Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডাক্তারির কথকতা-২৩ মুছে যাওয়া স্বপ্ন

416212924_7395570673811088_7595207412186445421_n
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • January 7, 2024
  • 8:47 am
  • No Comments
গতকাল এক বয়স্ক মহিলা এসেছিলেন দেখাতে। খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকলেন চেম্বারে। সম্ভবতঃ হাঁটুর সমস্যা। সঙ্গে এক কমবয়সী মহিলা। মেয়ে কিম্বা বৌমা হবে! কমবয়সী মহিলা হি*জাব পরিহিতা। বয়স্কজন সাধারণ শাড়ি।
‘ডাক্তারবাবু, ভালো আছেন?’ কমবয়সী মহিলা প্রশ্ন করলেন।
দেখে এবং প্রশ্নের ধরনে মনে হল আগে কখনো দেখাতে এসেছিলেন। আজকাল খুব কম মানুষ ডাক্তারের কুশল জানতে চায়। যারা জানতে চায়, তারা সাধারণতঃ সবাই পুরোনো রোগী বা রোগীর পরিজন।
‘আমি ভাল আছি। আপনি কেমন আছেন?’
‘আপনি বোধহয় আমাকে ভুলে গেছেন!’
একটু চেনা চেনা লাগছে, কিন্তু পুরোপুরি মনে করতে পারছি না। এত শত রোগী ! এত কাজের চাপ। মনে রাখাই মুশকিল।
‘আমার বাবার পা ভেঙে গিয়েছিল। আপনি অপারেশন করেছিলেন।’
‘কবে?’
‘সে অনেকদিন আগে। আমি তখন স্কুলে পড়ি। তারপর কোভিডের আগে একবার হাজব্যান্ডকে নিয়ে এসেছিলাম না?….. ভুলে গেছেন।’’
‘ও হো। বয়স হয়েছে তো! ভুলে যাচ্ছি অনেক কিছু।’
‘কোথায় বয়স হয়েছে আপনার?’
‘আচ্ছা তোমার মায়ের কি কষ্ট, কি হয়েছে বল তো?’
‘উনি ঠিক আমার মা নন। মায়ের মত। আমাদের পাশের বাড়িতে থাকেন। আমি বড়মা বলি। ওনার হাঁটুতে ব্যথা।’
তখন ফাইলটা নজর করে দেখলাম এবং বুঝলাম রোগিণী এই মেয়ের নিজের মা নন। রোগিণীর নাম রমা মন্ডল এবং মেয়েটির নাম তুহিনা বেগম (নাম পরিবর্তিত)।
‘আপনি আমার হাজব্যান্ডকে চেনেন। গতকাল আপনাকে ফোন করেছিল।’
‘কে? ইমদাদ (নাম পরিবর্তিত)?’
‘হ্যাঁ।’
আমি ইমদাদ-কে চিনি। সরকার অধিগৃহীত একটা সংস্থায় ক্যাজুয়াল কর্মচারী। চাকরিটা স্থায়ী নয়, মাইনেও খুব একটা বেশি নয় বলেই মনে হয়। কিন্তু হাব-ভাব ষোল আনা। তবে আমার চিকিৎসায় ভরসা করে। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনদের নিয়ে আসে মাঝে মধ্যে। তবে লোকটা কেমন যেন নিরাপত্তাহীনতায় ভোগে। আর সেই নিরাপত্তাহীনতা-কে চাপা দিতে বড় বড় হাব-ভাব দেখায় ।
আজ ইমদাদের গল্প নয়। রোগিণীর গল্প-ও নয়। আজ তুহিনা-র গল্প।
‘ডাক্তার বাবু, ছোটবেলায় বেশী দৌড়োদৌড়ি করলে কি হাঁটুতে বাত হয়?’
‘এমনি দৌড়োদৌড়িতে আর কি হবে? তবে প্রফেশনাল অ্যাথলিটদের ক্ষেত্রে বয়স হলে হাঁটুতে বাত হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে বেশী থাকে।’
প্রেসক্রিপশন টাইপ করছি আর তুহিনার সাথে কথা বলছি। রোগিণী বাইরে গিয়ে বসেছে।
‘আমার মাঝে মাঝে হাঁটুতে ব্যথা হয়।’
‘তোমার এখনো বাত হওয়ার বয়স হয় নি। আর ওসব প্রফেশনাল অ্যাথলিটদের বয়সকালে হয়। তোমার এত তাড়াতাড়ি হবে না। যাকগে, তোমার বড়মা-কে ডাক। ওনাকে প্রেসক্রিপশনটা বুঝিয়ে দিই।’
তুহিনা তার বড়মাকে ডাকার ধার দিয়েও গেল না। সে বলল, ‘আমিও তো স্টেট চ্যাম্পিয়ান ছিলাম!’
‘অ্যাঁ? কিসে?’
‘দুশো মিটারে। লংজাম্পেও গোল্ড ছিল।’
‘ছিল কেন, আছে বল।’
‘আর আছে! সব বেচে খেয়ে নিয়েছে!’
‘তারপর? ন্যাশন্যালে?’
তুহিনা দীর্ঘশ্বাস ফেলে বলল, ‘বিয়ে দিয়ে দিল। তারপর সব বন্ধ।’
‘ন্যাশন্যাল গেমসে নামলে না?’
‘নাঃ। যেতে দিল না। বাড়ির বৌ হাফপ্যান্ট পরে দৌড়বে? তারপর আমরা মু*স*লী*ম। যেতে দেয়!’
‘সালোয়ার-কামিজ বা শাড়ি পরে দৌড়নো যায় নাকি?’
‘কে ওদের বোঝাবে?’ তুহিনার চোখে জলের ধারা।
‘পিঙ্কি প্রামানিক কে মনে আছে স্যার?’
‘হ্যাঁ মনে আছে তো, এশিয়াডে সোনা জিতেছিল।’
‘আমার থেকে দু বছরের সিনিয়ার। আমরা একসাথে সল্টলেক সাই-তে প্র্যাকটিস করতাম।’
‘ও তাই নাকি?’
‘একসময় স্বপ্ন দেখতাম, এশিয়াডে নামব, মেডেল জিতব। আর আজ? আমার বান্ধবীরা এশিয়াডে দৌড়ল। আর আমি বাড়িতে ধান সেদ্ধ করলাম!…..’
একটু থেমে আবার বলল, ‘‌লং জাম্পে সাড়ে ছ’মিটার লাফিয়ে ছিলাম, জানেন? পুলিশে চাকরি পেয়ে যেতাম। ইন্টারভিউতে ডেকেওছিল।’ গলা বুঁজে এল তার।
আমি বললাম, ‘হ্যাঁ, মেয়েদের খুব সমস্যা। সমাজ, সংসার, ছেলেমেয়ে দেখে আর এসব হয়ে ওঠে না।’
‘তখন কত কত জায়গায় ফাংশানে সম্বর্ধনা দিত!! একবার শেয়ালদায় ট্রেন থেকে নেমে দেখলাম- একটা মেয়ে ট্রেনের টিকিট চেকার….আমাদের সাথে খেলত …..মেয়েদের বিয়ের আগেই যা করার করে করে নিতে হয় স্যার, বুঝলেন। তারপরে আর কিছু হয় না।’ তুহিনা-র গলায় স্পষ্টতঃই দীর্ঘশ্বাস।
‘যাকগে, যা হয়েছে, হয়েছে। এখন বাড়ির কাছাকাছি স্কুলের বাচ্চাগুলোকে তো শেখাতে পারো?’
‘হ্যাঁ, ডেকেছিল তো! এই সেদিনও, দত্তপুকুরের স্কুলে। আগেও কয়েকটা স্কুলে চাকরি পেয়েছিলাম। কিছুতেই করতে দিল না।’
‘কেন? স্কুলে কি সমস্যা ?’
‘দেবে না, কি করব! এখন বুঝছে। বাবা রিটায়ার করে গেছে। একা সংসার চালাতে পারছে না।’ চোখ মুছতে মুছতে বলে।
কি বলব ভেবে পেলাম না।
তুহিনা বলল, ‘অনেক মনের কথা বলে ফেললাম স্যার। আজ বাড়ির কেউ সঙ্গে নেই তো, তাই। কিছু মনে করবেন না।’ তারপরে যোগ করল, ‘তবে বড় ছেলেটা মনে হচ্ছে খেলাধূলোয় ভালো করবে!’
বললাম, ‘বাঃ’
যেতে যেতে চোখ মুছে হেসে বলল, ‘যাই।’
PrevPreviousলেবু চা, গোলাপী-হলদে পাউরুটি আর তুঙ্গনাথ
Nextসাপ কামড়ালে কি করবেন?Next
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

