত হইত, নিদেনপক্ষে ব্যাঙ্ক বা সরকারী অফিস বা অন্য কোনো কর্মস্থল হইত- তাহা হইলে তুমুল হইচই বাধিয়া কর্মস্থলের সকল কর্মকান্ড মূলতুবি হইয়া যাইত। কিন্তু হাসপাতালে তাহা সম্ভব নহে। প্রথমতঃ রোগীর চিকিৎসায় অবহেলা করা চলে না। দ্বিতীয়তঃ, চিকিৎসকে-চিকিৎসকে সচারাচর তেমন সৎভাবও থাকে না। পরিশেষে, জন্ম-মৃত্যু ইত্যাদি ঘটনা চিকিৎসকগণের কাছে এতই সাধারণ ও তুচ্ছ যে চিকিৎসকের মননে তাহা তেমন উদ্বেগ বা উত্তেজনা সৃষ্টি করে না।
অপেক্ষমান রোগী ও তাহার পরিজনেরা ঘটনার আকস্মিকতায় কিঞ্চিৎ হতবুদ্ধি হইয়া গেল। তবে তাহাদের চিন্তার বিষয় এই যে- ‘পূর্ব হইতে জমা করা ডাক্তারবাবুর ফী কি উপায়ে ফেরৎ পাওয়া যাইবে। ফী কম নহে!’ অথবা ‘সম মানের অন্য কোনো চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট কি উপায়ে পাওয়া যাইবে’ ইত্যাদি।
হাসপাতাল কর্তৃপক্ষ খবর পাইয়া ‘ শোকসভা কবে হইবে’, ‘তাহাতে কত খরচ হইবে’ ‘স্পনসরশিপ মিলিবে কি না’, ‘ডাক্তারবাবুর বদলী রূপে কাহাকে কি উপায়ে পাওয়া যাইবে’ ইত্যাদি লইয়া ব্যস্ত হইয়া পড়িল।
তবে অসিতবাবু ততক্ষণে এই সকল পার্থিব বিষয়ের উর্দ্ধে চলিয়া গিয়াছেন। তিনি টেবিলে লুটাইয়া পড়িবার মুহূর্ত মধ্যে পরলোকের দ্বাররক্ষকের সম্মুখে উপস্থিত হইলেন।
(ক্রমশঃ)
ছবি: অন্তর্জাল
PrevPreviousদীপ জ্বেলে যাও ১৫
Nextপ্রাপ্তি – ৪র্থ কিস্তিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মে দিবসের ইতিহাস

May 2, 2026 No Comments

যারা ম্যাক্সিম গোর্কির বিখ্যাত উপন্যাস ‘মাদার’ পড়েছেন তারা পাভেল এবং তার মা আনাকে চেনেন। পাভেলের বাবা মাইকেল ভলাসব ছিল কারখানার শ্রমিক। ভোর হতে না হতেই

একটা গান নিয়ে

May 2, 2026 1 Comment

একটা গান শুনলাম। অভয়া আন্দোলনের উপর। গানের মূল কথা হচ্ছে অভয়া আন্দোলনে বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ ও অভয়ার মায়ের সমালোচনা। শুনলাম বামপন্থীরা এই গান তৈরী

নারী ও শ্রম: ছক ভাঙ্গা গল্প

May 1, 2026 No Comments

ঊনবিংশ  শতকের শুরুতে ইংল্যান্ডের সমাজতান্ত্রিক চিন্তাবিদ রবার্ট আওয়েন আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিশ্রাম এবং আট ঘণ্টা খুশি মত সময় কাটানোর দাবি তোলেন যা  শ্রমিক

কতটা কাজ করলে তবে কর্মী হওয়া যায়?

May 1, 2026 No Comments

গত শতকের তিনের দশকে জন মেনার্ড কেইনস বলেছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি শিগগিরই এমন সুদিন এনে দেবে, যাতে মানুষকে সপ্তাহে পনের-ষোল ঘণ্টা কাজ করলেই চলবে।

ট্রেন থেকে স্বাধীন ভারতবর্ষ যেরকম দেখায়

May 1, 2026 No Comments

মাঝখানে উজ্জ্বল একফালি জমি, দুধারে ঢাল বেয়ে তরল অন্ধকার গড়িয়ে গিয়েছে, কিনারায় ছায়ার ফাঁকে ফাঁকে তালসুপারিহিজলতমাল যেখানে যেমন মানায় নিপুন হাতে গুঁজে দেয়া, আর্দ্রতার প্রশ্রয়

সাম্প্রতিক পোস্ট

মে দিবসের ইতিহাস

Dr. Aindril Bhowmik May 2, 2026

একটা গান নিয়ে

Kushal Debnath May 2, 2026

নারী ও শ্রম: ছক ভাঙ্গা গল্প

Gopa Mukherjee May 1, 2026

কতটা কাজ করলে তবে কর্মী হওয়া যায়?

Dr. Bishan Basu May 1, 2026

ট্রেন থেকে স্বাধীন ভারতবর্ষ যেরকম দেখায়

Debashish Goswami May 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620449
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]