বৃন্দাকে বলো কলেজ ছাড়তে
ও- মুখো আর না হয় যেন
প্রহরা- কক্ষে ধর্ষক- মাইন
বিস্ফোরণের বসাবে দাঁত।
রাত-দখলের গনগনে ডাক
বৃন্দাকে বাঁধে আষ্টেপৃষ্ঠে
সেখানে রাস্তা তলোয়ার হয়ে
বাঁচার চক্ষু ঝলসে দেয়।
বৃন্দাকে আর আটকায় কারা,
ঘরের ছটাক গুমটি কিংবা
পেছনের ডাক তুড়িতে ওড়ায়,
ভয়কে করে সে চ্যাঙদোলা।









