Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অধ্যাপকদের মমতাবাদী হতে হবে- ব্রাত্য বসু।

IMG-20250303-WA0063
Pallab Kirtania

Pallab Kirtania

Physician and Poet-Singer
My Other Posts
  • March 19, 2025
  • 8:02 am
  • No Comments

মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় বছর কয়েক আগে ঘোষণা করেছিলেন, ‘তৃণমূলের ছেলেরাই চাকরি পাবে… কীভাবে পাবে বলব না।’ তা সে কীভাবে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে আমরা দেখেছি। এখন তিনি অধ্যাপকদের আহ্বান করেছেন মমতাবাদী হতে। এই মমতাবাদী বস্তুটা কী?

বছরের পর বছর SSC বন্ধ করে রাখা হয়েছিল। মাঝে যে দু-একবার হয়েছে সেখানে দুর্নীতি তার শেষ সীমা অতিক্রম করেছে। প্রাথমিকে নিয়োগের টেট পরীক্ষার ক্ষেত্রেও তাই। কীভাবে চাকরি বিক্রী হয়েছে সে সব আপনারা জানেন। অন্যদিকে বঞ্চিত ছেলেমেয়েগুলো বছরের পর বছর রাস্তায় মাথা খুঁড়ে মরেছে। মমতাময়ী মুখ্যমন্ত্রী কর্ণপাত করেননি। ২০১৯-এ লোকসভা নির্বাচনের আগে ধর্মতলায় আমরণ অনশন করছিল ওরা। ২৬ দিন অতিক্রম করার পর প্যাঁচে পড়ে মুখ্যমন্ত্রী অনশন মঞ্চে এসে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যার বিরুদ্ধে মূল অভিযোগের তীর তাঁকেই দায়িত্ব দেন কমিটি গড়ে বিষয়টাকে দেখতে অর্থাৎ বিষয়টাকে ধামা চাপা দিতে। তিনিও সুনিনুণভাবে তাই করেছেন। বছরের পর বছর এই ছেলেমেয়েগুলো মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে মেধা তালিকা প্রকাশ হোক, দুর্নীতির তদন্ত হোক। উনি নীরব থেকেছেন। অবশেষে হাইকোর্টের হুড়ো খেয়ে সিবিআই যখন পার্থবাবুকে ধরল, কোটি কোটি টাকা পাওয়া গেল, আরো নেতা মন্ত্রী জেলে গেলেন মুখ্যমন্ত্রী বেমালুম বলে দিলেন উনি কিচ্ছুটি জানতেন না। যোগ্য চাকরী প্রার্থীরা যখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ‘দুর্নীতি দুর্নীতি’ বলে চিৎকার করেছে, ২০১৯ সালেই মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের দুনম্বরী করে চাকরি পাওয়ার কথা বলেছে, অনশন করেছে, বস্তা বস্তা স্মারকলিপি জমা দিয়েছে, রাস্তায় মাথা খুঁড়েছে তদন্ত তো দূরের কথা, মুখ্যমন্ত্রী ফিরেও তাকাননি। অথচ এরা যখন নিরুপায় হয়ে মামলা করল এবং হাইকোর্টের হুড়কোয় যখন অযোগ্য প্রার্থীদের চাকরী যেতে বসল তখন তাদের বাঁচানোর জন্য আলাদা পদ (সুপার নিউমেরারি) তৈরী করতে গোটা মন্ত্রীসভাকে দিয়ে সিদ্ধান্ত করালেন। মাননীয় শিক্ষামন্ত্রী আপনাদের দলবলের চুরিকে বৈধতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী একবারও ভেবে দেখলেন না যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন সেই অযোগ্য, অশিক্ষিত শিক্ষকের হাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তুলে দেওয়াটা কতবড় অপরাধ! এই অধিকার আপনাদের আমরা দিইনি। যেমন শুধু আপনাদের দলের ছেলেরাই চাকরি পাবে একথা বলার স্পর্ধাও আপনাকে জনগণ দেয়নি।

