আমার তিলোত্তমা।
আমাদের তিলোত্তমা।
মরা ব্যাঙের মতো নির্জীব
ছাত্র সমাজে প্রাণ এনেছে।
তার ছিন্নভিন্ন দেহ-
চোখে জল আর
হৃদয়ে চেতনা এনেছে।
তিলোত্তমা বুঝিয়েছে
একবারই মৃত্যু হয়।
একবারই বাঁচতে হয়।
বাঁচার মতো করে।
তোর শ্মশানে থেকে উড়ে আসা আগুনের ফুলকি-
জমে থাকা বারুদে
বিষ্ফোরণ ঘটিয়েছে।
দধিচি। আমাদের তিলোত্তমা।
আমি কি দশ লাখ টাকায়-
কেবলমাত্র দশ লাখ টাকায়
আমার মেয়েটাকে
ভুলে যেতে পারি?

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।
১৩ই এপ্রিল, ২০২৬ সম্প্রতি কলকাতার এক প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ (Cardiologist) সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে, নির্দিষ্ট ধর্মীয় স্লোগান দিলে তিনি ফি-তে ছাড় দেবেন। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম









