Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

গাউট বা গেঁটে বাত

Screenshot_2024-03-23-08-45-24-60_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Subhendu Bag

Dr. Subhendu Bag

Senior Resident, Physiology, MMC&H
My Other Posts
  • March 23, 2024
  • 8:46 am
  • No Comments

ফি ফি আইল্যান্ড থেকে যখন দুপুরের খাওয়ার খেয়ে বেরিয়ে আসছি, তখনই ঘটলো বিপত্তি। সফরসঙ্গী বাংলাদেশী ভদ্রলোক হঠাৎই যন্ত্রণায় পা ধরে বসে পড়লেন ফি ফি ডনের বিস্তীর্ণ ধবধবে সাদা বালির ওপর। একই স্পীড বোটে এসেছি। তার উপর এই দূরদেশে বাংলা ভাষায় কথা বলে এই বিদেশী ভদ্রলোক তখন আমাদের কাছে অতি পরম আত্মীয় হয়ে উঠেছেন। তাই স্বতঃস্ফূর্ত ভাবেই দৌড়ে গেলাম। কি হয়েছে? ভদ্রলোক ডান পায়ের বুড়ো আঙুল থেকে হাত খানা সরাতেই দেখলাম, বেশ লাল হয়ে ফুলে আছে জায়গাটা। প্রথম মেটাটারসোফ্যালাঞ্জিয়াল জয়েন্টে একটু চাপ দিতেই যন্ত্রণায় কঁকিয়ে উঠলেন ভদ্রলোক। আমি পায়ের পাতা দেখার জন্য চেষ্টা করতেই উনি বললেন– না না পায়ে কিছু ফোটে নি। গতকাল থেকেই ব্যথাটা শুরু হয়েছে। আজ সকালেও খানিক ছিলো কিন্তু এখন দেখছি বড্ড বাড়াবাডি। কোনো রকম আঘাত লাগেনি। শুনতে শুনতেই উনার হাত গুলো টেনে নিয়ে কবজি ও আঙ্গুলের কিছু জায়গায় চাপ দিতে বললেন, ব্যথা আছে।

এরপর সন্দেহের দৃষ্টিতে উনার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কাল রাতে কি খেয়েছিলেন? 

এ প্রশ্নের উত্তরে পাশে দাঁড়িয়ে থাকা উনার সদ্যবিবাহিতা স্ত্রী সংকোচ কাটিয়ে ঝরঝরে বাংলায় বলতে শুরু করলেন- গেল মাসে বিয়ের পরেই এখানে আসার টিকিট করেছিলাম। সেই থেকে এখানকার খাবারে রপ্ত হতে মাঝেমধ্যেই সামুদ্রিক স্কুইড, টুনা, স্যালমন খুঁজে খুঁজে বাড়ি আনছিলো। এমনিতে মাস ছয়েক আগে পিত্তথলির পাথর অপারেশন হয়েছে। তারপর এসব খাওয়া কি ঠিক বলুন তো? গতকাল সারাদিন রেড মিট আর স্কুইড দিয়ে বিয়ার খেয়েছেন। বারন করলেও শোনেন নি।

আমার এক প্রশ্নের উত্তরে এত্ত লম্বা উত্তর শুনে উনার বাঙালিয়ানা নিয়ে সন্দেহের অবকাশ রইলো না। 

হাতব্যাগ হাতড়ে একখান অ্যাসিক্লোফেনাক ও ডেফ্লাজাকোর্ট সহযোগে অ্যান্টাসিড দিয়ে বললাম, খেয়ে নিন।

পরিচয়ের ফাঁকে চিকিৎসক বলে আগেই পরিচয় দিয়েছিলাম। তাই কোনো রকম সন্দেহ না করে তৎক্ষণাৎ ওষুধগুলো খেয়ে নিলেন উনি।

এরপর আমাদের বোট থেকে ডাক এলো। কিছুটা খুঁড়িয়েই বোটে উঠলেন উনি। বরফ দিয়ে চেপে রাখতে বললাম জায়গাটা। 

এরপর মাংকি দ্বীপ হয়ে, ভাইকিং কেভ ঘুরে ছোট্ট ‘খাই‘ আইল্যান্ডে পৌঁছালাম আমরা। ভদ্রলোকের মুখে ততক্ষণে হাসি ফুটেছে। স্ত্রীর হাত ধরে নির্দ্বিধায় হাঁটছেন অপরূপ সৌন্দর্য ঘেরা সমুদ্রের কিনারা ধরে।স্বস্তির নিঃশ্বাস ফেলে পড়ন্ত বিকেলের অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার দৃষ্টিতে ওপর পানে তাকিয়ে একটু হারিয়ে যেতে না যেতেই ভদ্রমহিলার হঠাৎ ডাকে সম্বিত ফিরে পেলাম। 

একখানা ডাব হাতে ধরিয়ে বললেন– কি বলে যে ধন্যবাদ দেবো।এই বিদেশ বিভূঁইয়ে আপনি না থাকলে যে কি হতো !

