Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পার্থক্য অস্ত্রহীন রঙহীন গোষ্ঠীহীন লড়াই

Oplus_0
Dr. Palash Bandyopadhyay

Dr. Palash Bandyopadhyay

Pediatrician, poet, writer
My Other Posts
  • September 23, 2024
  • 6:48 am
  • No Comments

কেউ দৌড়চ্ছে
লুটেপুটে খেতে, মারতে।
কেউ দৌড়চ্ছে
বাঁচতে, বাঁচাতে।
পার্থক্য তো হবেই!

আমাদের ছোটবেলায় মাষ্টারমশাইরা
টুকলি করা ছেলেদের পিঠে
গদাম করে একটা কিল বসিয়ে
হাসতে হাসতে বলতেন,

যে পরিশ্রম করে চোথাটা বানাচ্ছিস
তার অর্ধেক পরিশ্রম করলে তো
পরীক্ষায় ফার্স্ট হয়ে যেতিস!

এখনকার সেই টুকলি করা ছেলেরা
মাষ্টারমশাইয়ের পিঠেই
গদাম করে বসিয়ে দেয় একটা কিল।
পার্থক্য তো হবেই! বলে
খুন করে ফেলব বাড়াবাড়ি করলে।

এ নৈরাজ্য, এ হুমকি সংস্কৃতি চলছে
সব সময়, সব ক্ষেত্রে।
স্কুল থেকে কলেজ,
চাকরি থেকে ব্যবসা,
কেউ রেহাই পাচ্ছে না
নবজাতক থেকে মুমূর্ষু বৃদ্ধ পর্যন্ত।

মেধাবী ও সৎ যারা,
তারা সাধারণত শান্তিপ্রিয়।
কোনও ঝামেলায় যেতে চায় না।

কিন্তু পিঠে ঠেকার দেওয়ালও
যখন ভেঙে যায়,
তখন তারাই হয়ে ওঠে
এক একটা মাস্টারদা, নেতাজি।

আর তখন হাজারবার
নিকৃষ্টতম জয়ীদের জয়কে
ছাপিয়ে যায় একবার মাত্র
উৎকৃষ্টতমদের জয়।

কারণ তারা মানসিক শক্তিতে নিশ্চিহ্ন করে দেয়
সব নিকৃষ্টতম ও নির্বোধ
উগ্রপন্থী পাপীদের।

এই ২০২৪ এর আগেও
এভাবে এসেছিল
সিপাহী বিদ্রোহ, স্বাধীনতা সংগ্রাম।

স্বাস্থ্য আন্দোলন এমনই আর এক
স্বাধীনতা সংগ্রামের ইতিহাস।

ভয় থেকে স্বাধীনতা।
অমেরুদণ্ডী থেকে মেরুদণ্ডী
হয়ে ওঠার স্বাধীনতা।

ন্যায় যখন যেতে,
তখন তা হয়ে ওঠে ইতিহাস।

ভবিষ্যত পৃথিবী মনে রাখবে
ভারতের এক রাজ্যে
২০২৪ এ অস্ত্রহীন কিছু মেধাবীর
নিজেদের বাঁচানোর যে
মরণপণ লড়াই শুরু করেছিল,
তার আঁচ ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে।

২০.০৯.২০২৪

PrevPreviousদ্রোহকালের দিনলিপি: গল্পের চতুর্দশ অধ্যায়
Nextআন্দোলনের আপাতত বিরতি – ‘অভয়া’র বিচার?Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ভীষণ অসম্ভবে তোমাকে চাই’

October 12, 2026 No Comments

১০ অক্টোবর কলকাতার সূর্য সেন ভবনে ভবিষ্যতের দিশা ও বিকল্পের সন্ধানে পি ডি এস এফ ছাত্র সংগঠন একটি অসাধারণ আলোচনা সভার আয়োজন করেছিল। বিষয় ছিল

শংকর গুহ নিয়োগী ও শ্রমিক আন্দোলন

October 12, 2026 No Comments

২৮ সেপ্টেম্বর ২০২৬ শংকর গুহ নিয়োগীর ৩৫ তম শহীদ দিবস উদযাপন।

বিরোধী

October 12, 2026 No Comments

বিরোধী। অথবা কোলাবরেটর। সহযোগী। এই দুইয়ের বাইরে নিরাপদ কোনও তৃতীয় পক্ষ ফ্যাসিবাদের মুহূর্তে থাকে না। পাঁচিলে বসে খেলা দেখার আরাম ফ্যাসিবাদ রাখে না। ইতিহাস তা-ই

ইসকেমিক হার্ট ডিজিজ

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলিতে দুঃস্বপ্নের সমাপ্তি: খুব ভালো করেই জানা আছে এভাবে ব্যবসায়ী, দালাল আর বিদেশিদের পকেটে গরীব দেশের মানুষের কোটি কোটি টাকা জলাঞ্জলি দিয়ে তিনদিনের ইভেন্ট

সাম্প্রতিক পোস্ট

ভীষণ অসম্ভবে তোমাকে চাই’

Gopa Mukherjee October 12, 2026

শংকর গুহ নিয়োগী ও শ্রমিক আন্দোলন

Doctors' Dialogue October 12, 2026

বিরোধী

Dr. Bishan Basu October 12, 2026

ইসকেমিক হার্ট ডিজিজ

Dr. Subhanshu Pal October 11, 2026

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

Bappaditya Roy October 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

689600
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]