Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অথঃ প্রক্টোস্কোপ কথা

FB_IMG_1705853277305
Dr. Promod Ranjan

Dr. Promod Ranjan

Anaesthetist and Musician
My Other Posts
  • February 6, 2024
  • 8:34 am
  • One Comment

(১)

প্রক্টোস্কোপ এমন একটা যন্ত্র, কেউ যদি এর ব্যবহার জানে, খোলা আকাশের নিচে বেওয়ারিশ ভাবে পড়ে থাকলেও হরগিজ সে এতে হাত দেবে না। তাই সার্জারির আউটডোরে খুব ক্যাজুয়ালি এটা রাখা থাকে। কখনও কিডনী ট্রে-তে, কখনও বা বেসিনের ট্যাপের তলায়। কিন্তু জেলা হাসপাতালের আউটডোর থেকে এই প্রক্টোস্কোপই একদিন উধাও হয়ে গেল।

পরেরদিন প্রক্টোস্কোপের অভাবে সার্জন ডাঃ বড়ুয়া খুব সমস্যায় পড়লেন। পাইল্স, ফিসার, ফিশ্চুলা রোগীদের ভালো করে এক্সামিন না করেই বাড়ি পাঠিয়ে দিলেন। আউটডোরের শেষে ভাবতে বসলেন, সরকারি জেলা হাসপাতালে নতুন প্রক্টোস্কোপ কেনা মানে লম্বা একটা প্রসিডিওর। সুপারের কাছে লিখিত দরখাস্ত করতে হবে। তারপর সেই দরখাস্ত সিএমওএইচ অফিসে যাবে। সেখান থেকে অ্যাপ্রুভাল এলে টেণ্ডার ডাকা হবে। দরপত্রে যে ইন্সট্রুমেন্ট সাপ্লাই কোম্পানি সবচেয়ে কম দর হাঁকবে তার কাছ থেকেই প্রক্টোস্কোপ কেনা হবে। সবমিলিয়ে মিনিমাম একমাসের গল্প‌।

(২)

সদর হাসপাতালে যোগ দেওয়ার পর খুব অল্পদিনের মধ্যেই ডাঃ বড়ুয়ার সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। ফেসবুকে এখন তাঁর অসংখ্য ফ্যান-ফলোয়ার্স। এরা বেশিরভাগই তাঁর হাতে সুস্থ হয়ে ওঠা রোগী এবং রোগীর পরিজন। ডাঃ বড়ুয়া এই সুযোগটা কাজে লাগালেন। তিনি হাইলাইট করে একটা ফেসবুক পোস্ট দিলেন:”আমার প্রক্টোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রক্টো এখন যার কাছে আছে তার কোনো উপকারে আসবে না। কিন্তু ওটা ছাড়া আমি খুব অসহায়। ভুলবশতঃ কেউ যদি প্রক্টোকে নিয়ে গিয়ে থাকেন তো দয়া করে ফেরত দিয়ে বাধিত করবেন।”

এক মিনিট পর থেকেই ঝপঝপ করে স্যাড রিয়্যাকশন আসতে শুরু করল। কমেন্ট সেকশন নানারকম মন্তব্যে ভরে উঠলো… “দুশ্চিন্তা করবেন না ডাক্তারবাবু, প্রক্টো অক্ষত শরীরে ফিরে আসবে” ; “ঈশ্বর উপর থেকে দেখেছেন, উনি প্রক্টোকে রক্ষা করবেন” ; “প্রক্টোর অপহরণকারীদের কঠিনতম শাস্তি হোক” ইত্যাদি ইত্যাদি।‌

এরপর একজন প্রশ্ন করল, “প্রক্টোকে শেষ কোথায় দেখা গিয়েছিল?”

ডাঃ বড়ুয়া লিখলেন, “বেসিনের উপর ট্যাপের তলায়।”

তার নিচে আরেকজন কমেন্ট করল, “তার মানে ও চান করছিল। গায়ে কোনো জামা ছিল না। আহারে! বেচারা শীতে খুব কষ্ট পাচ্ছে বোধহয়।”

স্থানীয় দারোগা লিখলেন, “আচ্ছা ডাক্তারবাবু, প্রক্টোর কি কারও সাথে ঘনিষ্ঠতা ছিল?”

ডাঃ বড়ুয়া জবাবে জানালেন,”হ্যাঁ, তা ছিল বৈকি!”

দারোগা কমেন্ট করলেন, “কার সাথে?”

ডাঃ বড়ুয়া ইংরেজি হরফে ‘গুহ্যদ্বার’ লিখতে গিয়ে Guhadar লিখে ফেললেন।

দারোগা জানালেন, “আপনি টেনশন করবেন না। কালই আমরা গুহ দা’র বাড়িতে তল্লাশি চালাবো।”

ডাক্তার বড়ুয়া রিপ্লাই দিলেন, “না না একটা সামান্য যন্ত্রের জন্য এতকিছু করার দরকার নেই।”

দারোগা লিখলেন, “ডাক্তারবাবু, এখনকার ছেলেপুলেদের সামান্য যন্ত্র বলবেন না। এরা একেকটা কঠিন যন্ত্র!”

ডাঃ বড়ুয়া দেখলেন এ তো ভারি জ্বালা। সবাই উল্টো ট্র্যাকে হাঁটছে। এরকম চললে একমাস কেন একবছরেও প্রক্টোস্কোপ উদ্ধার হবে না। তাই এবার তিনি গুগল থেকে প্রক্টোস্কোপের একটা পিকচার ডাউনলোড করে ছবিসমেত আবার ফেসবুকে পোস্ট করলেন।

(৩)

পরেরদিন সকালে একজন প্লাম্বার ক্যারিব্যাগ হাতে ডাঃ বড়ুয়ার সাথে দেখা করতে এলো। চেম্বারে ঢুকে ক্যারিব্যাগের ভেতর থেকে একটা স্টিলের চকচকে বস্তু বার করে বলল, “দেখুন তো ডাক্তারবাবু, আপনি যা খুঁজছেন তা এটা কিনা?”

