ভয় দেখাবি,জেলে ভরবি,
ভয় পাবো না
রুখে দাঁড়াবো।
ব্যারিকেড দিলে, লাঠি তুললে
চোখে তাকাবো-
রক্তচোখে।
হাজার পুলিশ-তোমার লেঠেল
গর্তে ঢোকে,
প্রবল ভয়ে।
পথ বেঁধেছিস,আলো কেটেছিস,
ঘর ভেঙেছিস
এই সময়ে
আকাশ আছে মাথার ওপর
ছাতা হয়ে-
ভয় করিনা।
ভীষণ প্রেমে,ভীষণ ক্রোধে
হাত ধরেছি
সাথী তোমার-
দ্রোহের আগুন অশ্রু হয়ে
নামছে আমার
দুগাল বেয়ে
চোখ ছাপিয়ে,
এতো প্রেম ছিলো,এতো ক্রোধ ছিলো
চোখের জলে?
ভীষণ কষ্টে ভাঙছে শরীর
ঝরছে রক্ত, ঝরছে অশ্রু
শক্ত করে হাতটা ধরো
আরও জোরে কন্ঠ ছাড়ো।

এভাবে কি damage control সম্ভব?
আমরা পরিষ্কার ভাবে জানতে চাইছি, ঠিক কী কী কারণে মেডিকেল কলেজ থেকে অ্যাপোলো হাসপাতালে রোগীদের স্থানান্তরিত করা হলো। জুনিয়ার ডাক্তাররা জানাচ্ছেন, স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশ








