Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট- এর আহ্বান

FB_IMG_1748349615429
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • May 28, 2025
  • 6:38 am
  • No Comments

গতকালই আমরা আপনাদের জানিয়েছিলাম পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অনৈতিক ও প্রতিহিংসামূলক আচরণের নির্মম বাস্তবতা। সম্প্রতি, ডাক্তার দেবাশিস হালদার মেধার ভিত্তিতে কাউন্সেলিং-এর মাধ্যমে একটি নির্দিষ্ট নির্ধারিত জায়গা থেকে হঠাৎ করেই, রাতারাতি তাঁকে শেষ প্রকাশিত তালিকায় অন্যত্র পোস্টিং দেওয়া হয়—যা সরাসরি মেধা ও ন্যায়ের বিরুদ্ধে এক নগ্ন আঘাত। এই ঘটনার প্রতিবাদে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আজ স্বাস্থ্য ভবনে উপস্থিত হয়। সেখানে গিয়ে স্বাস্থ্য ভবনের সর্বোচ্চ অধিকর্তাদের সথে কথা বলে তাদের অনৈতিক ও যুক্তিহীন উত্তর শুনে আমরা যখন হতবাক, তখনই আমরা জানতে পারি, আজকের প্রকাশিত ২০২১-২০২৪ ব্যাচের সিনিয়র রেসিডেণ্টদের চূড়ান্ত তালিকায়ও আরজিকরের আন্দোলনের দুই জুনিয়র ডাক্তার—অনিকেত মাহাতো এবং আশফাকুল্লাহ নাইয়াকেও একইভাবে কাউন্সেলিং-এর পর মেরিতলিস্ট অনুযায়ী পাওয়া নিয়োগক্ষেত্র থেকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে, সম্পূর্ণ নিয়মবহির্ভূত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে।

৯ই আগস্ট অভয়ার নারকীয় খুন ও ধর্ষনের পর আরজিকর আন্দোলন এর মাধ্যমে একটি শব্দবন্ধ এর সাথে আজ আপামর পশ্চিমবঙ্গবাসী পরিচিত, থ্রেট কালচার, যার শিকার আমাদের সহকর্মী। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—এই পোস্টিং কোনও সরকারি বিধি অনুসারে সরকারি চাকুরেদের স্বাভাবিক বদলি প্রক্রিয়া নয়। সিনিয়র রেসিডেন্টরা সরকারি চাকুরে নন, ছাত্র বস্থা সম্পূর্ণ করার পর তারা বন্ড পোস্টিং এর কার্যক্ষেত্রে যোগ দেন তাদের ডাক্তারি পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী কাউন্সেলিং এর মাধ্যমে।

স্বচ্ছ কাউন্সেলিং এর আগে থ্রেট কালচারের হর্তাকর্তারা এই নিয়োগপ্রক্রিয়াকেই ব্যবহার করতেন, শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে। (উদাহরণস্বরূপ আরজিকরসহ অন্যান্য মেডিকেল কলেজের হাউসএস্টাফ কাউন্সেলিং এর দুর্নীতির কথা আপনাদের মনে থাকবে।) অতীতে এই নিয়ে বহু অনিয়ম এবং দুর্নীতির কথা সামনে এসেছে, এমনকি বহু ডাক্তার দীর্ঘদিনের মানসিক যন্ত্রণার শিকার হয়ে আত্মহননের পথও বেছে নিয়েছেন। ২০২১-২০২৩ ব্যাচ এবং ২০২২-২০২৪ ব্যাচ এর অফিসিয়াল কাউন্সেলিং এর পর পুনরায় ৩ জনের বিরুদ্ধে এই অর্ডার স্পষ্টতই একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসামূলক পদক্ষেপ, যার মাধ্যমে সরকার নিজের ক্ষমতার অপব্যবহার করে মেধার উপর আঘাত হেনেছে। কাউন্সেলিং প্রক্রিয়া, যা মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত, তাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে শাসকের পছন্দমতো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা থ্রেট কালচার কে ফিরিয়ে আনার সর্বোচ্চ প্রশাসনিক চেষ্টাকেই সামনে নিয়ে আসছে।

কল্পনা করুন, একজন শিক্ষার্থী যদি কোনো প্রবেশিকা পরীক্ষায় নিজের যোগ্যতা অনুযায়ী র‍্যাংক করে সরকারি নিয়ম মাফিক নিজের পছন্দের প্রতিষ্ঠানে যোগ দিতে চায়, সেটাই তো হবে স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে সরকার যদি তাকে জোর করে অন্য কোথাও পাঠিয়ে দেয়, তা হলে তা কি মেধার প্রতি অবমাননা নয়?

