Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

‘স্বাস্থ্য ভিক্ষা নয়,অধিকার’: অভয়া মঞ্চের দ্বিতীয় শিক্ষা শিবির

Oplus_393248
Gopa Mukherjee

Gopa Mukherjee

Teacher of History, Activist of Abhaya Movement
My Other Posts
  • December 23, 2024
  • 8:10 am
  • No Comments

২ ডিসেম্বর নারী ও   প্রান্তিক যৌনতার মানুষদের অধিকার নিয়ে আয়োজিত সফল শিক্ষা শিবিরের পর ২০ ডিসেম্বর মহাবোধি সোসাইটি হলে অনুষ্ঠিত হল স্বাস্থ্যের অধিকার নিয়ে অভয়া মঞ্চ আয়োজিত দ্বিতীয় শিক্ষা  শিবির। এই শিক্ষা শিবিরে ৩৪ টি সংগঠনের মোট ৭৯ জন সদস্য অংশ গ্রহণ করেছিলেন।

সরকারি স্বাস্থ্য  নীতি এবং জনস্বাস্থ্য সম্পর্কে অসাধারণ আলোচনা করেন  ডঃ পুণ্যব্রত গুণ, ডঃ সুজয় বালা, ডঃ রাহুল মুখোপাধ্যায় এবং ডঃ নির্মাল্য দাস । সার্বজনীন স্বাস্থ্যপরিষেবা  ও গণস্বাস্থ্যনীতি (Universal Health care) বনাম স্বাস্থ্যবিমা, স্বাস্থ্যের পরিকাঠামোগত উন্নতি বনাম স্বাস্থ্যের বেসরকারিকরণ- এই ছিল শিক্ষা শিবিরের মূল আলোচ্য বিষয় ।

ডঃ পুণ্যব্রত গুণ  সার্বজনীন স্বাস্থ্য পরিষেবার ধারণা দিয়ে শিক্ষা শিবির শুরু করেন। ২০১০ এ  বিশেষজ্ঞ দের নিয়ে একটি সরকারি কমিটি গঠন করা হয় যে কমিটির সুপারিশ ছিল গণ স্বাস্থ্যখাতে সরকারি ব্যয় বৃদ্ধি করা দেশের সার্বিক উন্নতির জন্য জরুরি। ১৯৮০ র দশকে পশ্চিমবঙ্গে চিকিৎসক আন্দোলনও হয়েছিল এই একই দাবিতে। সার্বজনীন স্বাস্থ্যপরিষেবা প্রতিষ্ঠার লক্ষ্যেই চিকিৎসকরা  ‘স্বাস্থ্য ভিক্ষা নয়,অধিকার’ এই  শ্লোগান তোলেন । ২০১০ এর বিশেষজ্ঞ কমিটির সুপারিশ সরকার কার্যকর করার চেষ্টা করেনি, এর বদলে সরকারি অর্থে জনসাধারণের জন্য বেসরকারি স্বাস্থ্য বিমার প্রকল্প  জনপ্রিয় হতে শুরু হয়। ২০১০ এর আগেই গণস্বাস্থ্য উদ্যোগ হিসাবে বিভিন্ন রাজ্যে স্বাস্থ্য বিমা প্রকল্প তৈরি করা হয়েছিল, যে বেসরকারি বিমার প্রিমিয়াম দিত সরকার। কর্ণাটকে যশস্বিনী হেলথ ইনসিওরেন্স , অন্ধ্রে রাজীব আরোগ্যশ্রী প্রকল্প, তামিলনাড়ু তে কলাইগ্নার স্বাস্থ্য বিমা, হিমাচল প্রদেশে ‘RSBY Plus’ , এছাড়া ২০০৮ এর রাষ্ট্রীয় বিমা যোজনা ইত্যাদি প্রকল্পের প্রদর্শিত পথে পশ্চিমবঙ্গে চালু হয়েছে স্বাস্থ্য সাথী । নিম্নবিত্ত মানুষ স্বাস্থ্য সাথী কার্ডের সাহায্যে বেসরকারি কর্পোরেট হাসপাতালে পরিষেবা পাচ্ছেন । এই বিমার প্রিমিয়াম দিচ্ছে সরকার। ২০১৮ র পরিবর্তিত নিয়ম অনুযায়ী সব রোগের ক্ষেত্রে বিমার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ৫ লাখ। ডঃ গুণ বলেন যে অর্থ সরকার বেসরকারি বিমা সংস্থাকে দিচ্ছে, সেই অর্থ দিয়ে সরকারি পরিকাঠামোর উন্নতি করা সম্ভব ছিল।  বেসরকারি বিমা সংস্থা স্বাস্থ্য কে পণ্য হিসাবে দেখে, আবশ্যিক পরিষেবা হিসেবে নয়। স্বাস্থ্য পরিষেবা যেখানে পন্য, সেখানে ক্রেতা আর বিক্রেতার মধ্যে ক্ষমতার বৈষম্য তৈরি হয় কারণ পণ্য সম্পর্কে বিক্রেতার জ্ঞান কেই চূড়ান্ত হিসেবে মেনে নিতে বাধ্য হয় ক্রেতা ।

