Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্মরণ-বিস্মরণ

WhatsApp Image 2024-07-14 at 7.21.16 PM
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • July 18, 2024
  • 7:50 am
  • No Comments

তার পাঁচ হাজার সোশ্যাল মিডিয়া বন্ধু.
কুড়ি হাজার কত যেন ফলোয়ার্স,
পনেরোটা হোয়াটসঅ্যাপ গ্রুপ,
আর আত্মীয় প্রতিবেশী পরিচিত মিলিয়ে.. জনা পঞ্চাশ।
প্রথম যেদিন ‘ অমুক তমুক’ থেকে সে হলো লাশ,
সেদিন কি হইচই!
সকলেই সকলকে খবর পাঠাচ্ছে,
‘এই শুনেছিস, শুনেছো, শুনেছেন?’
জীবিত অবস্থায় তাকে যারা চিনতো না,
তারাও মৃতকে চিনে RIP, ওঁ শান্তি বা অমর রহে লিখে গেছে
আপলোড করা স্মৃতিভারাতুর ফটোর নিচে,
সোশ্যাল মিডিয়া খুঁড়ে ছবি আর কথা দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে প্রিয়জনেরা যে কোলাজ তৈরি করেছেন,
তা দেখে সকলেই স্বীকার করেছে,
চোখের জন বাঁধ মানেনি,
কত মানুষ বলেছে,
‘না চিনলেও মনে হচ্ছে যেন কতকাল ধরে ওকে চিনি!’

তারপরে দিন এগিয়েছে..
দুটো সূর্যোদয়ের মাঝে হাজার হাজার পোস্ট হয়ে গেছে,
দেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠীর ছেলের প্রাকবিবাহ,
রাজনৈতিক চাপান উতোর ,
শ’ খানেক কবিতা
আর অগুন্তি রিলের চাপে,
তার শরীর থেকে স্মৃতি হওয়ার শোক-সংলাপগুলো
ভিড়বাসে বই-পড়ুয়ার সংখ্যার মতোই ক্রমশ বিরল হয়ে গেছে,
তারপর আরো একবার সূর্যের উদয় ও অস্ত,
আরো এক,
আরো এক..
সপ্তাহ যেতে না যেতেই তার নাম আর প্রায় নেই,
সকলে পেয়েছে ফেরত
যার যার নিজস্ব ডিজিটাল জীবনের খেই।

তার স্মরণসভা’র দিন ঠিক হয়েছে সবার সুবিধামতো,
রবিবার।
‘ছুটির দিন’ ,
কাজেই পাঁচ হাজার ফেসবুক-বন্ধু,
কুড়ি হাজার সামথিং ফলোয়ার
পনেরোখানা হোয়াটসঅ্যাপ গ্রুপ আর
জনা পঞ্চাশ ‘কাছের লোক’
প্রতি পঞ্চাশজনে একজন এলেও আড়াইশো সিটের হলে জায়গা পাওয়া মুশকিল।
তার জনা দশেক স্নেহান্ধ বেহিসেবী বিশ্বাসী বন্ধুর
হিসেব ছিলো সেটাই।

কী মনে হয়? হল ভরবে?
পুরো না হলেও অর্ধেক?
অর্ধেক না হলে এক তৃতীয়াংশ?
পঞ্চাশে ঊনপঞ্চাশ জনের বিশেষ কাজ, ব্যস্ততা, নিমন্ত্রণ , অসুস্থতা ইত্যাদি থাকলেও,
একজন, অন্তত একজন তো ভাববে ‘ আজ যাই?’

ধুর মশাই!
ডিজিটাল যুগ এটা, মনে রাখা চাই!
তার নাম যাই হোক, সে আশায় পড়বেই একরাশ ছাই।

আকবর বাদশা বা হরিপদ কেরানি, আসলে এক আর শূন্যের খেলা, ভ্রম পুরোটাই।

PrevPreviousভারতীয় ন্যায় সংহিতা: ডাক্তাররা কি বলছেন?
Next#বেশ_বেশ_বেশ_সাবাশ_বাংলাদেশNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Statement of Solidarity with Randall Sequeira and Laxman Naik

October 21, 2026 No Comments

Dear friends, We express our solidarity with Randall Sequeira, a people’s doctor, and Laxman Naik, a Dalit leader of the Maa Mati Mali Surakhya Manch,

রাম, রাবণ এবং বই

October 21, 2026 No Comments

রামকে দিয়েই শুরু করা যাক। বিশ্বামিত্র এর কাছে শস্ত্র শিক্ষার পাশাপাশি বশিষ্ঠ এর কাছে প্রথাগত শাস্ত্র শিক্ষা যেমন বেদ পুরাণ ইত্যাদিতে শিক্ষিত রাম যে যথেষ্ট

এভাবে কি damage control সম্ভব?

October 20, 2026 No Comments

আমরা পরিষ্কার ভাবে জানতে চাইছি, ঠিক কী কী কারণে মেডিকেল কলেজ থেকে অ‍্যাপোলো হাসপাতালে রোগীদের স্থানান্তরিত করা হলো। জুনিয়ার ডাক্তাররা জানাচ্ছেন, স্বাস্থ‍্য দপ্তর থেকে নির্দেশ

বকতিয়ার খিলজি, হিটলার ও পশ্চিমবঙ্গ সরকার

October 20, 2026 3 Comments

পশ্চিমবঙ্গ সরকারের পুজোয় বুকস্টলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নামা দেখে দুজন ব্যক্তির কথাই মনে আসছে। এই দুই কুখ্যাত ব্যক্তি হলেন বকতিয়ার খিলজি ও হিটলার। বকতিয়ার খিলজি

সেদিনও উৎসবে ফিরতে পারিনি। আজকেও পারছি না।

October 20, 2026 No Comments

পুজোর ঠিক আগেই নতুন ভর্তি হওয়া ফার্স্ট ইয়ার দের ক্লাস নিচ্ছিলাম। বিষয় ছিল হেলথ সিস্টেম অফ ইন্ডিয়া। ক্লাসে প্রাইমারি কেয়ার, সেকন্ডারি সেন্টার, টার্শিয়ারি সেন্টার –

সাম্প্রতিক পোস্ট

Statement of Solidarity with Randall Sequeira and Laxman Naik

Doctors' Dialogue October 21, 2026

রাম, রাবণ এবং বই

Dr. Samudra Sengupta October 21, 2026

এভাবে কি damage control সম্ভব?

Dr. Amit Pan October 20, 2026

বকতিয়ার খিলজি, হিটলার ও পশ্চিমবঙ্গ সরকার

Dr. Aindril Bhowmik October 20, 2026

সেদিনও উৎসবে ফিরতে পারিনি। আজকেও পারছি না।

Dr. Rumelika Kumar October 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

693350
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]