স্বাস্থ্য সচিবের কাছে এই বিষয়ে জানতে চাইলে, তিনি গম্ভীর ও তাচ্ছিল্যভরে বলেন—“সরকার যা ইচ্ছা করতে পারে, কাউন্সেলিংয়ের কোনও মানেই নেই।” এরপর স্বাস্থ্য মুখ্য আধিকারিক জানালেন, তিনি নিজেই হতভম্ব এবং স্বীকার করলেন—গোপন এক নির্দেশ অনুযায়ী মাত্র তিনজনকে স্থানচ্যুত করার “সরকারি” নির্দেশ তাঁকে দেওয়া হয়েছে। অথচ তিনি সেই নির্দেশের কপি দেখাতে অস্বীকার করেন।

প্রান্তিক মানুষের সুষ্ঠ পরিষেবার জন্য গ্রামীণ হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নতির দাবি আমাদের আন্দোলনের শুরু থেকেই থেকেছে, সেই বিষয়ে আমাদের সমস্ত আবেদন ও পরামর্শে কার্যত কর্ণপাত করেনি রাজ্য সরকার ও তার স্বাস্থ্য দফতর। আজ প্রতিহিংসা পরায়ণ ভাবে কয়েকজন ডাক্তারের মেধাভিত্তিক পূর্বনির্ধারিত সিট বাতিল করে নতুন জায়গায় নিযুক্ত করার যা নোটিশ বেরিয়েছে এবং তার সম্মন্ধে স্বাস্থ্যসচিবের বক্তব্য কার্যত স্বাস্থ্য দফতরের থ্রেটের রাজনীতি ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিসাধনের প্রতি অনীহার চলমান ধারাকেই সুস্পষ্ট করছে। আমরা মনে করি—এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি সরকারের পরিকল্পিত নোংরা খেলা, যেখানে মেধাকে চূর্ণ করে ক্ষমতার আস্ফালন দেখানো হচ্ছে, আর প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টায় সরকার নেমেছে। ঠিক যেরকম আমরা দেখেছি শিক্ষক আন্দোলনের সময় যার প্রতিবাদে আমরা প্রথম দিন থেকে রাস্তায় থেকেছি।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং আপামর জনসাধারণকে আহ্বান জানাচ্ছে—এটা মেধা বনাম ক্ষমতার লড়াই। এটা ন্যায় ও সুবিচারের জন্য আমাদের সম্মিলিত সংগ্রাম।অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হোন। হাত ধরুন, কণ্ঠ মেলান, এবং এক বৃহত্তর আন্দোলনে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে উঠুন! এই মুহূর্তে স্বস্থভবনে আমাদের অবস্থান শুরু হয়েছে, আপনাদের সকলকে অনুরোধ, এই অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠুন।

PrevPreviousআপনার হাত কি এখন রাগে-ঘেন্নায়-বিরক্তিতে প্রতিবাদে মুষ্টিবদ্ধ হবে?
Nextরাজপথে ফিরতে পারি আর একবার, না এদের তিনজনের জন্যে নয়, গণতন্ত্র রক্ষার দাবীতেNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

June 14, 2026 No Comments

রাতে ফেরার সময় দেখলাম ঢাকুরিয়া এবং বাঘাযতীন স্টেশনের ছোট দোকানদারদের (‘হকার’ শব্দটা ব্যবহার করলাম না) মধ্যে চাপা উত্তেজনা এবং বেশ খানিকটা ভয়। এঁদের কয়েকজনের সঙ্গে

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

June 14, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচী।

স্কিজোফ্রেনিয়া

June 14, 2026 No Comments

আমি তখন বেশ ছোট। সদ্য সদ্য দেখা বোঝা শুরু হয়েছে এ পৃথিবীকে। আমার সেই সুদূর গ্রামের বাড়িতে থাকি।উত্তর চব্বিশপরগনার গোপালপুর। একদিন বোধহয় আট নয় বছর

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

Dr. Koushik Dutta June 14, 2026

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

Abhaya Mancha June 14, 2026

স্কিজোফ্রেনিয়া

Dr. Sumit Das June 14, 2026

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630807
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]