আজ সুপ্রিম কোর্টে হাজার হাজার যোগ্য প্রার্থীর ভাগ্য সরু সূতোর ওপর ঝুলছে। কীভাবে আপনাদের মন্ত্রীর নেতৃত্বে এই চাকরী চুরির ষড়যন্ত্র হয়েছিল, সমস্ত OMR sheet ইত্যাদি ধ্বংস করে ফেলা হয়েছিল যাতে কিছুতেই যোগ্য অযোগ্য পার্থক্য করা না যায় সেকথা এখন সবাই জানে। আর এই পৃথকীকরণ না করা গেলে সুপ্রিম কোর্টে সকলের চাকরি যাবে।

একটা প্রজন্মকে ধ্বংস করেছেন, SSC, TET বন্ধ, হাজার হাজার শিক্ষক পদ শূণ্য, শয়ে শয়ে সরকারী সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। গোটা শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে এখন নিষ্পাপ মুখে বলে চলেছেন মুখ্যমন্ত্রী এবং আর সকল আমচা চামচা এক রা শেয়ালেরা, ‘আমাদের তো চাকরি দেবার ভারি ইচ্ছে, রাজনৈতিক ষড়যন্ত্রকারীরা মামলা করে করে কিছুই করতে দিচ্ছে না। তারা চায় না কেউ চাকরি পাক।’

ধ্যাষ্টামোর একটা সীমা থাকা উচিৎ, অনর্গল মিথ্যে কথা বলারও।

অধ্যাপকদের মমতাবাদী হতে বলা মানে কি তাহলে এই ধ্যাষ্টামোবাদী জোচ্চুরিপন্থী হতে বলা?

PrevPreviousরোজনামচায় রাত জাগা
Nextদেরি হয়নিNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আমাদের স্বাধীনতা আশি বছর বয়সে পা দিয়ে ফেলল

August 18, 2026 No Comments

দেখতে দেখতে আমাদের স্বাধীনতা আশি বছর বয়সে পা দিয়ে ফেলল। আশেপাশে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। গান বাজছে – মুক্তির মন্দির সোপানতলে/ কত প্রাণ হলো বলিদান/

তদন্ত স্বাধীন হোক। বিচার নিশ্চিত হোক।

August 18, 2026 No Comments

আর জি করের ঘটনায় অভয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে পানিহাটি শ্মশানে তাঁর দেহ সৎকারের সময় অনিয়ম, প্রভাব খাটানো এবং প্রমাণ নষ্টের অভিযোগে নতুন করে তদন্ত শুরু

ইন- ডিপেন্ডেন্স

August 18, 2026 No Comments

অ‍্যাডাম যেদিন ম‍্যাডাম পাবে সেদিন থেকেই ফ্রীডম যাবে, হর ঘরে এই এক কাহিনী, হয় না বদল কোনো ভাবে, মজার ব‍্যাপার , ম‍্যাডামদের এই একই সওয়াল

আবহমান

August 17, 2026 No Comments

সুমিত্রা দেবী সারাদিনের সবচেয়ে আনন্দের মুহূর্তটা কাটাচ্ছেন। রাত্রে তিনি অল্পই খান। ভাত ডাল আরেকটু তরকারি। কিন্তু খাওয়ার পরের সময়টাই তার সবচেয়ে সুখের সময়। যত্ন করে

সুশ্রুত-সংহিতা-য় রাজবৈদ্য এবং সংহিতা-র text-critical পাঠ

August 17, 2026 1 Comment

আমরা এখন অবধি সুশ্রুত-সংহিতা নিয়ে যতটুকু আলোচনা করেছি, সেখানে একজন “শল্যহর্তা” তথা সার্জন এবং বৈদ্যের নির্দিষ্ট অবস্থান কী এই বিষয়ে কিছু টুকরো আলোচনা হয়েছে। কিন্তু

সাম্প্রতিক পোস্ট

আমাদের স্বাধীনতা আশি বছর বয়সে পা দিয়ে ফেলল

Dr. Bishan Basu August 18, 2026

তদন্ত স্বাধীন হোক। বিচার নিশ্চিত হোক।

West Bengal Junior Doctors Front August 18, 2026

ইন- ডিপেন্ডেন্স

Arya Tirtha August 18, 2026

আবহমান

Dr. Aindril Bhowmik August 17, 2026

সুশ্রুত-সংহিতা-য় রাজবৈদ্য এবং সংহিতা-র text-critical পাঠ

Dr. Jayanta Bhattacharya August 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

668190
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]