Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তব চরণে ৪

IMG-20240204-WA0007
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • February 6, 2024
  • 8:25 am
  • No Comments

সেটা ছিলো ফাগুন মাস। রংয়ের মাস। কিন্তু মা বাবা আমার জ্ঞানত কোনোদিন দোল খেলে নি। তখন দূরে একটা কোকিল ডাকছে। স্থান দিনহাটা। মাথাভাঙ্গা, মেখলিগঞ্জ, কুচবিহার, দিনহাটা। তখন আমি আরও অনেক ছোট্ট। মা তখন ওখানের ডাক্তার। বাবা ওখানে এসডিও। বাবা অফিসে। কী যেন কী কারণে মা সেদিন ঘরে। আমি মন দিয়ে কোকিলটাকে ভ‍্যাঙাচ্ছি। কোকিলটাও তারস্বরে সাড়া দিচ্ছে। দূরে একটা বাছুরকে তার মা চেটে চেটে পরিষ্কার করছে।

“ওম্মা ওটা কী করছে?”

“ওটা তো গরুটার বাচ্চা, তাই ওকে আদর করছে…”

“ক‌ই তুই তো আমায় ওভাবে আদর করিস না!” বহুদিন আমরা দুজনকে তুই তুই করতাম।

মা আমাকে বুকের মাঝে নিয়ে বললো “আমি যে তোকে বুকের মাঝে নিয়ে আদর করি…তুই যে আমার বুকের দুধ খেয়ে বড়ো হয়েছিস…”
বাছুরটাও তখন গুঁতিয়ে গুঁতিয়ে গরুমা’র দুধ খাচ্ছিলো।

গল্প শুনতে শুনতে আমি মায়ের পেটের ওপরে উঠে বসে ছিলাম।

“নেমে বস। আমার পেটে ব‍্যথা….”

“কেন? ব‍্যথা কেন?”

“আমি যখন ডাক্তার হয়েছি তখন‌ও সব কাজ করে তারপর হাসপাতালে যেতাম। তখন টাকার জন্য মাড়োয়াড়ি বাড়িতে ডেলিভারি করাতে যেতাম-বাড়িতে গিয়ে পেটের জল বার করতাম-একবার এ্যাতো জল জমেছিল যে পেটে ফুটো করতেই ছাদ পর্যন্ত জল ছিটকে উঠেছিল।তখন

খাওয়া হতো না তো। তাই খুব অসুখ করলো।পেটের ভেতরে টিবি।তারপর আমি সব ছেড়ে সিকিমের রাজার কাছে চাকরি নিলাম।সিকিমের প্রথম লেডি ডাক্তার। ওখানের পরিষ্কার বাতাসে আস্তে আস্তে আমার রোগ সেরে গেলো।”

আমি জানি সেই সময়ে আরও একজন গেছিলো সিকিমে (অন‍্যায় ভাবে ঐ দুজনের কিছু ব‍্যক্তিগত ডায়েরি পড়েছি)। সদ‍্য পিতৃহারা হয়ে, সংসার চালানোর ঠ‍্যালায় পড়ে, রাস্তা মাপার কাজ নিয়ে। ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে, সংসার চালাতে সিনেমা হলের ম‍্যানেজারি থেকে পার্ট টাইম টিচার.. এর‌ও পাঁচ ভাই দুই বোন কিন্তু সব কিছু করেও সংসার আর চলে না। সেই ছেলেটা গেল সিকিম-রাস্তা জরীপের কাজ নিয়ে। ঘোড়ায় চেপে রাস্তা মাপা, রাস্তা তৈরি।তাঁবুতে রাত কাটিয়ে আবার পরের দিন ঘোড়ার পিঠে-হয়তো বরফের ভেতর দিয়ে-হয়তো কমলা বনের পাশ দিয়ে। সেই সময়ে একদিন গ‍্যাংটকে তার দেখা হলো মায়ের সঙ্গে। কবিতা বলা, বাঁশি বাজানো সেই শুধু হায়ার সেকেন্ডারি পাশ ছেলে। সেই মেয়ে তখন টিবি থেকে সেরে উঠে সিকিমে মেয়েদের ডাক্তার হিসেবে খুব নাম করছে (রাজার ছাপ দেওয়া সেই প্রশংসা পত্র আমি পড়েছি)।হয়তো গালে আবার লালচে রং ধরেছে। গালে না ধরলেও মনে তো রং ধরেই ছিলো।

