Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

“আহা আজি এ বসন্তে, কত ফুল ফোটে”

FB_IMG_1711985571225
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • April 6, 2024
  • 8:43 am
  • 3 Comments

প্রতিবার নির্বাচন আসলেই কেমন যেন অকাল বসন্ত নেমে আসে। চারদিকে একটা ফিল গুড ফ্যাক্টর। শাসক দলগুলি ক্রমাগত দাবি করতে থাকে যে তারা আমাদের জন্য কত কি করেছে। আমরা কত সুখে আছি। আর এই সুখ দেয়ার পরিবর্তে তাদের চাহিদা কেবল একটি ভোট। সত্যি আমরা কতটা সুখে আছি সেটা বোঝার জন্য স্রেফ চার লাইনের একটা গল্প শোনাবো।

রামপুকার পন্ডিত বিহারের এক পরিযায়ী নির্মাণ শ্রমিক লকডাউনের সময় দিল্লিতে আটকে পরে। বাড়ি থেকে বউ খবর দেয় তার এগারো মাসের বাচ্ছা খুব অসুস্থ। এই শুনে রামপুকার মরিয়া হয়ে হাঁটা শুরু করে ১২০০ কিমি দূরে নিজের বাড়িতে পৌঁছানোর জন্য। নিজামুদ্দিন ব্রিজ অবধি গিয়ে ক্লান্ত ক্ষুধার্ত পন্ডিত আর যেতে পারছিল না। সেই সময়ে অতুল যাদব, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার ফটোগ্রাফার তাকে দেখতে পান ওই অবস্থায় ফোনে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। অতুল সামান্য সাহায্য করেন। জল-বিস্কুট এগিয়ে দেন। জলটা খেলেও রামপুকারের গলা দিয়ে বিস্কুট নামে নি। সে জানায়, আমি খালি আমার রোগে ভোগা বাছাটাকে একবার দেখার জন্য বাড়ি যেতে চাই”। আমাদের এই “ভিকাশ” আর “উন্নয়ন” ভরা দেশে তাহলে সুখ এলো কাদের জন্য ?

“সুখে আছে যারা সুখে থাক্ তারা, সুখের বসন্ত সুখে হোক সারা -”

যে গল্পটা শুরু করেছিলাম সেটা এবার শেষ করা যাক। রামপুকার সেই রাতেই জানতে পারে তার বাচ্ছাটি মারা গেছে। তার স্ত্রী বিমল দেবীর কোনো ছবি সেই সুদূর বেগুসরাইতে কেউ তোলে নি। তাই তার চোখের জল আমরা দেখতে পেলাম না।

“দুখিনী নারীর নয়নের নীর সুখীজনে যেন দেখিতে না পায়।”

শাসক দল ভালো ফল করার জন্য যে সব অস্ত্রশস্ত্র ব্যবহার করে তার একটা হল আমাদের দুর্বল স্মৃতিশক্তি। আমরা চট করে সব ভুলে যাই। যেমন আমরা ভুলে গেছি রামপুকারকে, যাকে তার বাবা মা ভালোবেসে ওই নাম রেখেছিল যাতে নিজের শিশুকে ডাকার সঙ্গে প্রতিবার কিছু পূণ্য লাভ হয়। সেই রামপূকারকে যাতে ভুলে যেতে পারি তার জন্যই এত আয়োজন, এত প্রচার, এত খেলোয়াড়, এত চিত্র তারকা। কারণ সুধীজন যাতে ফিরে না তাকায়।

“তারা দেখেও দেখে না, তারা বুঝেও বুঝে না, তারা ফিরেও না চায়।।”

ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, স্মৃতিশক্তি দুর্বল তো। রাম পুকার আদর করে তার সেই বাচ্চাটির নাম রেখেছিল রামপর্বেশ। সবই রামের নামে।

প্রশ্ন এখন একটাই, চটে ঘেরা ব্যালট ইউনিট এর বোতাম টেপার সেই মাহেন্দ্রক্ষণে আমরা রামপুকারকে ভুলে যাবো কিনা। ভুলে যাওয়াটা বোধহয় অপরাধ হয়ে যাবে। অকাল বসন্তে ফুল ফুটবে কি ফুটবে না সেটা এখন আমাদের হাতে।

PrevPreviousএকটা কল বুকের গল্প (পর্ব-৩)
Nextপোনাপোতার গুপ্তধন ১Next
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukdar
Shabnam Talukdar
2 years ago

সহি।কিন্ত গণতন্ত্রের উৎসব তো।
মেনে নিতেই হয়।

0
Reply
Shabnam Talukdar
Shabnam Talukdar
2 years ago

😊🫠এইবার বুঝলাম।
কিভাবে কমেন্ট প্লেস করতে হবে এখানে।
তবে যাই হোক যাইই বলো।স্বাধীন মতো লেখা যায় না চুটিয়ে।

0
Reply
Shabnam Talukdar
Shabnam Talukdar
2 years ago

😊🫠

0
Reply

সম্পর্কিত পোস্ট

মহিলাদের প্রসূতি কালীন স্বাস্থ্য পরিষেবা এবং কিছু প্রশ্ন

October 22, 2026 No Comments

মাতৃত্ব – মহিলাদের জীবনে এক রোমাঞ্চকর অনুভূতির জন্ম দেয়। সৃষ্টির উদ্ভাসে পরিপূর্ণ হয়ে ওঠে মায়ের শরীর,মন। পৃথিবীর সবচেয়ে সুন্দর আবেগঘন প্রাণস্পর্শী ডাক হলো ‘মা’। সেই

বই-এর বহ্নুৎসব

October 22, 2026 No Comments

১৯৩৩ সালে হিটলারের জার্মানিতে বই পোড়ানো হয়েছিল। ১০ মে একরাতে শুধুমাত্র বার্লিনের অপেরা স্কোয়ারে পোড়ানো হয়েছিল ২০০০০ বই। আর ওই সময় সারা জার্মানিতে পোড়ানো হয়েছিল

সন্দীপ ঘোষের জামিন: দায় কার?

October 22, 2026 No Comments

Statement of Solidarity with Randall Sequeira and Laxman Naik

October 21, 2026 No Comments

Dear friends, We express our solidarity with Randall Sequeira, a people’s doctor, and Laxman Naik, a Dalit leader of the Maa Mati Mali Surakhya Manch,

রাম, রাবণ এবং বই

October 21, 2026 2 Comments

রামকে দিয়েই শুরু করা যাক। বিশ্বামিত্র এর কাছে শস্ত্র শিক্ষার পাশাপাশি বশিষ্ঠ এর কাছে প্রথাগত শাস্ত্র শিক্ষা যেমন বেদ পুরাণ ইত্যাদিতে শিক্ষিত রাম যে যথেষ্ট

সাম্প্রতিক পোস্ট

মহিলাদের প্রসূতি কালীন স্বাস্থ্য পরিষেবা এবং কিছু প্রশ্ন

Somnath Mukhopadhyay October 22, 2026

বই-এর বহ্নুৎসব

Pallab Kirtania October 22, 2026

সন্দীপ ঘোষের জামিন: দায় কার?

Abhaya Mancha October 22, 2026

Statement of Solidarity with Randall Sequeira and Laxman Naik

Doctors' Dialogue October 21, 2026

রাম, রাবণ এবং বই

Dr. Samudra Sengupta October 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

693570
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]