Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

যে ব্যথায় মেয়েদের মৃত্যুও হতে পারে

Oplus_0
Dr. Kanchan Mukherjee

Dr. Kanchan Mukherjee

Fetal medicine specialist
My Other Posts
  • August 2, 2024
  • 8:20 am
  • No Comments
রোগটা কী?
জরায়ুর (Uterus) ভিতরে আসার বদলে প্রেগন্যান্সি যদি জরায়ুর বাইরে আসে তাকে বলা হয় ‘এক্টোপিক প্রেগন্যান্সি’। স্বাভাবিক অবস্থায় নিষিক্ত ডিম্বাণু এই নালী বেয়ে জরায়ুতে প্রতিস্থাপিত হওয়ার কথা। এর বদলে যদি সে ডিম্ববাহী নালীতেই থেকে যায় তাহলেই বিপদ। সামান্য কিছুদিন বাড়ার পর সে ওই সূক্ষ্ম নালীটিকে ফাটিয়ে দেয়। ফলে মারাত্মক রক্তক্ষরণ হতে পারে। এই রক্তক্ষরণ বাইরে থেকে বিশেষ দেখা যায় না কারণ তা পেটের মধ্যেই জমা হতে থাকে। প্রথম দিকে একমাত্র উপসর্গ হতে পারে ব্যথা। প্রেগন্যান্সির কথা জানা থাকলে হয়তো এই সম্ভাবনার কথা ভাবা যেতে পারে কিন্তু বুঝতে হবে মেয়েদের পক্ষে সবসময় প্রেগন্যান্সির কথা প্রকাশ করা সম্ভব হয় না। অর্থাৎ রোগীর স্বার্থে একটু সন্দেহবাতিক হতেই হয়।
কাদের বেশি হয়?
একবার এক্টোপিক প্রেগন্যান্সি হলে আবার হবার সম্ভাবনা থাকে অনেক বেশি। ফ্যালোপিয়ান টিউবে যে কোন সার্জারি হয়ে থাকলে বা কোনো সংক্রমণ হয়ে থাকলেও এক্টোপিক প্রেগন্যান্সির সম্ভাবনা বাড়ে। ধূমপান করলে বা কৃত্রিম প্রজনন চিকিৎসা যেমন IVF করালেও এই সম্ভাবনা বাড়ে। সবচেয়ে বড় কথা এই সব ইতিহাস না থাকলেও এক্টোপিক প্রেগন্যান্সি হওয়া সম্ভব।
রোগ নির্ণয়
মূলত তিনটি সূত্র। ব্যথা, ব্লিডিং এবং পিরিয়ডে দেরি। এইরকম কোনো পরিস্থিতি পেলেই ইউরিন প্রেগন্যান্সি টেস্ট করাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মনে রাখতে হবে এক্টোপিক প্রেগন্যান্সি ডায়াগনোসিস করা সব সময় সহজ নয়।
চিকিৎসা
রাপচার করে যাবার আগে বা ফেটে যাবার আগে ধরা পড়লে কিছু ওষুধপত্র দিয়ে চিকিৎসা করা যেতে পারে। তবে তার জন্যও হাসপাতালে ভর্তি থাকলে ভালো। আর ফেটে গেলে জরুরিভিত্তিক সার্জারি ছাড়া কোনো উপায় থাকে না। এই অপারেশন সময়মতো না করালে রোগীর প্রাণহানিও হতে পারে। অতএব সাধু সাবধান।
প্রতিরোধ
প্রেগন্যান্সি আটকাতে পারলে ectopic প্রেগন্যান্সিও কমবে। এটা তো সহজ ভাবনা। কিন্তু কিভাবে আটকাবেন? এখানেও উত্তর সহজ। প্রস্তুত না থাকলে গর্ভনিরোধের যথাযথ ব্যবস্থা নিতে হবে। এই দায়িত্ব মেয়েদের একার নয়। ছেলেদেরও সমান ভূমিকা থাকা দরকার। পিল, কনডোম, কপার-টি ইত্যাদি হাজারো উপায় আছে। এই লেখায় সে সবের বিস্তারিত বর্ণনায় গেলাম না। চিকিৎসকের সাথে কথা বলে নিজেদের জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতিটা বেছে নিতে হবে।
শেষের কথা
প্ল্যানড এবং আনপ্ল্যানড দুটো ক্ষেত্রেই এক্টোপিক প্রেগন্যান্সি হতে পারে। মূল বিষয়টি হল সময়মতো রোগ নির্ধারণ এবং চিকিৎসা। প্রেগন্যান্সির শুরুতে পেটে ব্যথা হলে বুঝে নিতে হবে ভ্রূণ জরায়ুর ভিতরে আছে না কি বাইরে। তার জন্য দরকার আলট্রাসোনোগ্রাফি এবং রক্ত পরীক্ষা। বাড়ি বসে কিটে ইউরিন পরীক্ষা করা যায়। সেটা অবশ্যই করা উচিত। কিন্তু কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলেও প্রেগন্যান্সির সাত থেকে নয় সপ্তাহে একটি আলট্রাসোনোগ্রাফি করিয়ে নেওয়া ভালো। তাতে ভ্রূণের অবস্থান বোঝা যায়। প্রস্তুত না থাকা অবস্থায় প্রেগন্যান্সি এসে গেলে অনেকে স্বেচ্ছায় গর্ভপাত চান। তাতে কোনো আপত্তি নাই। সেক্ষেত্রে আমার অনুরোধ চিকিৎসকের পরামর্শ নিন। নিজে নিজে ওষুধের দোকান থেকে কিনে ওষুধ খাবেন না। তার আগে জেনে নেওয়া দরকার ভ্রূণ কোথায় আছে। বাজার চলতি বা ওভার দ্য কাউন্টার ওষুধে এক্টোপিক প্রেগন্যান্সি নষ্ট করা যায় না। তাতে ভয়ানক বিপদ হতে পারে।
PrevPrevious২০২৪ সালে, পশ্চিমবঙ্গে ডেঙ্গুর প্রকোপ ক্রমশই বাড়ছে
Nextবন্ধু রেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669548
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]