পথে পাওয়া এক ভাই( নিতাইমামা) আর ভাইবৌ (অরুণামামী) করলো ঘটকালি। মনের রং পাকাপোক্ত হলো।

ক্রমশঃ

PrevPreviousস্তনদুগ্ধ কি ভাবে সংরক্ষণ করে কতক্ষণ পর্যন্ত রাখা যায় ও সন্তানকে খাওয়ানো যায়?
NextTravel Accounts and Indian Medicine and Surgery through Travelling Gaze –18th CenturyNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিদ্যাসাগর: সমাজসংস্কার, নারীশিক্ষা, বিধবাবিবাহ ও জনমানসের দ্বন্দ্ব

November 24, 2026 No Comments

বিদ্যাসাগর: সমাজসংস্কার, নারীশিক্ষা, বিধবাবিবাহ ও জনমানসের দ্বন্দ্ব উনিশ শতকের বাংলায় মানবতাবাদী সংস্কার, সামাজিক প্রতিরোধ, লোকসংস্কৃতির প্রতিক্রিয়া এবং কর্মাটারে এক স্বেচ্ছানির্বাসনের ইতিহাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনকে কেবল

ছ’মাসেই ইতিহাস বিস্মৃতি!

November 24, 2026 No Comments

ছ’মাসেই ইতিহাস বিস্মৃতি! প্রতিবাদী থেকে শাসক – ক্ষমতার চেয়ার, নাকি স্মৃতিভ্রংশের যন্ত্র? গতকাল যাঁরা ছিলেন প্রতিবাদী চিকিৎসক, আজ তাঁরাই ‘মানসিক মাওবাদী’! বাহ্ ক্ষমতা! তোমার কী

অভয়া মঞ্চ এখনও প্রাসঙ্গিক

November 24, 2026 No Comments

 

প্রাণের মায়া নেই রে তোদের?

November 23, 2026 No Comments

ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভে বসেছে প্রিন্সিপাল অফিসের সামনে। সন্ধ্যা গড়িয়ে রাত হতে চললো, ঘড়ির কাঁটা আটটা পেরিয়ে গেছে। একজন অধ্যাপক এলেন, মোবাইলে অবস্থানরত ছাত্রছাত্রীদের ভিডিও রেকর্ড

আদর্শ ডাক্তার কে, সেটা অবশ্য এখন পরিষ্কার।

November 23, 2026 No Comments

ডাক্তার এতদিন দু’রকম জানতাম, সরকারি আর প্রাইভেট। এখন দেখছি ভুল জানতাম। নতুন হিসেবে কেউ রাত জেগে নাইট ডিউটি করলে সে নকশাল। স্টাইপেন্ড চাইলে ইনসার্জেন্ট। রোগীকে

সাম্প্রতিক পোস্ট

বিদ্যাসাগর: সমাজসংস্কার, নারীশিক্ষা, বিধবাবিবাহ ও জনমানসের দ্বন্দ্ব

Dr. Sukanti Bhattacharya November 24, 2026

ছ’মাসেই ইতিহাস বিস্মৃতি!

Doctors' Dialogue November 24, 2026

অভয়া মঞ্চ এখনও প্রাসঙ্গিক

Abhaya Mancha November 24, 2026

প্রাণের মায়া নেই রে তোদের?

Dr. Samyajit Ganguly November 23, 2026

আদর্শ ডাক্তার কে, সেটা অবশ্য এখন পরিষ্কার।

Dr. Arjun Dasgupta November 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

703426
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]