October 8, 2026 No Comments

আমার চারপাশে বিদগ্ধ মানুষ গিজগিজ করছে। তাঁদের বিশাল বিদ্যা, বিচক্ষণতা ইত্যাদি দেখে আমার মুখ সর্বদা “Wow” অভিব্যক্তিতে হাঁ হয়ে থাকে। তাঁদের রাজনৈতিক ক্রিয়াকলাপ দেখেও আমি

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

October 8, 2026 No Comments

পাক – ভারত যুদ্ধ ১: সীমান্ত সংঘর্ষ, ছায়া যুদ্ধ (Proxy War), অন্তর্ঘাত (Saboutage) এবং মদতপুষ্ট সন্ত্রাসবাদী আক্রমণ (Terrorist Attack) ছাড়াও ঔপনিবেশিক ব্রিটিশ সৃষ্ট ভারত এবং

মস্তিষ্কের রহস্য সংকেত ও নোবেল জয়ী তিন বিজ্ঞানী ২০২৬

October 8, 2026 1 Comment

এই বছর ফিজিওলজি তথা চিকিৎসা বিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে নোবেল কমিটির পক্ষ থেকে। এবার পুরস্কৃত হয়েছেন তিন বিজ্ঞানী। এঁরা হলেন

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

October 7, 2026 No Comments

৫ অক্টোবর ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

October 7, 2026 No Comments

অত্যাধুনিক যন্ত্র বা রোবটের ক্রিয়াকলাপের দুটো অংশ থাকে। সেনসর আর অ্যাকচুয়েটর। পারিপার্শ্বিক পরিস্থিতির খবর আসে সেনসরের মাধ্যমে – আর যন্ত্র সেই খবর অনুযায়ী কাজ করে

সাম্প্রতিক পোস্ট

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

Dr. Koushik Dutta October 8, 2026

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

Bappaditya Roy October 8, 2026

মস্তিষ্কের রহস্য সংকেত ও নোবেল জয়ী তিন বিজ্ঞানী ২০২৬

Somnath Mukhopadhyay October 8, 2026

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

Doctors' Dialogue October 7, 2026

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

Dr. Bishan Basu October 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

687447
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]