Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডাক্তারের ‘অমানবিক’ আচরণ

Oplus_16908288
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • February 17, 2025
  • 7:41 am
  • No Comments

শান্তিপুর হাসপাতালে ডাক্তারের ‘অমানবিক’ আচরণ নিয়ে সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেল ভালোই সোচ্চার। টেলিভিশন চ্যানেলে তো অভিভাবকের ‘বমি পরিষ্কার’ করার ভিডিও সম্প্রচারিত হচ্ছে। বামপন্থী এক দৈনিকে তিন ‘কলাম’ ধরে উল্লেখিত হয়েছে মধ্য রাত্রে এমার্জেন্সি ওয়ার্ডের ঘটনা, সেখানে আবার অভিভাবক জানিয়েছেন ‘চিকিৎসা নিয়ে কিছু বলার নেই, কিন্তু…..’

টেলিভিশন চ্যানেলে এক অতি পরিচিত জুনিয়র ডাক্তারও বললেন এটা উচিত হয়নি, যদিও তিনি হাসপাতালে স্টাফের অপ্রতুলতার কথাও বলেছেন। স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার কথাও বলেছেন কেউ কেউ !একটা জিনিস লক্ষ্য করলাম, প্রগতিশীল – প্রতিক্রিয়াশীল সকলেই ডাক্তারের এ হেন দুর্বিনীত কাজের নিন্দা করছেন প্রায় এক বাক্যে !!
শান্তিপুর হাসপাতালের সুপার নাকি কড়া ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন এবং ‘এনকোয়ারি কমিটি’ও তৈরি করে ফেলেছেন। প্রসঙ্গতঃ, এই সুপারের বিরুদ্ধেই কিছু দিন আগে এক মহিলা ডাক্তার ‘আর জি কর করে দেওয়া’র হুমকির অভিযোগ এনেছিলেন, আর তার জন্যও নাকি তখন একটা ‘এনকোয়ারি কমিটি’ গঠিত হয়েছিল, যদিও তার কী রিপোর্ট হলো কেউ জানে বলে জানা নেই।

সমগ্র বিষয়টা নিয়ে দু একটা কথা বোধহয় বলা উচিত………..
১) এটা ঠিক, এখন সমস্ত ডিপার্টমেন্টের মতো স্বাস্থ্য দপ্তরেও স্থায়ী কর্মী বিশেষতঃ গ্রুপ ডি ও সাফাই কর্মীর নিয়োগ উল্লেখযোগ্য ভাবে কম বা প্রায় নেই। কিন্তু, যখন স্বাভাবিকভাবে নিয়োগ হতো, তখনো কি সবসময় বা মধ্যরাত্রে ডাকলেই সাফাই কর্মী বা সুইপার পাওয়া যেতো? হাসপাতালগুলিতে আমার বেশ কয়েক দশক কাজের অভিজ্ঞতা কিন্তু সেরকম কোনো তথ্য দেয় না। হাসপাতালে সব ওয়ার্ডে আলাদা করে সুইপার রাখা কোনো দিনই সম্ভব ছিল না।জানি না অন্যদের এই বিষয়ে অভিজ্ঞতা কিরকম!

তাছাড়া, যারা হাসপাতালে কাজ করেছে তারা ভালো করেই জানে, সাফাই কর্মীদের আর যাই হোক হুকুম দিয়ে কাজ করানো প্রায় অসম্ভবই ছিল। তাই, থাকলেও মাঝ রাতে ঘুম থেকে তুলে বমি পরিষ্কার করে দিতে বললেই সে করে দিতো, এই ধরণের গ্যারান্টি দেওয়া আদৌ সম্ভবপর বলে মনে হয় না।

২) এক মহিলাকে বলতে শুনলাম আমরা কেন পরিষ্কার করবো, তার জন্য তো সুইপার আছে। বুঝতে পারলাম না, সুইপার কি কোনো মনুষ্যতর জীব?! সে যা পারবে তা বাচ্চার বাবা করলে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যেতো?!

‘ট্রেনে বাসে নিজের বাচ্চার বমি পরিষ্কার করেন না?’, এই কথাটা বলে ডাক্তার কী গুরুতর অপরাধ করেছে সত্যিই আমার মাথায় ঢোকে নি।
সত্যি করে বলতে গেলে ঐ ডাক্তারের জায়গায় আমি থাকলেও একই কথা বলতাম যে, ‘আপনি না করতে চাইলে আমাকেই বমি পরিষ্কার করতে হবে’। অবশ্য এটা ঠিক যে, কর্মক্ষেত্রে আমি খুব ভদ্র সভ্য হিসাবে সম্ভবতঃ পরিচিত ছিলাম না।

৩) আমি বুঝতে পারছি না, খবরের কি এতই অভাব ঘটেছে যে একজন নিজের বাচ্চার বমি নিজে পরিস্কার করেছে এটা প্রায় ‘ব্রেকিং নিউজ’ !!
৪) ‘স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়া’র সত্যিই অনেক জাজ্জ্বল্যমান উদাহরণ রয়েছে, দয়া করে তার মধ্যে ‘বমি কেলেঙ্কারি’কে ঢুকিয়ে গোটা বিষয়টাকে লঘু করে দেবেন না।

বাস্তবিকপক্ষে, শান্তিপুর হাসপাতালের এমার্জেন্সিতে কর্মরত ডাক্তারের আচরণকে আমার কখনই অমানবিক,নির্দয় বা রুচিবিহীন বলে মনে হয় নি, বরং নিতান্তই স্বাভাবিক মনে হয়েছে।

এই সঙ্গে, একটা জিনিস স্বীকার করতেই হবে, আমি সত্যিই ভাগ্যবান যে, আমাকে এই সময়ে কাজ করতে হয়নি, চাকরিতে থাকতে হয়নি এই রকম বিষাক্ত পরিবেশের মধ্যে!!

আমার সমস্ত সহানুভূতি রইলো আমার থেকে বয়সে অনেক কম ডাক্তারটির প্রতি যাকে ‘ভিলেন’ বানানোর জন্য তৎপর প্রায় সকলেই, দলমত নির্বিশেষে………..

PrevPreviousরোগ মৃত্যু ব্যাধির বিরুদ্ধে কেউ না কেউ লড়াই জারি রেখেছে
Nextঅন্তরের অন্তঃস্থলের শিল্পী প্রতুল মুখোপাধ্যায় (১৯৪২ – ২০২৫)Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

August 25, 2026 No Comments

নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার মনীষী, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের উপর লাগাতার গৈরিক হামলা ঘটেই চলেছে। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি-র সমর্থকের বাবাকে বাড়িতে ঢুকে পিটিয়ে মারা,

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

August 25, 2026 1 Comment

কাজের চাপে একটা দিন দেরি হয়ে গেল। লেখাটা কাল দেওয়ার ছিল। স্বাস্থ্য দপ্তরের প্রশাসক মানেই যে স্টিরিওটাইপ ছবিটা ভেসে ওঠে সেটা এমন একটা লোকের ছবি

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

সাম্প্রতিক পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

Parichay Gupta August 25, 2026

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

Dr. Samudra Sengupta August 25, 2026

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669853
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]