ডঃ সুজয় বালা সার্বজনীন স্বাস্থ্য পরিষেবার আলোচনাকেই আরো এগিয়ে নিয়ে যান । তথ্যনিষ্ঠ আলোচনায় পরিসংখ্যানের সাহায্যে দেখান  কি ভাবে ২০০৮ থেকে ২০১৮ র মধ্যে স্বাস্থ্যে বেসরকারি পুঁজির বিনিয়োগ বাড়তে থাকে, যা ক্রমেই একচেটিয়া বাজার দখলের লড়াই তৈরি করে। ক্রমেই ভেঙ্গে পড়ে সরকারি পরিকাঠামো।  বেসরকারি কর্পোরেট হাসপাতাল মুনাফা বাড়ানোর লক্ষ্যে অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা , এমন কি অপারেশনও করাচ্ছে নিয়মিত  ভাবে, যার জন্য সরকারের অর্থ ছাড়াও সাধারণ  মানুষের  পকেট থেকেও বিপুল অর্থ ব্যয় হচ্ছে। ডঃ বালা দেখিয়েছেন বিমা থাকা আর না থাকার মধ্যে পার্থক্য ৩৩ শতাংশ।  ওষুধ, পরীক্ষা নিরীক্ষা, বহির্বিভাগে চিকিৎসা কখনই বিমার আওতায় নয়। তাই প্রকৃত পক্ষে হাসপাতালে যাতায়াতের খরচ ধরে মোট খরচের  ৬৭ শতাংশ রোগিকেই বহন করতে হয়। সরকারি পরিকাঠামোর অবনতির ফলে নিম্নবিত্ত মানুষ ও বেসরকারি জায়গায় যেতে বাধ্য হচ্ছে এবং এক বড় অংশের মানুষ স্বাস্থ্যের খরচ মেটাতে দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে।

ডঃ রাহুল মুখোপাধ্যায় ইউনাইটেড কিংডমের ন্যাশনাল হেলথ সার্ভিস সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, যেখানে ধনতান্ত্রিক কাঠামোর মধ্যেও স্বাস্থ্য পরিষেবা কে পণ্যের আওতার বাইরে রাখা হয়।  মারগারেট থ্যাচারের সময় সার্বজনীন স্বাস্থ্য পরিষেবার ধারণাকে সংকুচিত করে দেয়া হয় যার পরিণাম  কখনোই ভাল হয়নি । তথ্যের  সাহায্যে ডঃ মুখোপাধ্যায় দেখান ফ্রান্স , জার্মানি , সুইডেন, ডেনমার্ক নরওয়ে  প্রভৃতি যে দেশ গুলিতে    সার্বজনীন  সরকারি স্বাস্থ্য পরিষেবা আছে সেই দেশ গুলির মানুষের গড় আয়ু মার্কিন যুক্ত রাষ্ট্রের গড় আয়ুর চেয়ে বেশি। তাই বলা যেতে পারে কোন দেশের অর্থনৈতিক অগ্রগতি সব সময় স্বাস্থ্যের উন্নতি কে  সুনিশ্চিত করেনা, সার্বজনীন  সরকারি স্বাস্থ্য পরিষেবাই সেটা করতে পারে ।

শিক্ষা শিবিরের  শেষ বক্তা ডঃ নির্মাল্য দাসের  উপস্থাপনা খুবই আকর্ষণীয় আর তথ্যসমৃদ্ধ ছিল। সার্বজনীন স্বাস্থ্য পরিষেবার ধারণার পক্ষে জোরদার সওয়ালের পাশাপাশি তিনি স্বাস্থ্যের সামজিক নির্ধারক গুলি সম্পর্কেও আলোচনা করেন। যত ক্ষণ খাদ্য বস্ত্র শিক্ষার অধিকার সুরক্ষিত না হচ্ছে ততদিন স্বাস্থ্য পরিষেবার উন্নতি সম্ভব নয়। ডঃ দাস সার্বজনীন স্বাস্থ্য পরিষেবার পক্ষে ক্লিমেণ্ট অ্যাটলির বিখ্যাত উক্তি টি উল্লেখ করেন যেখানে অ্যাটলি বলেন সমগ্র দেশের অর্থনীতি তে  যত মানুষ কাজ করছেন, যত  সামাজিক পরিষেবা এবং সম্পদ উৎপাদন হচ্ছে, তা সামগ্রিক ভাবে হিসাব করলে সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা কখনোই  কোন দেশের পক্ষে দুঃসাধ্য হতে পারেনা।

এই শিক্ষা শিবিরের অন্যতম বৈশিষ্ট্য ছিল দীর্ঘ প্রশ্নোত্তর পর্ব যা স্বাস্থ্য ও  স্বাস্থ্য পরিষেবার ধারণা বুঝতে সাহায্য করেছে। এই পর্বে ডঃ হীরালাল কোনার মনে করিয়ে দেন স্বাস্থ্য কিন্তু এখনো আমাদের সাংবিধানিক অধিকারের তালিকাভুক্ত নয়। এর জন্য কোন বড় আন্দোলন এখনো অবধি হয়নি, কিন্তু এই আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলেই আমরা সার্বজনীন স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে এগোতে পারব ।

PrevPreviousসিবিআই এর প্রতি(২)
Nextটুকরো চিত্রে কলকাতা – চিকিৎসা, সমাজ, দাসব্যবসা, ছিয়াত্তরের মন্বন্তরNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

June 12, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চে অভয়া মঞ্চের আহ্বায়জ তমোনাশ চৌধুরীর বক্তব্য।

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

June 12, 2026 No Comments

৯/৬/২০২৬ আমরা সবাই জানি অভয়ার খুন-ধর্ষনের মামলায় নতুন SIT গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অভয়া মামলা আবার এসেছে সংবাদ পত্রের হেডলাইনে, ন্যায়বিচারের আশা আবার

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

June 12, 2026 No Comments

ফের এ বছরেও চিকিৎসাবিদ্যায় ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনা ঘটল। এই বছরে নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবার। এর জন্য প্রশ্ন তৈরি করে

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

Abhaya Mancha June 12, 2026

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

West Bengal Junior Doctors Front June 12, 2026

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

Parichay Gupta June 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630608
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]