Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সেবা-শ্রম: মর্যাদা ও অধিকার রক্ষার লড়াই  

IMG-20250411-WA0132
Gopa Mukherjee

Gopa Mukherjee

Teacher of History, Social activist
My Other Posts
  • April 20, 2025
  • 7:15 am
  • One Comment

১৭ এপ্রিল, ২০২৫ নারী দিবস উদযাপন মঞ্চ ও অভয়া মঞ্চের যৌথ উদ্যোগে নারী দিবস উদযাপন মঞ্চের পঞ্চম লিসনিং সার্কল অনুষ্ঠিত হল রাজা দীনেন্দ্র স্ট্রিটে অ্যাসোসিয়েশান অফ হেল্‌থ সার্ভিস ডক্টরস এর অফিসে। দু’জন সরকারি ক্ষেত্রে কর্মরত প্রবীণ নার্স তাঁদের পেশাগত দাবি দাওয়া এবং তাঁদের কাজের ও আন্দোলনের অভিজ্ঞতা ভাগ করে নিলেন একটি ঘরোয়া আলোচনা চক্রে।

এই অনুষ্ঠানে দুজন বক্তার একজন ‘নার্সেস ইউনিটি’ সংগঠনের ভাস্বতী মুখোপাধ্যায়, যিনি পিজি হাসপাতালের অধীনে একটি সরকারি হাসপাতালে কর্মরত। অন্যজন সুব্রতা সরকার, যিনি দীর্ঘ দিন নার্সিং শিক্ষকতা করেছেন, আর জি কর নার্সিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ, ২০১৭ সালে শুরু করেন নার্সিং নেটওয়ার্ক অব ইন্ডিয়া, উদ্দেশ্য ‘কেয়ার ফর দ্য কেয়ারগিভার্স’।

নারী দিবস উদযাপন মঞ্চ ‘মেয়েদের শ্রমের মুল্য, নারী শ্রমিকের মর্যাদা’ নামক একটি দাবিপত্র প্রকাশ করেছিল আগেই। গত ৮ মার্চ রামমোহন লাইব্রেরি রায়া দেবনাথ মেমোরিয়াল হলে নারী দিবস উদযাপন মঞ্চ আয়োজিত অনুষ্ঠানে অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর অন্যতম কনভেনর ডঃ পুণ্যব্রত গুণ হাসপাতালে নার্সদের সুরক্ষা এবং অধিকার নিয়ে আলোচনার সূত্রপাত করেন। ১৭ এপ্রিলের অনুষ্ঠানে সুব্রতা সরকার এবং ভাস্বতী মুখোপাধ্যায়ের আলোচনা নার্সিং পেশায় যুক্ত মহিলাদের সুবিধা অসুবিধা এবং দাবিগুলিকে যথাযথ ভাবে তুলে ধরে।

ভাস্বতী মুখোপাধ্যায় বলেন আমাদের দেশে নার্সদের কাজের কোনও স্বীকৃতি নেই বরং নানা ভাবে নার্সদের কাজকে উপেক্ষা ও অবহেলা করা হয়। ডাক্তাররা তাঁদের কাজের জন্য বিখ্যাত হন কিন্তু কোন বিখ্যাত নার্সের কথা শোনা যায় না। আমাদের দেশে কোন ফ্লরেন্স নাইটিংগেল বা তাঁর সমতুল্য নার্স কখনো পাওয়া যাবে না কারণ এখানে নার্সদের কাজের মর্যাদা দেওয়া হয় না। ক্রিটিকাল রোগী ভাল হয়ে ওঠার ক্ষেত্রে নার্সদের অবদান স্বীকার করা হয় না। কভিডের সময়, জুনিয়র চিকিৎসকদের ধর্মঘটের সময় সিনিয়র চিকিৎসকরা প্রশংসিত হয়েছেন যখন কোন স্বীকৃতি ছাড়াই নার্সরা সামনের সারির সৈনিকের মত অক্লান্ত পরিশ্রম করে হাসপাতালকে স্বাভাবিক রেখেছেন।

নার্সদের পে স্কেল নিয়ে চরম বৈষম্য চলে আসছে দীর্ঘকাল ধরে। জি এন এম নার্সরা সরকারি চাকরিতে গ্রেড টু কর্মী। নার্স ছাড়া অন্য সব সরকারি গ্রেড টু কর্মীদের স্কেল ১২,  হাসপাতালে নন মেডিক্যাল সুপার সেন্ট্রাল স্কেল অনুযায়ী পান স্কেল ১৪,  সেখানে নার্সরা রয়ে গিয়েছেন ৯ স্কেল-এ। নার্সদের দাবি, অন্তত ১২ করতে হবে তাঁদের স্কেল।

