Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

‘হাতে হাত রেখে পার হব এই বিষের বিষাদসিন্ধু’

Oplus_16908288
Medical College Kolkata Students

Medical College Kolkata Students

Democratic students of the oldest medical college of India.
My Other Posts
  • April 21, 2025
  • 7:09 am
  • No Comments

মুর্শিদাবাদ এর দাঙ্গাবিধ্বস্ত অঞ্চলে ধর্মীয় সম্প্রীতি বহাল রাখার ও ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর যে বার্তা আর জি করের গণ কনভেনশন এর মঞ্চ থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ঘোষণা করেছিলো, সেই কথা মতো গতকালই WBJDF এর মেডিকেল টিম এই অঞ্চল গুলিতে ঘরছাড়া এবং আক্রান্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে গেল। চিকিৎসা পরিষেবা দেওয়া, প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়ার পাশাপাশি এলাকার মানুষের সাথে কথা বলা, তাদের মুখ থেকে ধর্মীয় বিভাজনের রাজনীতির ষড়যন্ত্র, প্রশাসনিক ব্যর্থতার কথা বোঝা এবং সব কিছুর শেষে ধর্মীয় ভেদাভেদের ঊর্দ্ধে উঠে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া সবই হল।

ধুলিয়ান সামসেরগঞ্জ এলাকার যে দুটি জায়গায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর উদ্যোগে অভয়া ক্লিনিক হল, তার মধ্যে প্রথমটি জাফরাবাদ প্রাইমারি স্কুল অঞ্চলে।

প্রায় ২৬০ এর কাছাকাছি মানুষ স্বাস্থ্য শিবিরে পরিষেবা নিলেন। যে দুজন হতভাগ্য প্রাণ হারিয়েছেন এই দাঙ্গায়, তাদের পরিবারের মানুষেরাও এসেছিলেন স্বাস্থ্য শিবিরে, অশান্তি – দুর্ঘটনার পর এতদিন পরে প্রথম কোনো মেডিকেল সাহায্য পেলেন এলাকার মানুষ।

অন্য অভয়া ক্লিনিকটি আরও কয়েক কিলোমিটার ভিতরে দিঘরি বেতবোনা এলাকায়। মূল ক্ষতিগ্রস্ত এলাকা এই দুটিই। সেখানে প্রায় ১৬০ এর কাছাকাছি মানুষ স্বাস্থ্যশিবিরে দেখালেন।

এখনও ইন্টারনেট বন্ধ। পরিবেশ থমথমে। দুটি জায়গাতেই চলছে কমিউনিটি কিচেন করে খাওয়াদাওয়ার ব্যবস্থা। রোগীদের মধ্যে শারীরিক নানা রোগের পাশাপাশি সাম্প্রদায়িক অশান্তির এই স্মৃতি গভীর মানসিক ক্ষত তৈরি করেছে। শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক ভাবে বিধ্বস্ত মানুষদের অসুবিধার কথা শুনলাম আমরা। শুনলাম পরিকল্পিত ভাবে বিভিন্ন হামলা হয়েছে, বহু ক্ষেত্রেই বহু ‘অচেনা’ (সম্ভবত তারা বাইরের এলাকার) দুষ্কৃতীদের দল রীতিমতো অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করেছে, যথেচ্ছ ভাঙচুর হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কিছু বাড়িঘর। পুলিশ প্রশাসন ও কার্যত কোনো সদর্থক ভূমিকা পালন করেননি বা করতে পারেননি এই অশান্তির ঘটনা আটকাতে। বহু মানুষের মূল দুঃখের/ ভয়ের জায়গা কিন্তু প্রশাসনিক ভাবে সুরক্ষা দিতে/ দাঙ্গা আটকাতে পুলিশ প্রশাসনের ব্যর্থতা এবং কিছু ক্ষেত্রে বাইরের দুষ্কৃতী দের সাথে,কিছু ‘চেনা’ মুখদের উপস্থিতি বিশ্বাসে চিড় ধরিয়েছে।

আশার কথা একটাই, ধর্মজিগির তুলে যারা প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে লড়িয়ে দেয়, বাইরে থেকে লোক আমদানি করে হিংসার রাজনীতির ব্যবসা করে সেই বিভেদকামী শক্তির রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে, সাধারণ প্রান্তিক মানুষেরা কিন্তু শান্তিতে থাকতে চান, সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে থাকতে চান।

আমরা, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সর্বতোভাবে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি।

PrevPreviousসেবা-শ্রম: মর্যাদা ও অধিকার রক্ষার লড়াই  
Nextআয়ুর্বেদের মূল পাঠ ও বিভিন্নতার সন্ধান (২য় অংশ)Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

খোঁজ মিলল বিষ্ণুপুরের হারিয়ে যাওয়া দুই কিশোরী ছাত্রীর

December 4, 2025 1 Comment

চণ্ডীদা স্মরণে

December 4, 2025 1 Comment

অত্যন্ত সৌভাগ্যবান যে উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন ভৌগোলিক ও সাংস্কৃতিক অঞ্চলের বিভিন্ন জেলায় কাজ করার সুযোগ পেয়েছিলাম। এরফলে সেখানকার ভূপ্রকৃতি, নিসর্গ, জনজীবন দেখার সুযোগ ঘটে।

দিল্লি : একফোঁটা পরিস্রুত জলের খোঁজে…!

December 4, 2025 4 Comments

সময়টা মোটেই ভালো যাচ্ছে না দিল্লির আবাসিকদের। যমুনা দূষণের পর্ব থেকে শুরু করে মহানগরীর একটু একটু করে বসে যাওয়া, অসম্ভব রকমের বায়ুদূষণ, ইথিওপিয়ার আগ্নেয়গিরি থেকে

জনস্বাস্থ্য আন্দোলনের সৈনিক

December 3, 2025 No Comments

আমাদের অনেকেই সেই অর্থে জনস্বাস্থ্য নিয়ে তেমন কিছু কাজ করি না। নিজ নিজ ক্ষেত্রেই মগ্ন থাকি। তবুও জনস্বাস্থ্যের যে আদর্শ, নৈতিকতা ও দায়বদ্ধতা—সেগুলোর সাথে বেঁধে

বিষ্ণুপুরের হারিয়ে যাওয়া দুই কিশোরী ছাত্রীকে খুঁজে পাওয়া গেল

December 3, 2025 No Comments

২ ডিসেম্বর ২০২৫ বিষ্ণুপুরের হারিয়ে যাওয়া দুই কিশোরী ছাত্রীর খোঁজ পাওয়া গেছে। ৭ দিন পরিবারের ঘুম নেই খাওয়া নেই। মায়েরা কেঁদে কেঁদে অসুস্থ। দুটি থানায়

সাম্প্রতিক পোস্ট

খোঁজ মিলল বিষ্ণুপুরের হারিয়ে যাওয়া দুই কিশোরী ছাত্রীর

Abhaya Mancha December 4, 2025

চণ্ডীদা স্মরণে

Dr. Gaurab Roy December 4, 2025

দিল্লি : একফোঁটা পরিস্রুত জলের খোঁজে…!

Somnath Mukhopadhyay December 4, 2025

জনস্বাস্থ্য আন্দোলনের সৈনিক

Dr. Kanchan Mukherjee December 3, 2025

বিষ্ণুপুরের হারিয়ে যাওয়া দুই কিশোরী ছাত্রীকে খুঁজে পাওয়া গেল

Abhaya Mancha December 3, 2025

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

594100
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]