Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দেরি হয়নি

Oplus_16908288
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • March 19, 2025
  • 8:03 am
  • No Comments

আজ দেরি হলে চলবে না। অথচ আজ প্রতি পদক্ষেপে তাই হচ্ছে।
বাজারে গেছি। যুথী বলেছে খুব অল্প করে মাছ নিতে। ও আবার জ্যান্ত বড় কাটা কাতলা ছাড়া অন্য মাছ খেতে চায় না। তো বড় কাতলা কাটা নিতে গেলে ভাগীদার না আসা অবধি অপেক্ষা করতেই হয়। হল।
মাছ অল্প কেন? অন্যদিনের মত এক্সট্রাটা ফ্রিজে রাখা যাবে না। আমি মানি না বটে, যুথীর কিন্তু আচার বিচার খুব। এমনিতে চূড়ান্ত স্মার্ট সে। পার্টিতে, বন্ধুদের জমায়েতে আমাকে হাবি বলে উল্লেখ করে। একান্ত ভালোবাসাবাসির প্রকরণের আশ্লেষে আমার পিঠ খামচাতে খামচাতে তুই তোকারি খিস্তি সবই করে নিয়ম মত।

কিন্তু ওই যে, আচার বিচার! মেলামেশা পর্বের শেষে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে। রেগুলার। বাধা দিলে বলে, বাঃ, তুমি গুরুজন না! পা মানে আমার গোড়ালিজোড়া তোমার খোলা পিঠে লাগছিল তো একটু আগে। টের পাওনি?

আমি লজ্জা পেয়ে যাই। বাৎস্যায়ন ভঙ্গী মনে করে আর একবার উত্তেজিত হই।

হ্যাঁ, যা বলছিলাম, আচার বিচার। বাবা হাসপাতালে ভর্তি। এখন তখন অবস্থা।

যুথী বলেছে, ভালোমন্দ কিছু হয়ে গেলে বাড়িতে থাকা সব আমিষ খাবার ফেলে দিতে হবে। চালডালের বেলা এই নিয়ম নাকি নেই। কিন্তু মাছ মাংস নট অ্যালাউড। এমনকি ফ্রিজে রাখলেও। তাই মাছ কিনতে হবে অল্প করে, যাতে ফেলা না যায়।

ডাক্তার ফোনে বলেছিল, দেরি না করতে। ওরা কী সব ইনভেস্টিগেশন করাতে চায়। পেট স্ক্যান। মুম্বাইতে ব্লাড পাঠাতে হবে। তার পারমিশন।
অফিসে ছুটি নিয়েছি। হাসপাতালে যাবার জন্য ক্যাব বুক করলাম। তাতেও দেরি। পরপর তিনজন বুকিং ক্যানসেল করল। অগত্যা বাস। অন্যদিন হেঁটে স্ট্যান্ডে যাই। আজ তাড়াতাড়িতে আবাসনের সামনের টোটো স্ট্যান্ড। বাসরাস্তার আধ কিলোমিটার দূরে টোটো থামিয়ে বলল আর যাবে না। রাস্তা নাকি খোঁড়া।

অগত্যা বাকিটুকু হেঁটে। সেই দেরিই হল। ভিড় বাসে কোনওক্রমে হাসপাতালে। রিসেপশনে দাঁড়িয়ে পকেট থেকে মোবাইল বার করে দেখি গোটা পাঁচেক মিসড কল। হাসপাতালেরই।

রিসেপশনিস্ট বলল, অ্যাডমিশনের বড্ড চাপ। দেখুন গিয়ে, এখনও হয় তো বডি বেডে আছে। নইলে মর্গে। আমরা বিলটা ক্লিয়ার করে রাখছি।
মর্গেই থাক।

দেরি হলে চলবে না। আমার তো আচার মানামানি নেই, মানে এককথায় মুক্তমনা। বাড়িতে ফিরে, যুথীকে নিয়ে খেতে বসতে হবে। ওগে আগে বলার প্রশ্নই নেই। নইলে কাতলার কালিয়া ফেলা যাবে।

খাওয়া খাবার তো উগড়ে ফেলবে না নিশ্চয়ই।

তারপর যুথীকে নিয়ে ফের হাসপাতালে ফিরে বাবার বডি নিয়ে শ্মশান। তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। গতকালই যুথীর প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এসেছে। বেশি অনিয়ম চলবে না। আমার আর ওর যত্ন নেবার জন্য নতুন কেউ আসছে।

আমার এতসব দেরি দেখেই বোধহয় বিবেচক বাবা বেশি দেরি করেনি। মায়ের কাছে চলে গেছে তড়িঘড়ি।

★

PrevPreviousঅধ্যাপকদের মমতাবাদী হতে হবে- ব্রাত্য বসু।
NextE07: Mindful Moves to nurture positive mindsetNext
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

অ-দেশ মানুষ

June 20, 2026 No Comments

এদেশ করেছে কাঁটাতার-বার, ওদেশ ঢুকতে দেয়না, আয় বাছা বলে নথি-প্রিয় মা’রা কেউ কোলে তুলে নেয় না, পুরুষ-রমণী-শিশু নিয়ে গড়া ওই ছোটো জটলাটি, খুঁজছে খুঁজবে খুঁজেই

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

সাম্প্রতিক পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

অ-দেশ মানুষ

Arya Tirtha June 20, 2026

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633602
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]