ভাস্বতী মুখোপাধ্যায় বলেন এই নিয়ে হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টে দীর্ঘ আইনি লড়াই চলছে নার্সেস ইউনিটি সংগঠনের নেতৃত্বে।

সরকারি ক্ষেত্রে নার্সদের নিয়োগ কার্যত বন্ধ। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের (INC) সুপারিশ অনুযায়ী রোগী এবং নার্সের অনুপাত হওয়া উচিত স্পেশাল ইউনিটে ১:১ এবং জেনারাল ইউনিটে ৫:১। এখন কলকাতার সরকারি হাসপাতালে স্পেশাল ইউনিটে ৫:১ এবং জেনারাল ইউনিটে ৩০/৩৫:১। কোন প্রান্তিক অঞ্চলে এই অনুপাত ৬০/৭০ :১। এই অমানুষিক কাজের চাপ থাকা সত্ত্বেও নার্সদের ডেটা এন্ট্রির কাজেও পুরোদমে ব্যবহার করা হচ্ছে। এর ফলে নার্সদের আসল কাজ অর্থাৎ রোগীর শুশ্রূষা গুরুতর ভাবে ব্যাহত হচ্ছে শুধু তাই নয়, রোগীর সঙ্গে নার্সের প্রতি মুহূর্তে দেখাসাক্ষাৎ কথোপকথনের মাধ্যমে যে গভীর মানসিক যোগাযোগ তৈরি হয় সেই যোগাযোগটাও সম্পূর্ণ হারিয়ে যাচ্ছে।

আর একটি উদ্বেগজনক বিষয় হল, পুরুষ সহকর্মী, রোগীর বাড়ির লোক বা পুরুষ ওয়ার্ডে রোগী কখনো নার্সদের প্রতি অশালীন ব্যবহার বা যৌন হেনস্থা করলে নার্সদের অভিযোগ জানানো সহজ হয় না কারণ কোন হাসপাতালেই Internal Complaint Cell কার্যকরী অবস্থায় নেই।

সুব্রতা সরকার নার্সিং প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা করেন। এই পাঠ্যক্রম সম্পর্কে সচেতনতা ও শ্রদ্ধার অভাব সর্ব স্তরেই। কাজের জগতের সঙ্গে পাঠ্যক্রমের যোগ থাকে না অনেক ক্ষেত্রেই। প্রাইভেট নার্সিং কলেজগুলো প্রচুর অর্থ নিলেও কাজের নিশ্চয়তা দিতে পারে না। প্রাইভেটে বিএসসি এবং জিএনএম নার্সিং পড়তে এখন ছ’সাত লাখ টাকা থেকে বারো-পনেরো লাখ টাকা লাগে। সরকারি স্কুল-কলেজেও সব মিলিয়ে এক লাখ-দেড় লাখ টাকা লাগে। বহু দরিদ্র পরিবার একটা চাকরির আশায় মেয়েকে নার্সিং পড়তে পাঠায়, জমি বিক্রি করে। নার্স হিসেবে রেজিস্ট্রেশনের জন্য কাজের অভিজ্ঞতা দেখাতে হয়। অনেক ক্ষেত্রে মেয়েদের থেকে দালালরা দশ-বারো হাজার টাকা ঘুষ নেয়, যাতে কোনও হাসপাতালে সে ঢুকতে পারে। এই বিষয়ে সরকারের কোন ভ্রূক্ষেপ নেই।

সুব্রতা সরকার নার্সদের সম্মানের প্রসঙ্গে বলেন সমাজে সামগ্রিক ধ্যান ধারণার পরিবর্তন না হলে নার্সরা কখনই যথাযথ সম্মান পাবেন না, সব সময়েই তাঁদের চিকিৎসকের অধীন গুরুত্বহীন শ্রেণী হিসাবে দেখা হবে।

