Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পুরানো প্রেসক্রিপশন ও চিকিৎসা

Screenshot_2024-03-23-08-51-56-46_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Palash Bandyopadhyay

Dr. Palash Bandyopadhyay

Pediatrician, poet, writer
My Other Posts
  • March 23, 2024
  • 8:52 am
  • No Comments
ইদানিং চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে একটা প্রবণতা বেড়েছে কিছু মানুষের। বিশেষ করে শিশু চিকিৎসার ক্ষেত্রে।
শিশুর কোনও রকম শারীরিক সমস্যা হলে তার অভিভাবকেরা প্রথমবার চিকিৎসকের কাছে এসে তাঁর পরামর্শ মতো শিশুকে ওষুধ খাওয়ালেও, পরবর্তীতে, সেটা নিকট বা দূর ভবিষ্যত যে কোনোটাই হতে পারে, আপাতদৃষ্টিতে শিশুর একই রকম উপসর্গ হলে অনেক ক্ষেত্রে তাঁরা আর চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না। পুরনো প্রেসক্রিপশন নিয়ে সোজা চলে যাচ্ছেন ফার্মেসি। আবার ওষুধ কিনছেন, একই ওষুধ রিপিট করছেন দ্বিতীয়বার।
‘অনেক ক্ষেত্রে’ এবং ‘আপাতদৃষ্টিতে’ এই শব্দ দুটোর উপর নজর রাখুন।
অনেক ক্ষেত্রে, কারণ সব অভিভাবক যাচ্ছেন না, আর আপাত দৃষ্টিতে, কারণ, অভিভাবকেরা ভাবছেন, তাঁরা যেভাবে রোগ নিরূপন করছেন সেটাই ঠিক।
তাঁদের যদি চিকিৎসক জিজ্ঞাসা করেন এ ব্যাপারে, তাঁরা বলেন, ডাক্তারবাবু, আপনারই ওষুধ। ভাবখানা এমন, ডাক্তারবাবু বলে দিয়েছেন আগামী যতদিন ইচ্ছা আপনি এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনে আপনার শিশুকে খাওয়াবেন।
এ ব্যাপার যাঁরা করছেন, তাঁদের চিকিৎসক হিসেবে তিনটে কথা স্মরণ করিয়ে দিই।
প্রথমটা হলো, ক্লিনিক্যাল আই। অর্থাৎ চিকিৎসক কি দেখছেন। আপনাদের মনে হতেই পারে যে আপনাদেরও চোখ, আর তাঁদেরও চোখ। দেখায় পার্থক্য হবে কি করে? উত্তরে বলি আপনাদের সঙ্গে সৌরভের ক্রিকেট খেলার মানে যেভাবে পার্থক্য হয় সেভাবে। সব পেশাগত বিষয়ের ঔৎকর্ষ সাধনা ও অভ্যাসে অর্জিত হয়। চিকিৎসকের চোখও মাঝে মাঝে ভুল করে, সুতরাং, আপনার আনাড়ি চোখে দেখাতে ভুলের সম্ভাবনা আরও বেশি।
দ্বিতীয়টা, আমি ধরেই নিলাম আপনি ঠিক দেখেছেন, ঠিক বুঝেছেন। কিন্তু অতীতে যে ওষুধটা কাজ করছিল, এখন হয়তো সে ওষুধটা তত ভালো অথবা আদৌ কাজ করবে না। এটার ব্যাপারে চিকিৎসক সমাজ অহরহ নিজেদের ব্যাপার যোগাযোগ রাখেন। আপনাদের পক্ষে যা সম্ভব না।
তৃতীয় বিষয়টা আরও সাংঘাতিক। আপনার আনাড়িপনার কারণে ওষুধে রেজিস্ট্যান্স। ব্যাপারটা কেমন? ধরুন আপনি ফার্মেসিতে গেলেন, জীবনদায়ী ওষুধ কিনলেন, সে ওষুধ নির্বাচন সঠিক হলো, উপসর্গের খানিক উপশম হলো। তখন আপনি ভাবলেন, ব্যাস! ভালো হয়ে গেছে অসুখ, সুতরাং ওষুধ খাওয়ানো বন্ধ। কারণ নির্বোধ প্রচার বলে অ্যালোপ্যাথ ওষুধ ভয়ানক সব পার্শ্ব প্রতিক্রিয়া।
এ ব্যাপারে একটা গল্প শুনে যান। একটা মাঠ জুড়ে তুষ পড়েছিল। তাতে আগুন লেগেছে। আপনি বুঝতে পেরে জল ঢেলে তা নিভিয়ে দিয়েছেন বলে মনে করছেন, কারণ আর ধোঁয়া উঠছে না। কিন্তু আসল ব্যাপারটা অন্য। তুষের ভিতর ভিতর আগুন রয়েই গেছে, আপনি টের পাননি। টের পেলেন সকালে ঘুম থেকে উঠে, যখন দেখলেন আগুনে সব ছাই হয়ে গেছে। দরকার ছিল হাজার বালতি জল। আপনি দিয়েছেন একশো বালতি।
এখানে মাঠটা হলো মানুষের শরীর, তুষটা হলো রোগ, আগুনটা হলো জীবাণু, ধোঁয়াটা তার উপসর্গ, জলটা হলো জীবনদায়ী ওষুধ। আপনি কম জল দিয়ে মাঠের সব তুষ পুড়িয়ে ফেলেছেন।
কিছু বুঝলেন? যদি না বোঝেন তাহলে এ কথাটা মুখস্ত করে নিন। **((আপনাদের নিজেদের কারণেও একদিন মানুষের কল্যাণে ব্যবহৃত সব ওষুধ নির্বিষ হয়ে যাবে জীবাণুদের কাছে। তখন আঙুল কামড়ানো ছাড়া কোনও উপায় থাকবে না।))****************************
হতে পারে আপনার চিকিৎসক দেখানোর পয়সা নেই। সেক্ষেত্রে তাঁকে সেটা বলুন। অসুবিধা থাকলে হাসপাতালে যান, কিন্তু চিকিৎসার দায়িত্ব নিজের হাতে নেবেন না। অনুরোধ। ওষুধ কারবারে নিয়োজিতরা, যাঁরা এমনটা করেন, তাঁদেরও অনুরোধ, নতুন প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেওয়াও বন্ধ করুন। ধন্যবাদ।
২০.০৩.২০২৪
PrevPreviousগাউট বা গেঁটে বাত
Nextসকাল, বারান্দা, সাইকেল, রোল করা নিউজপ্রিন্ট আর হাঁক — পেপাআর!Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 1 Comment

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

Common Krait Snake

June 24, 2026 No Comments

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

সাম্প্রতিক পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

Common Krait Snake

Dr. Dayalbandhu Majumdar June 24, 2026

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

636038
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]