ডাক্তার বড়ুয়া চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বললেন, “এই তো আমার প্রক্টো! কিন্তু এটা তোমার কাছে কীভাবে গেল?”

প্লাম্বার যুবক বলল, “আপনার আউটডোরের ট্যাপকলে ঠিকঠাক জল আসছিল না বলে কাল বিকেলে সারাতে এসেছিলাম‌। দেখি যন্ত্রটা বেসিনে পড়ে আছে। ভাবলাম হাসপাতালের কোনো অকেজো জিনিস বলে ফেলে দেওয়া হয়েছে। অমনি প্যাকেটে ভরে নিয়ে গেলাম। রাতে আপনার ফেসবুকে পোস্ট করা ছবিটা দেখে বুঝতে পারলাম ভু্ল হয়ে গেছে। তাই ফেরত দিতে এলাম।”

—-খুব ভালো করেছ ভাই।

—- কিন্তু ফেসবুকে আপনি লিখেছেন এটা অন্যদের কোনো উপকারে আসবে না। এটা কিন্তু ঠিক কথা নয়। এরকম কাজের জিনিস খুব কম হয় ডাক্তারবাবু। পুরো ডবল অ্যাডভান্টেজ!

—- তার মানে?

—- ফেরত দিতে মন একদমই সায় দিচ্ছিল না। কিন্তু পোস্টে লেখা দেখলাম আপনি এটা ছাড়া অসহায়। তাই টানাপোড়েন শুরু হয়ে গেল। গভীরভাবে চিন্তা করে দেখলাম মা আর ঠাকুমাকে পরেও এটা কিনে দেওয়া যাবে, কিন্তু আপনাকে অবিলম্বে ফেরত না দিলে আপনি খুব সমস্যায় পড়বেন।

—- “এটা দিয়ে তোমার মা-ঠাকুমা আবার কী করলেন!” ডাক্তার বড়ুয়া আঁতকে উঠলেন।

—- ঠাকুমার পান ছেঁচার ডাঁটিটা অনেকদিন হলো হারিয়ে গেছে। বুড়ির একটাও দাঁত নেই। পান চিবিয়ে খেতে পারে না। তাই ভেতরের অংশটা বুড়িকে দিয়ে দিলাম। অনেকদিন বাদে বুড়িকে পান পিষে খেতে দেখলাম‌। বিশ্বাস করুন, ফোকলা হাসি দিয়ে দু’হাত তুলে আমায় আশীর্বাদ করল। আর জেরিক্যান থেকে বোতলে সরষের তেল ঢালতে সুবিধা হচ্ছে বলে মা বাইরের অংশটা রান্নাঘরে রেখে দিয়েছিল।

এইকথা শোনার পর ডাঃ বড়ুয়া প্রক্টোস্কোপটা প্লাম্বারের দিকে ছুঁড়ে দিয়ে উন্মাদের মত চিৎকার করে বললেন, “দূর হ হতচ্ছাড়া!”

PrevPreviousTravel Accounts and Indian Medicine and Surgery through Travelling Gaze –18th Century
Nextতব চরণে ৫Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rumjhum Bhattacharya
Rumjhum Bhattacharya
2 years ago

😃😃😃

0
Reply

সম্পর্কিত পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

September 24, 2026 No Comments

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগী শহীদ হয়েছিলেন ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর। এই বছর তাঁর ৩৫ তম শহীদ দিবসে আমরা তাঁকে স্মরণ করব এক তথ্যচিত্র উন্মোচনের

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

September 24, 2026 No Comments

আশ্বিনের এক শনিবার সন্ধে ৬টা শরদিন্দু বন্দ্যোর ‘রিমঝিম’ উপন্যাসের নায়িকা নার্স প্রিয়ংবদা ভৌমিক ডায়েরি লিখত। গত শতকের চল্লিশ পঞ্চাশের দশকের এক নিম্নমধ্যবিত্ত বাঙালি পরিবারের সাধারণ

কেমন সরকারি স্কুল আমরা চাই!

September 24, 2026 No Comments

ন্তরমন্তর আন্দোলনের প্রতিক্রিয়ায় উত্তর ভারতের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দাবি ছিল শিক্ষক নিয়োগের। আজ আরেকটা বড় সমস্যা হল শিক্ষকদের বহু

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

September 23, 2026 3 Comments

শুরুর কথা টমাস পিকেটি (প্রখ্যাত ফরাসী অর্থনীতিবিদ) তাঁর সম্প্রতি প্রকাশিত A Brief History of Equality (২০২২) পুস্তকে বলেছেন – “সোভিয়েত ইউনিয়ন এবং আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

September 23, 2026 1 Comment

লেনিন সিফিলিস বা আরও সঠিকভাবে বলতে গেলে নিউরোসিফিলিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন এই হাইপোথিসিস প্রথমবার হাজির করার চেষ্টা করেন ইসরায়েল এর তিন গবেষক ডাঃ

সাম্প্রতিক পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

Dr. Punyabrata Gun September 24, 2026

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

Dr. Sukanya Bandopadhyay September 24, 2026

কেমন সরকারি স্কুল আমরা চাই!

Suman Kalyan Moulick September 24, 2026

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

Dr. Jayanta Bhattacharya September 23, 2026

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

Dr. Samudra Sengupta September 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

679512
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]