এই আলোচনা চক্রে অভয়া মঞ্চের আট জন সদস্য যোগ দেন। অভয়া মঞ্চের তরফে উপস্থিত সদস্যদের মধ্যে ডঃ শতাব্দী মিত্রের উপস্থিতি আলোচনায় অন্য মাত্রা নিয়ে আসে। প্রান্তিক এলাকায় সদ্য চাকরিতে যোগ দেওয়া চিকিৎসকদের সাহায্য এবং প্রশিক্ষণে নার্সরা কত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন এই বিষয়ে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেন ডঃ মিত্র।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত প্রবীণ নারীবাদী শর্মিষ্ঠা দত্তগুপ্ত জানতে চান অভয়া মঞ্চ নার্সদের সুরক্ষা নিয়ে দাবি পেশ করেছে কি না। অভয়া মঞ্চের সদস্যরা জানান অভয়া মঞ্চের দাবিপত্রে সমস্ত স্বাস্থ্য কর্মীর সুরক্ষা দাবি করা হয়েছে। অভয়া মঞ্চ মনে করে শুধু সিসিটিভি লাগিয়ে সুরক্ষা নিশ্চিত করা যাবে না, রোগীর পরিষেবা উন্নত হলে তবেই চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা সুরক্ষিত থাকবেন। অভয়া মঞ্চের সদস্যরা আরও জানান যে ভবিষ্যতে নার্স এবং সমস্ত স্বাস্থ্য কর্মীদের দাবি দাওয়ার আন্দোলনের সঙ্গে তাঁরা যুক্ত হতে চান এবং এই নিয়ে কথোপকথন চালাতে চান।

এই অনুষ্ঠানে দুজন বক্তা ছাড়া একজন সাংবাদিক, একজন জুনিয়র নার্স, নারী দিবস উদযাপন মঞ্চের নয়জন এবং অভয়া মঞ্চের আটজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ভবিষ্যতে বিভিন্ন পেশায় নিযুক্ত মহিলাদের নিয়ে এই রকম আলোচনা চক্র মহিলাদের অধিকার রক্ষার আন্দোলনকে শক্তিশালী করবে।

PrevPreviousস্বাস্থ্য ক্ষেত্রকে ভয় ও দুর্নীতি মুক্ত করতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস বদ্ধপরিকর।
Next‘হাতে হাত রেখে পার হব এই বিষের বিষাদসিন্ধু’Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Pragati Sengupta
Pragati Sengupta
1 year ago

যথাযথ হয়েছে লেখাটা

0
Reply

সম্পর্কিত পোস্ট

মহাজাগতিক

September 4, 2026 No Comments

চায়ের কাপে ছাইরঙা ভোর, ঝাপসা কাঁচে জলকবিতা, তুমি তো খুব দূরের মানুষ, মেঘের সঙ্গে কুটুম্বিতা। কাটছিল বেশ। একলা বিকেল – কুড়িয়ে নুড়ি জীবনপথের, মনখারাপি চরকাবুড়ি

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

September 4, 2026 No Comments

অ্যাকাডেমি এবং আনন্দবাজারের দেওয়ালে গেরুয়া রং। যাদবপুরের দেওয়াল থেকে কার্ল মার্কসের লেখা, বিখ্যাত চিত্রশিল্পী চিত্তপ্রসাদের ছবি, বর্ধমান মেডিক্যাল কলেজের দেওয়ালে We want justice লেখা মোছার

জাহিরুলের হাসি

September 4, 2026 No Comments

আমি কেন, আমার বাপ-ঠাকুরদা, আমার চোদ্দপুরুষ এ গাঁয়ে থেকি গেছে। হেই যে দেখছেন ঐ পুরনো বাড়ি – ঐ একখান ঘর-ই শুধু পাকা।আমার ঠাকুর্দা করি গেছে।

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

September 3, 2026 No Comments

বাঙালি মানসের চিরকালীন রোমান্টিসিজম ও এক মহানায়ক বাঙালিয়ানা কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ শব্দ নয়, বরং এটি একটি বহুমাত্রিক মানসিকতা, যাপনচিত্র এবং নান্দনিক চেতনা। এই চেতনার

আন্দোলন চলবে

September 3, 2026 No Comments

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ২রা সেপ্টেম্বর বাংলার বিভিন্ন প্রান্তের ডিলিটেড ভোটারদের নিয়ে কর্মসূচি এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল। সম্পদশালী মদগর্বী একদল মানুষ দেশের মানুষকে তাড়াতে

সাম্প্রতিক পোস্ট

মহাজাগতিক

Dr. Sukanya Bandopadhyay September 4, 2026

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

Abhaya Mancha September 4, 2026

জাহিরুলের হাসি

Dr. Goutam Bandopadhyay September 4, 2026

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

Sanjoy Mukherjee September 3, 2026

আন্দোলন চলবে

Sangrami Gana Mancha September 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672763
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]