Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আর এস এস – বিজেপি জাতীয় ও আঞ্চলিক নেতাদের আত্মস্থ করতে চাইছে

Screenshot_2024-01-28-09-48-07-49_680d03679600f7af0b4c700c6b270fe7
Bappaditya Roy

Bappaditya Roy

Doctor and Essayist
My Other Posts
  • January 28, 2024
  • 9:48 am
  • No Comments

সর্দার বল্লভভাই প্যাটেল থেকে নেতাজী সুভাষচন্দ্র বসু হয়ে জননায়ক কর্পূরী ঠাকুর। আর এস এস – বিজেপি জাতীয় ও আঞ্চলিক নেতাদের আত্মস্থ করতে চাইছে। বরদলি, খেদা প্রমুখ কৃষক আন্দোলন থেকে উঠে আসা গুজরাতের জাতীয় কংগ্রেস নেতা বল্লভভাই প্যাটেল ছিলেন স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর অন্যতম সহযোগী এবং স্বাধীন ভারতের উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী। গান্ধী হত্যার পর তাঁর নির্দেশে সাভারকার, গোলওয়ালকার সহ আর এস এস ও হিন্দু মহাসভার নেতাদের গ্রেফতার করা হয়। আর এস এস নিষিদ্ধ হয়। মোদির নেতৃত্বে বিজেপি ক্ষমতায় এসে নেহরুর বিরূদ্ধে প্যাটেল কে খাড়া করার চেষ্টা করেন। গুজরাতের নর্মদা জেলার কেভাদিয়ায় ২৭০০ কোটি টাকা ব্যয় করে প্যাটেলের ‘ স্ট্যাচু অফ ইউনিটি ‘ নির্মাণ করে একদিকে গুজরাতি অস্মিতা অন্যদিকে পর্যটন ব্যবসার ব্যবস্থা করেন।

নেতাজী সুভাষচন্দ্র বসু সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এই জনপ্রিয়তম দেশনায়ক আমরণ ঔপনিবেশিক ব্রিটিশের বিরূদ্ধে লড়াই চালিয়ে গেছেন। তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব এবং হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টিয়ান সমস্ত সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য। নয়া দিল্লির ইন্ডিয়া গেটের পাশে তাঁর মূর্তি বসিয়ে আর এস এস – বিজেপি মোদির নেতৃত্বে তাঁর কৃতিত্বের ভাগীদার হয়ে দেশজোড়া নেতাজী প্রেমিকদের সমর্থন অর্জন করার চেষ্টা করে। সম্প্রতি মোহন ভাগবত বলেন তারাই নেতাজীর উত্তরসূরি। অথচ এই আর এস এস স্বাধীনতা সংগ্রামে অংশ নেয় নি, ব্রিটিশ সরকারকে সহযোগিতা করেছে এবং স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিয়েছে।

জননায়ক কর্পূরী ঠাকুর (১৯২৪ – ‘৮৮) বিহারের সমস্তিপুর জেলায় এক দরিদ্র পশ্চাদপর নহাপিত পরিবারে জন্ম গ্রহণ করেন এবং আজীবন স্বচ্ছ সহজ সরল জীবন যাপন করে দরিদ্র মানুষের মধ্যে থেকে তাদের জন্যে কাজ করেন। ছাত্র অবস্থায় তিনি সি পি আই এর ছাত্র সংগঠন এ আই এস এফ এ যোগ দেন। জাতীয়তাবাদী নেতা মহাত্মা গান্ধী ও সত্য নারায়ণ সিংহ তাঁকে অনুপ্রাণিত করে। তিনি স্বাধীনতা সংগ্রামে অংশ নেন। ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় অংশ নেওয়ায় তাঁকে ২৬ মাস ব্রিটিশ জেলে কাটাতে হয়।

স্বাধীন ভারতের এই সমাজবাদী গ্রামের স্কুল শিক্ষক সোশ্যালিস্ট পার্টির প্রার্থী হিসেবে বিধান সভায় নির্বাচিত হন। তিনি কর্মচারী ও শ্রমিক আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন। ৬০ এর দশকে তিনি বিহারের শিক্ষা মন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী নির্বাচিত হন ও পেছিয়ে পড়া এলাকায় প্রচুর স্কুল কলেজ নির্মাণ করেন।