মহার্ঘ্য ডাবে চুমুক দিয়ে বললাম, চিকিৎসার এখনও কিছুই হয়নি। মনে হয় অতিরিক্ত সামুদ্রিক খাবার, রেড মিট, মাংসের মেটে, অ্যালকোহল খাওয়ার জন্য শরীরে পিউরিনের আধিক্যে ইউরিক অ্যাসিড বেড়েছে। এর কনাগুলি জয়েন্ট স্পেসে জমে গিয়ে প্রদাহের কারণে গাউট বা গেঁটে বাত তৈরী হয়ে এই বিপত্তি। আপাতত এই ওষুধগুলো আরও দিন দুয়েক চলার পর বাড়ি ফিরে রক্তের ইউরিক অ্যাসিড টেস্ট করে নিতে হবে। সেই অনু্যায়ী নির্দিষ্ট পদ্ধতি মেনে চিকিৎসা হলে তবেই সুস্থতা।এছাড়াও অতিরিক্ত পিউরিন সমৃদ্ধ খাবার এড়িয়ে চলতে হবে।

এরপর ফুকেট ঘুরে ফিরে এসেছি দিন পনেরো হলো। ভদ্রলোক রিপোর্ট করেছেন। মুঠোফোনে সে রিপোর্ট পাঠিয়েছেন গতকালই। ইউরিক অ্যাসিডের মাত্রা ছয়ের গন্ডি পেরিয়ে নয় ছুঁয়েছে। ওখানে চিকিৎসকের পরামর্শে ফেবুক্সাস্ট্যাট শুরু করেছেন। বারে বারে কৃতজ্ঞতা জানিয়েছেন। সাথে বাংলাদেশ এলে সপরিবারে উনাদের বাড়ি যাওয়ার আমন্ত্রন জানাতেও ভোলেন নি।

PrevPreviousপুকুর বোজাও, গাঁথনি গাঁথো
Nextপুরানো প্রেসক্রিপশন ও চিকিৎসাNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

August 31, 2026 2 Comments

যুদ্ধ কথাটা শুনলেই মনের মধ্যে আশঙ্কার মেঘ ঘুরপাক খেতে থাকে। লড়াই, ঝগড়া, যুদ্ধ – এসব কথা এই সময়ের পৃথিবীতে খুব ক্লিশে হয়ে গেছে। তাই খবরটাকে

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

August 31, 2026 No Comments

রামকমল সেনের লেখা ঔষধ সার সংগ্রহ (১৮১৯, বঙ্গাব্দ ১২২৬) একটি ৯৫ পৃষ্ঠার পুস্তিকা। এতে মোট ৫৬ রকম ওষুধ এবং চিকিৎসা প্রক্রিয়ার বিবরণ আছে। ১০৭ বছর

মরণোত্তর দেহদান

August 31, 2026 No Comments

আমাদের মতো (কু)সংস্কারাচ্ছন্ন সমাজে মরণোত্তর দেহদান একটা সামাজিক আন্দোলন। এবং এই আন্দোলনের সামাজিক স্বীকৃতি সম্ভব হয়েছিল এই রাজ্যে তখনই যখন বামপন্থী রাজনীতির সরকার ক্ষমতায় ছিল।

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

August 30, 2026 No Comments

শিরোনাম দেখেই পিলে চমকে গেল নাকি? তাহলে নিচে আরো কিছু পাতলা চমক অপেক্ষা করছে। নামুন। নিচের দিকে। শিক্ষা মানুষের মৌলিক প্রয়োজনের একটি। সংবিধান প্রদত্ত মৌলিক

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

August 30, 2026 No Comments

জুলাইয়ের মধ্যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দিয়েছিলেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী। অথচ মাত্র কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যে উঠে এসেছে, এই

সাম্প্রতিক পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

Somnath Mukhopadhyay August 31, 2026

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

Dr. Jayanta Bhattacharya August 31, 2026

মরণোত্তর দেহদান

Vishak Gupta August 31, 2026

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

Smaran Mazumder August 30, 2026

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

West Bengal Junior Doctors Front August 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671688
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]