Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সরল করঃ আর্যতীর্থের কবিতা

IMG_20200203_172100
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • February 4, 2020
  • 9:35 am
  • One Comment

আজবগড়ের প্রজার এখন ভীষণরকম কষ্ট

বাড়ছে নাকি কমছে বোঝা, যায় না বোঝা স্পষ্ট
নতুন রকম করের ধরণ মন্ত্রী দিলেন এবার
( জানোই তো ভাই, ওদের শপথ আমৃত্যুকাল সেবা’র)
সহজ সরল হিসেব এবার শতাংশে বিবৃত,
আগে লোকে নানান প্রকার নিয়মে ছাড় নিতো,
সেসব পুরো উড়িয়ে দিয়ে একটা হিসেব হবে,
এমন কথা রাজামশাই সেই বলেছেন কবে,
এবার সেপথ সুগম হলো, বাদ গেলো সব ছাড়,
কিন্তু দুঃখী প্রজার মগজ হয় না পরিষ্কার,
এটাই কি ঠিক, নাকি আগের করদেওয়া ঠিক ছিলো,
এসব নিয়ে দস্তাবেজও হয় লেখা তিন কিলো,
তর্ক করেন এঁড়ের মতন চ্যানেলে দুই পক্ষ
( মাইরি বলছি , হট্টগোলে কোথায় লাগেন দক্ষ!)
সবই দেখে , সবই শুনে , তবুও ধাঁধায় প্রজা,
একে শুধায়, তাকে শুধায় কমলো নাকি বোঝা,
রকম দেখে রাজার মাথায় ভীষণ চড়ে রক্ত,
কেন যে নয় সব নাগরিক সমান রাজার ভক্ত,
রাজা করেন প্রজারই হিত সেটা স্বতঃসিদ্ধ,
তবুও যখন করদাতারা এ সন্দেহে বিদ্ধ,
তাহলে তো আর সরল করতে হবেই করদান,
রাজামশাই মন্ত্রীকে তাই আচ্ছা করে কড়কান
বলেন ওহে, নিয়ম বানাও সবার বোধগম্য
কেউ বোঝে কেউ বোঝে না ছাই এমন কেন কম্মো,
মন্ত্রী ভারী চুলকে মাথা ভাবতে থাকেন রাতদিন
এমনি করে ক্যালেন্ডারে সময় পেরোয় সাতদিন,
আট নম্বর দিনে এলো বিপ্লবী এক চিন্তা,
হয় সমাধান , বয়েস ভুলে মন্ত্রী নাচেন ধিন তা
রাজসভাতে ছুট্টে গিয়ে পেশ করে দেন শিগগির
নতুন হিসেব বলছি হুজুর, সরল এবং স্বস্তির,
ফর্মে এবার সব মুছেছি. খোপ যে দুটো মোটে,
এমন শুনে রাজার সভার চোখ কপালে ওঠে,
দুইখানা খোপ ভরতে হবে, তাতেই হবে টাক্সো,
কন বিদূষক ‘ মন্ত্রী রাতে স্বপন টপন দ্যাখসো’
চুপ রে বাঙাল, মন্ত্রী হাঁকেন, এই যে প্রথম খোপ তার,
বিশদ করে লিখতে হবে প্রজার কত রোজগার।
সবাই চেঁচায় বোঝো ব্যাপার, রইলো বাকি একখান
তার ভেতরে সমস্ত কর কিভাবে হয় ব্যাখ্যান?
মন্ত্রী বলেন , একটু রোসো , জবাব পাবে সত্ত্বর,
পরের খোপে থাকবে লেখা , ওটাই হলে কর তোর।
যা রোজগার, কর দিলে তাই থাকবে না আর সংশয়
কে বুঝলো আর কে বুঝলোনা, থাকবে না আর সেই ভয়।

সমস্বরে রাজার সভা করেন রাজার জয় জয়!

PrevPreviousচেঙ্গাইলের স্বাস্থ্যকেন্দ্রের অভিজ্ঞতা
Nextহার্ট এটাক হয়েছে কিনা কিভাবে বুঝবেন? কি করবেন?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Asis nabadwip
Asis nabadwip
6 years ago

এর আগেও আপনার ছড়া পড়েছি। বেশ ভালো। এই ছড়া পড়তে মাঝে মাঝে ছন্দ কাটছে।
ড়া

0
Reply

সম্পর্কিত পোস্ট

পাঠশালা… ফিরে আসুক

September 7, 2026 No Comments

আজ ৫ই সেপ্টেম্বর, ২০২৬। প্রত্যেক বছর এই দিনে অনেকেই ‘HAPPY TEACHER’S DAY’ মেসেজ পাঠায়! আমাকেও! উত্তরে লাভ ইমোজি আর ‘থ্যাঙ্ক ইউ’ বলা ছাড়া কিছুই করতে

টিচার্স ডের গল্প

September 7, 2026 No Comments

টিচার্স ডে এলো, তাই টিচার্স ডের গল্পের পালা – প্রতি বছরের মতো এ বছরও শোনাবো, শুনতে চাইলে ভালো, নয়তো স্ক্রল করে নেমে যান। আমাদের বেলায়

আমার শিক্ষকেরা

September 7, 2026 No Comments

★ ধর্ম কেতাবে আছে মূর্খের উপাসনার অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয়। ★ তা মেনে, মহা ধার্মিক আমি জ্ঞানীর মত নিদ্রাতেই সারা জীবনের অধিকাংশ সময় খরচ করেছি

ডাক্তার, তবুও….

September 6, 2026 No Comments

“মৃত পশুদের মতো আমাদের মাংস ল’য়ে আমরাও প’ড়ে থাকি।” এই লাইনটি জীবনানন্দ দাশের ‘ক্যাম্পে’ কবিতা থেকে নেওয়া। তেমন কোনো গূঢ় উদ্দেশ্য নেই। ইতিহাস লিখতে বসে

আলো

September 6, 2026 No Comments

নিচের লেখাটা গল্প – আবার গল্প নয়ও। আজ আমার এক খ্যাতনামা সাহিত্যিক দিদির কাছে জানতে পারলাম, জীবনদায়ী রক্তেরও ধর্মীয় বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে কোনও কোনও

সাম্প্রতিক পোস্ট

পাঠশালা… ফিরে আসুক

Smaran Mazumder September 7, 2026

টিচার্স ডের গল্প

Dr. Subhanshu Pal September 7, 2026

আমার শিক্ষকেরা

Dr. Arunachal Datta Choudhury September 7, 2026

ডাক্তার, তবুও….

Smaran Mazumder September 6, 2026

আলো

Dr. Sukanya Bandopadhyay September 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673410
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]