Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডাক্তার যখন গোয়েন্দা ৫- মহাপুরুষ

IMG-20200229-WA0047
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • March 4, 2020
  • 7:37 am
  • No Comments

ফার্মাসিস্ট মঙ্গল’দা এসে উত্তেজিত ভাবে বললেন, “বুঝলেন ডাক্তারবাবু, কাল রাতে একজন মহাপুরুষের দর্শন হল।”

ডাক্তারবাবু আউটডোর শুরু করার আগে টেবিল চেয়ারগুলো একটা কাপড় দিয়ে ঝাড়ছিলেন। বললেন, “মহাপুরুষ বুঝলেন কি করে? গায়ে লেখা ছিল?”

মঙ্গল’দা বললেন, “প্রায় তাই। তাছাড়া উনি যা করলেন, তা কোনও সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়।”

“কি করলেন? জলের উপর দিয়ে হাঁটলেন নাকি বাতাসে ভেসে থাকলেন?”

“তার চেয়েও সাংঘাতিক। কাঠ কয়লার গনগনে আগুনের উপর দিয়ে উনি হাঁটলেন। এমন ভাবে হাঁটলেন, যেন সবুজ ঘাসে ছাওয়া মাঠে মর্নিং ওয়াক করছেন।”

“এটা খুব একটা কঠিন ব্যাপার নয়। পায়ের নীচে কয়েক ধরণের কেমিক্যাল মেখে খুব তাড়াতাড়ি আগুনের উপর দিয়ে হেঁটে চলে গেলে ব্যথা বা জ্বালা কিছুই লাগে না।”

মঙ্গল’দা বললেন, “এটা সেরকম ফাঁকিবাজি কেস নয় ডাক্তারবাবু। বাবাজীর মধ্যে কোনোও তাড়াহুড়ো ছিল না। ধীরে সুস্থে হাঁটলেন। কি বলব ডাক্তারবাবু, সে এক বীভৎস ব্যাপার। আগুনে চটপট করে শব্দ হচ্ছে। মাংস পোড়ার গন্ধ পাচ্ছি। দুজন অজ্ঞান হয়ে গেল। অথচ ওনার মুখে যন্ত্রণার চিহ্নমাত্র নেই। শুধু যন্ত্রণা নয়, কোনও আবেগেরই বহিঃপ্রকাশ নেই। যেন মুখোশ পরে আছেন।”

“মুখোশ? মাংস পোড়ার গন্ধ…?” ডাক্তারবাবু চিন্তিত মুখে পকেট থেকে মোবাইল বের করলেন। তারপর খানিকক্ষণের মধ্যেই ইন্টারনেট থেকে একটা ছবি বের করে মঙ্গল’দাকে দেখালেন। বললেন, “দেখুন তো, এই ছবির সাথে বাবাজীর কোনও মিল আছে কিনা?”

মঙ্গল’দা বললেন, “হ্যাঁ, মুখটা অনেকটা এরকমই। এরকমই এবড়োখেবড়ো। এক্স প্রেশন লেস। কানটাও এরকম গুটি গুটি ভর্তি।”

ডাক্তারবাবু বললেন, “আজ রাতে আরেকবার বাবাজীর কাছে যাবেন। গিয়ে কানে কানে জিজ্ঞাসা করবেন, রোগের চিকিৎসা করাবেন? নাকি বিনা চিকিৎসায় মরবেন?”

মঙ্গল’দা ভয়ার্ত মুখে বললেন, “বাবাজী যদি অভিশাপ- টভিশাপ দিয়ে দেন?”

“কিচ্ছু হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। আর কথা নয়। এবার আউটডোর শুরু করতে হবে। পেশেন্টের বিশাল লাইন পড়েছে।”

পরের দিন মঙ্গল’দা ঢুকতেই ডাক্তারবাবু ধরলেন। “গেছিলেন আপনার মহাপুরুষের কাছে?”

মঙ্গল’দা বললেন, “গেছিলাম। আপনার শেখানো কথাটাও বললাম।”

“বাবাজী কি উত্তর দিলেন?”

মঙ্গল’দা ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন। তারপর বললেন, “উনি কথাটা শুনে এদিক ওদিক সতর্ক ভাবে তাকালেন। তারপর নিচু গলায় বললেন, বেটা, শয়তান হয়ে বাঁচার থেকে ভগবান হয়ে মরে যাওয়া ভাল।”

ডাক্তারবাবু চিন্তিত মুখে বললেন, “ভগবান হয়ে নয়, শয়তান হয়েই ওনাকে মরতে হবে। এই রোগে মৃত্যু এত সহজে আসবে না। বাবাজী চিকিৎসা করালেই ভাল করতেন।”

মঙ্গল’দা বললেন, “কিন্তু ডাক্তারবাবু, আমি এখনও ধোঁয়াশায়। কি রোগ আর কিসের চিকিৎসা?”

“সেকি? এতবছর হেলথে চাকরি করেও আপনি এখনও বুঝতে পারেননি! লেপ্রোমেটাস লেপ্রোসির নাম শুনেছেন? অ্যাডভান্স স্টেজের কুষ্ঠ। যাতে আক্রান্ত অঙ্গের স্নায়ু নষ্ট হয়ে যায়, ব্যথা বেদনার বোধ চলে যায়…”

PrevPreviousকোষ্ঠকাঠিন্য নিয়ে
Nextএক গাঁয়ের ডাক্তারের গল্পঃঃ পুস্তক সমালোচনাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

হক আর কানুন

June 6, 2026 No Comments

হক আর কিছু রইলো না কারো মাফ করে ভাই, যাও আগে বাড়ো সাজিয়ে রেখেছি শ’বুলডোজারও ওই দেখো হাঁটু মুড়ে পক্ষে আমার আইন ও পুলিশ হকের

হকার উচ্ছেদ: বদলে গেছে বাঙালি, বঙ্গ মিডিয়া বুলডোজার এখন এই রাজ্যে “নিউ নরমাল”

June 6, 2026 No Comments

হকার উচ্ছেদ বাঙালির সামনে বাঙালিকে দাঁড় করিয়ে দিল। সামনে এনে দিল একটা গভীর প্রশ্ন: বাঙালি কি বদলে গেছে? কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের অমানবিক মুখই

OCD কী?

June 6, 2026 No Comments

স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত — পশ্চিমবঙ্গে কি এবার স্বাস্থ্যব্যবস্থার হাল বদলাবে?

June 5, 2026 No Comments

২৫ শে মে, ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

Whistleblower Army

June 5, 2026 No Comments

২৯ শে মে, ২০২৬ আমার এক অনুজ চিকিৎসক বন্ধু প্রায়ই পরিহাস ছলে বলে  ‘শুনে চোখে জল চলে এলো’। পরিহাস করছি না, সত্যি সত্যিই আমার চোখে

সাম্প্রতিক পোস্ট

হক আর কানুন

Arya Tirtha June 6, 2026

হকার উচ্ছেদ: বদলে গেছে বাঙালি, বঙ্গ মিডিয়া বুলডোজার এখন এই রাজ্যে “নিউ নরমাল”

Parichay Gupta June 6, 2026

OCD কী?

Dr. Aditya Sarkar June 6, 2026

স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত — পশ্চিমবঙ্গে কি এবার স্বাস্থ্যব্যবস্থার হাল বদলাবে?

Dr. Punyabrata Gun June 5, 2026

Whistleblower Army

Dr. Amit Pan June 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

628540
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]