১৯৭০ – ৭১ এ তিনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সময় তাঁর প্রধান অবদান: কর্মক্ষেত্রে ন্যূনতম মজুরি চালু করা, শিক্ষাক্ষেত্রে ও অন্যত্র ইংরেজির বদলে মাতৃ ভাষা হিন্দির উপর জোর দেওয়া এবং বিহারে মদ্য পান নিষিদ্ধ করা। ১৯৭৫ – ৭৭ এ তিনি লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ এর সর্বাত্মক বিপ্লব এবং স্বৈরতন্ত্র ও জরুরি অবস্থার বিরূদ্ধে গণ আন্দোলনে বিহারের অন্যতম নেতা ও সংগঠক ছিলেন। ১৯৭৭ – ‘৭৯ তিনি দ্বিতীয়বার বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। এই সময় তাঁর প্রধান অবদান পশ্চাদপর জাতিদের জন্যে শিক্ষা ও কর্মক্ষেত্রে সংরক্ষণ।

নিশ্চয় তিনি এক গুরুত্বপূর্ণ স্বাধীনতা সংগ্রামী, সমাজবাদী নেতা ও জনমুখী প্রশাসক। কিন্তু সম্পূর্ণভাবে আর এস এস – বিজেপির বিপরীত মেরুতে তাঁর আদর্শ ও অবস্থান। তাঁকে অবশ্যই সম্মান জানানো উচিত। কিন্তু আর এস এস – বিজেপির লক্ষ্য তাঁর কৃতিত্বে ভাগীদার বনে গিয়ে পশ্চাদপর জাতিদের ভোট টানা এবং বিহারের অবশিষ্ট সমাজবাদী ভোটে ফাটল ধরানো। বিহারের মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী নেতা নীতিশ কুমার কেন্দ্র সরকারের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জননায়ক কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারত রত্ন পুরস্কার দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। খবরে প্রকাশ তিনি জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ইণ্ডিয়া জোট ছেড়ে পুনরায় বিজেপির নেতৃত্বাধীন এন ডি এ জোটের অভিমুখে যাত্রাও শুরু করে দিয়েছেন।
২৬.০১.২০২৪

PrevPreviousঅনেক মানুষ, একলা মানুষ ১২
Nextচিন্তা যখন এক শতাংশেরNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এ জয় আপনাদের, এ জয় অভয়ার, অভয়াদের

April 20, 2026 No Comments

এক বছরের শাস্তিমূলক পোস্টিং হিসাবে মেধাতালিকা অমান্য করে আমাকে পুরুলিয়া, দেবাদাকে মালদা পাঠানো হয়েছিলো, এগারো মাস পর কোর্টরুমে জয় এলো, গতকাল হাইকোর্ট, সরকারের প্রতিহিংসামূলক আচরণ

অনারটাই যদি না থাকলো তাহলে আর প্রফেশানটার বাকি কী থাকলো!!

April 20, 2026 No Comments

আমি মানুষটা খুব সামান্য হলেও আমার পরিচিতজনদের সকলে কিন্তু কিঞ্চিৎ সামান্য নন। এটা আমার জীবনের একটা সার্থকতা বলতে পারেন, সৌভাগ্যও বলতে পারেন। মেডিক্যাল কলেজে পড়াকালীন

এই জয় আমাদের শক্তি দেয়

April 20, 2026 No Comments

১৯ এপ্রিল ২০২৬ ক্ষমতার আস্ফালন আর চোখ রাঙানি শেষ কথা বলে না, ইতিহাস বারবার তা প্রমাণ করেছে। অভয়ার নৃশংস হত্যার পর আমরা হাজার হাজার ছেলে

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

April 19, 2026 No Comments

১৩ এপ্রিল ২০২৬ ভারতের ইতিহাসে একটি কালো দিন। সামাজিক অসাম্যের বিরুদ্ধে জেহাদ ঘোষণাকারী বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনের আগের দিন পশ্চিমবঙ্গের এক বিরাট অংশের মানুষ চরম

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

April 19, 2026 No Comments

১৭ এপ্রিল ২০২৬ রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর যে স্বৈরাচারী ও প্রতিহিংসাপরায়ণ নীতি অবলম্বন করে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের কণ্ঠরোধ করতে চেয়েছিল, আজকের হাইকোর্টের রায় তাদের

সাম্প্রতিক পোস্ট

এ জয় আপনাদের, এ জয় অভয়ার, অভয়াদের

Dr. Asfakulla Naiya April 20, 2026

অনারটাই যদি না থাকলো তাহলে আর প্রফেশানটার বাকি কী থাকলো!!

Dr. Subhanshu Pal April 20, 2026

এই জয় আমাদের শক্তি দেয়

Abhaya Mancha April 20, 2026

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha April 19, 2026

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

West Bengal Junior Doctors Front April 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618512
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]