Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্রজন্মকে বলতে হবে

Oplus_0
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • October 19, 2024
  • 6:10 am
  • One Comment

প্রজন্মকে বলতে হবে, কাদের পক্ষে লড়ছিলাম।
সেই যে যুগে ভয়ের কাছে শিরদাঁড়া রোজ চোর-নিলাম,
স্পষ্ট তখন খাদ বিপরীত খাড়াই কারা চড়ছিলাম,
নিকষ কালো আঁধার মুছে আলোতে বুক ভরছিলাম।

প্রজন্মকে জানতে হবে, দুর্বিষহ আগস্ট-কাল,
জানতে হবে শিরদাঁড়াময় হিমেল-স্রোতের সেই সকাল,
নয় তারিখে ধ্বস্ত হলো তোমার আমার সবার মেয়ে,
প্রজন্মকে জানতে হবে তার খুনীদের বিচার চেয়ে
আমরা কেমন দাবানলের কুটোর জোগাড় করছিলাম,
ভরসা-খেকো দানব রোধে মানব-শেকল গড়ছিলাম।

প্রজন্মকে শুনতে হবে আজ ‘জুনিয়র’ যাদের নাম,
কেমন করে সব সিনিয়র করলো তাদের জেদ সেলাম।
শুনতে হবে প্রতীকবিহীন অহিংস এক বিবেক-ভিড়
কেমন করে চিড় ধরিয়ে গুঁড়িয়ে দিলো থ্রেট-প্রাচীর,
শুনতে হবে ভয়কে কবে মুখের ওপর দোর দিলাম,
‘জো হুজুর’এর বদলে গলা নিজের বলায় জোর দিলাম।

প্রজন্মকে বলবো খুলে স্বার্থে ডুবে জোর ছিলাম,
যে যার মতো ক্ষইয়ে আয়ু ব্যর্থ হয়ে ঝরছিলাম,
নিচের দিকে টানছিলো খাদ, হু হু করে পড়ছিলাম,
ডাক দিলে কেউ প্রতিবাদের, পেছনদিকে সরছিলাম।

যখন আমার মেয়েটা গেলো, বেঁচে থেকেও মরছিলাম,
গড্ডলিকার ভিড়ের থেকে তাই বিপরীত নড়ছিলাম
হাঁক দিলো যেই সঙ্গে যাওয়ার অভয় সবুজ স্টেথোর দল
অমনি নড়ে চিরস্থবির না সাত না পাঁচ ভেতর-স্থল,
দেখতে পেলাম লড়ছে বটে সামনে রেখে গান্ধীকে,
কিন্তু ভগৎ বাঁ হাত ধরেন, সুভাষ থাকেন ডানদিকে।

প্রজন্মরা জানবে কেমন সক্কলে হাত ধরছিলাম,
তিলোত্তমা’র নামে সবাই বর্ম একই পরছিলাম।

সব শুনিয়ে বলবো তাদের ‘এই নে নতুন ভোর দিলাম।’

PrevPreviousএই আন্দোলন শুধু চিকিৎসকদের জন্য নয়, বরং সমগ্র জনগণের স্বাস্থ্যসেবা ব্যবস্থা উন্নত করার লড়াই
Nextরোজ ভোরে উঠে ভাবিNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sourav Kumar Bera
Sourav Kumar Bera
1 year ago

আসাধারণ লেখা হয়েছে 🙏🙏🙏

0
Reply

সম্পর্কিত পোস্ট

যতদিন বাঁচি, ততদিন শিখি

May 30, 2026 No Comments

যতদিন বাঁচি, ততদিন শিখি। কোষ্ঠকাঠিন্য হলে দেশের এই পরিস্থিতিতে জল বাঁচানো একান্ত দূরদর্শী সিদ্ধান্ত, আর পাতলা ইয়ে হলে পেট সাফা মানেই শরীর চাঙ্গা – মানে,

‘তেলা পোকা’-র উত্থান – কেউ রসে, কেউ ত্রাসে

May 30, 2026 No Comments

তেলাপোকা বা আরশোলা একরকম ক্ষতিকর পোকা যেগুলি আমাদের ঘর গেরস্থালির মধ্যে লুকিয়ে থেকে সুযোগ পেলেই খাদ্য দ্রব্যে হানা দেয়, সংক্রামিত করে এবং নানারকম রোগের সৃষ্টি

বাচ্চাদের পেটের অসুখ

May 30, 2026 No Comments

সর্দিকাশি, শ্বাসকষ্টগুলো একটু কমে এসেছে। এবার বিচ্ছিরি সব পেটের সমস্যা শুরু হয়েছে। প্রচুর বাচ্চা বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানার সমস্যায় ভুগছে। অনেকেই জ্বরে কাহিল। মাথায়

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

May 29, 2026 No Comments

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

May 29, 2026 No Comments

বঙ্গ নারীদের জন্য ধর্ষণ নামক যে পিতৃতান্ত্রিক বৃক্ষের বিষফল ও সমাজ নিয়ে আমাকে কোনওদিন লিখতে হবে, ভাবিনি। আমি যেহেতু বেহালায় ছোটবেলায় ছিলাম আর তৎকালীন বেহালা

সাম্প্রতিক পোস্ট

যতদিন বাঁচি, ততদিন শিখি

Dr. Bishan Basu May 30, 2026

‘তেলা পোকা’-র উত্থান – কেউ রসে, কেউ ত্রাসে

Bappaditya Roy May 30, 2026

বাচ্চাদের পেটের অসুখ

Dr. Soumyakanti Panda May 30, 2026

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

Dr. Kanchan Mukherjee May 29, 2026

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

Rudrani Misra May 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

626382
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]