Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্বাস্থ্যের সত্যি মিথ্যে ৮: কুলেখাড়া শাকের খাদ্যগুণ

FB_IMG_1746705296127
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • May 18, 2025
  • 6:48 am
  • No Comments

আগে যে সব খাদ্যকে হেলাফেলার দৃষ্টিতে দেখা হতো, ইদানীং সে সব খাদ্য আবার মানুষের খাদ্য তালিকায় ফেরত আসছে। শুধু ফেরত আসছে তাই নয়, একেবারে হই হই কাণ্ড করে ফেরত আসছে। তেমন একটি খাদ্য হলো কুলেখাড়া শাক। যা ঝোপে ঝাড়ে, ঘরের পেছনে আগাছার জঙ্গলে নিতান্ত অবহেলায় জন্মায়, বড় হয়। যার গাল ভরা বৈজ্ঞানিক নাম হাইগ্রোফিলিয়া অরিকুলেটা।

এক পাঠিকা জানতে চেয়েছেন কুলেখাড়া শাকের খাদ্যগুণ সম্পর্কে। তিনি আরও জানতে চেয়েছেন এই শাক রক্তাল্পতার চিকিৎসায় কাজ দেয় কিনা?

উত্তরঃ এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের জানতে হবে কুলেখাড়া শাকের খাদ্যগুণ সম্পর্কে। এটা জানার জন্য আমরা কুলেখাড়া শাককে তুলনা করব সবচেয়ে জনপ্রিয় শাক পালং শাকের সাথে।

যেহেতু কুলেখাড়া শাক সম্পর্কে সবচেয়ে প্রচলিত ধারণা এটি রক্তাল্পতার চিকিৎসায় খুব ভালো কাজ দেয় তাই প্রথমে এই বিষয়টা পরিষ্কার করে নেওয়া দরকার। বিশেষ করে এই শাকের নামেই বাজারে রক্ত বাড়ানোর একটি জনপ্রিয় আয়ুর্বেদিক ওষুধ দেদার বিক্রি হয়।

এরপর থেকে যা হিসাব দেওয়া হবে প্রতি ১০০ গ্রামের হিসাব। ১০০ গ্রাম কুলেখাড়া শাকের পাতায় আয়রন থাকে ৭ মিলি গ্রাম, সেখানে পালং শাকে থাকে মাত্র ১ মিলি গ্রাম। তাছাড়া আমরা জানি ভিটামিন সি, আয়রনকে খাদ্যনালী থেকে শোষণে সাহায্য করে, কুলেখাড়ায় ১০০ গ্রামে ভিটামিন সি থাকে ৫০ মিগ্রা, অন্যদিকে পালংশাকে ২৮ মিগ্রা, কুলেখাড়ার প্রায় অর্ধেক। এই ভিটামিন সি বা অ্যাসকরবিক এসিড নিরামিষ খাবারের নন হিম আয়রনের ফেরিক আয়রনকে ফেরাস আয়রনে পরিণত করতে সাহায্য করে, যা খাদ্যনালীতে সহজে শোষিত হয়। কুলেখাড়ায় আয়রন ও ভিটামিন সি দুটোই অন্যান্য শাকের তুলনায় অনেক বেশি পরিমাণে থাকে। তাই এটি অন্যান্য শাকের তুলনায় রক্তবাড়াতে অনেক বেশি কার্যকর।

কিন্তু, হ্যাঁ এখানেও একটা বড় কিন্তু আছে। খাদ্যে আয়রন থাকে দুই রকম ভাবে। হিম আয়রন আর নন-হিম আয়রন। আমিষ খাবার যেমন, মুরগী, খাসির মাংস, ডিম, মাছ ইত্যাদিতে মূলত হিম আয়রন থাকে।

অন্যদিকে নিরামিষ খাবারে থাকে নন- হিম আয়রন। এখন আমাদের খাদ্যনালীতে নন-হিম আয়রনের থেকে হিম আয়রনের শোষণের হার অনেক বেশি। উদ্ভিজ্জ নন- হিম আয়রনের শোষণের হার ২- ১৫%, অন্যদিকে প্রাণীজ হিম আয়রনের শোষণের হার ২০- ৩৫%।

তাছাড়া খাদ্যের বিভিন্ন উপাদান নন হিম আয়রনের শোষণের হার পরিবর্তন করে। যেমন ক্যালসিয়াম, ফাইটেট, এন্টাসিড এগুলি কমায় এবং ভিটামিন সি, প্রাণীজ প্রোটিন এগুলি শোষণের হার বাড়ায়।
অন্যদিকে হিম আয়রনের ক্ষেত্রে আয়রন শোষণের হার ফাইটেট বা অন্যান্য খাদ্য দ্বারা খুব বেশি প্রভাবিত হয় না।

তাই একথা সহজেই বোঝা যাচ্ছে শাকপাতার মধ্যে কুলেখাড়া আয়রনের উৎস হিসাবে যথেষ্ট সমৃদ্ধ হলেও রক্তাল্পতা প্রতিরোধে এর থেকে আমিষ খাবার অনেক উন্নত মানের। তবে প্রায় বিনা পয়সায় পাওয়া এই খাবার ভারতবর্ষের মতো একটি তৃতীয় বিশ্বের দেশে রক্তাল্পতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যেখানে একবেলা আমিষ খাবার জোগাড় করা এদেশের এক বিরাট অংকের মানুষের পক্ষে প্রায় অসম্ভব।

এছাড়াও কুলেখাড়া শাক পটাশিয়াম, কপার, রাইবোফাভিন, বিটা ক্যারোটিন ইত্যাদি মিনারেল ও ভিটামিনে ভরপুর। অন্যান্য জনপ্রিয় শাকের তুলনায় এই সব মিনারেল ও ভিটামিন কুলেখাড়ায় অনেক বেশি পরিমাণে থাকে। তাই একথা বলাই যায়, কুলেখাড়া শাক মোটেও অন্যান্য শাকের থেকে নিম্নস্তরের নয়। এই শাককে অবশ্যই খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা উচিৎ।

PrevPreviousভাষা সন্ত্রাসী মানুষের বন্ধুত্ব আমার সত্যিই দরকার নেই
Nextহাসপাতালের জার্নাল: পাপী পেটের কেচ্ছাNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

September 19, 2026 No Comments

আমার আলোচনা শুরু করছি প্যালেস্তানিদের ওপরে ইহুদিদের গত ৩ বছর ধরে লাগাতার ভয়ঙ্কর আক্রমণের কাহিনি দিয়ে। লিলি এবার্ট (জন্ম ১৯২৩) যে খুব পরিচিত নাম এমনটা

সিরাত: জীবন খুঁজে দেয়

September 18, 2026 No Comments

ইসলাম বলে সিরাত হল সেতু। নরক আর স্বর্গের মাঝখানে।সিরাত পেরিয়ে পৌঁছোতে হয় সেই স্বর্গীয় তপোবনে।কিন্তু স্বর্গ কোথায়? ছবির শুরুতেই পরিচালক টাইটেল কার্ডে নামের নিচেই লিখে

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

September 18, 2026 1 Comment

মাননীয় তথাগত রায় জানেন না এরকম জিনিস খুব কম আছে। যা কেউ জানে না সে সম্পর্কেও তার জ্ঞান অসাধারণ। এবং, সবসময় বলেন খুব জোর দিয়ে

সাম্প্রতিক পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

Dr. Jayanta Bhattacharya September 19, 2026

সিরাত: জীবন খুঁজে দেয়

Sanjoy Mukherjee September 18, 2026

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

Dr. Amit Pan September 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677317
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]