Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এবার বিদায় দাও……?

samosa njpeg
Somnath Mukhopadhyay

Somnath Mukhopadhyay

Retired school teacher, Writer
My Other Posts
  • July 16, 2025
  • 6:31 am
  • 7 Comments

আপনি কি সিঙারা, জিলিপি, পকোড়া,পাও ভাজি –এসব খেতে খুব পছন্দ করেন? তাহলে আপনার জন্য একটি বিধিসম্মত সতর্কীকরণের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাঁদের অভিযোগ এইসব খাবার যত‌ই মুখরোচক হোকনা কেন,এসব মোটেই স্বাস্থ্যসম্মত নয়। তাই এদের থেকে দূরে থাকুন। নিজেকে বাঁচান।মহারাষ্ট্রের নাগপুর শহরের কাফেটেরিয়াগুলোতে এমন‌ই সতর্ক বার্তা টাঙিয়ে রাখতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সরকারি ফরমান বলে কথা! সংশ্লিষ্ট স্ন্যাকসের দোকানে গেলেই এখন দেখা মিলছে এমন বিধিসম্মত সতর্কীকরণের বিজ্ঞপ্তি। আসুন, খোঁজ নিয়ে দেখা যাক্ কেন হঠাৎ নাগরিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ?

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের মানুষকে তাঁদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সতর্ক করতেই এমন পদক্ষেপ গ্রহণ করার কথা ভাবা হয়েছে। এই তালিকায় যেমন যুক্ত করা হয়েছে সিঙারা, জিলিপি ,পকোড়া, পাও ভাজিকে তেমন‌ই নাম রয়েছে চা-বিস্কিটের । আৎকে উঠলেন তো? নাগপুর শহরের AIIMS hospital থেকেই শুরু করা হয়েছে এই ক্যাম্পেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আধিকারিকদের মতে, এইসব খাবার যত‌ই মুখরোচক এবং জনপ্রিয় হোক না কেন, এগুলো মোটেই স্বাস্থ্যসম্মত নয়। তাঁদের মতে, এইসব খাবারে নির্দিষ্ট মাত্রার চেয়ে অনেক বেশি পরিমাণে তেল ও চিনি থাকছে যা আমাদের অজান্তেই ডেকে আনছে নানান শারীরিক বিপর্যয়ের। সিগারেটের মতো এগুলোকেও তাই মারণ ঘাতক হিসেবে চিহ্নিত করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।নাগপুরের AIIMS ক্যাম্পাস থেকে এমন একটা বার্তা পাঠিয়ে  স্বাস্থ্য মন্ত্রক বিষয়টির গুরুত্ব সম্পর্কে বাড়তি মাত্রা যোগ করতে চেয়েছেন। অতিরিক্ত পরিমাণে তেলেভাজা জাতীয় মুখরোচক খাবার যে স্বাস্থ্যকর নয় সে বিষয়ে ছোটবেলা থেকেই আমাদের সতর্ক করেছেন অভিভাবকরা। সেই কারণেই হয়তো খানিকটা সামলে নিতে পেরেছিলাম নিজেদের। কিন্তু একালে সেই নিষেধের গণ্ডি সরে গেছে। বাজারে এখন অঢেল ফাস্ট ফুডের জোগান। এই প্রজন্মের মন সেখানেই মজে আছে। আর এরফলেই বেড়ে চলেছে চাইল্ড ডায়াবেটিস ও ওবেসিটির মতো অত্যন্ত উদ্বেগের রোগব্যাধি।এখন‌ই এমন একটা বার্তা পাঠানো খুব জরুরি বলে মনে করছেন  বিশেষজ্ঞরা।

তাঁদের মতে ভারতে স্বাস্থ্য চিত্র দ্রুত বদলে যাচ্ছে। সমস্যাটি মোটেই উপেক্ষণীয় নয়, বিশেষ করে যখন আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধিদের মধ্যে উচ্চ রক্তচাপ ও মধুমেহ রোগের প্রকোপ অভাবনীয় হারে বেড়ে গেছে তখন। সমীক্ষা সূত্রে জানা গেছে যে আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় এইসব জনপ্রিয় মুখরোচক খাবার ঠাঁই পাচ্ছে বিপজ্জনক ভাবে। আমরা এখন খাচ্ছি রসনার টানে, শরীরের টানে নয়। ঠাণ্ডা পানীয় সম্পর্কে বহুবার সচেতন করার পরেও তার ওপর আসক্তি বিন্দুমাত্র কমেনি। বিশেষজ্ঞরা মনে করছেন যে ২০৫০ সালের মধ্যে ভারতের ৪৪০ মিলিয়ন মানুষ স্থূলতার শিকার হবে। আর কে না জানে স্থূলতা থেকেই শরীরে অন্যান্য অনেক রোগ শরীরে বাসা বাঁধে। এই হারে ওবেসিটির সংখ্যা যে ভাবে বেড়ে চলেছে তাতে করে খুব শিগগিরই আমরা স্থূল মানুষের সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক পেছনে গিয়ে দাঁড়াবো। খবরটা নিশ্চয়ই আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।সরকার কি তাহলে এসব খাবারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে? না , তেমনটা কখনোই নয়। সরকার চাইছে ঘোষণার মাধ্যমে সকলের মধ্যে জাগরুকতা সৃষ্টি করতে। তাঁরা এতেই আশাবাদী যে জনসাধারণ এসব খাবার আগে একবার অন্তত ভাববে। নিজেদের স্বার্থেই মানুষ এবার রাশ টানবে, নিজেদের দূরে সরিয়ে রাখবে এসবের থেকে। আশা করছি খুব সত্বর বিদেশি বহুজাতিক কোম্পানির ফাস্ট ফুড সম্পর্কেও এমন বিধিসম্মত সতর্কীকরণের বিজ্ঞপ্তি জারি করা হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে।

ঙ্গলবার, জুলাই ১৫. ২০২৫

PrevPreviousMemoirs of an Accidental Doctor: সপ্তম পর্ব
NextMemoirs of an Accidental Doctor: অষ্টম পর্বNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
7 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Soumen Roy
Soumen Roy
9 months ago

অস্বাস্থ্যকর খাবার। সতর্কীকরণ আবশ্যক। তারপরও কেউ খেলে খাবে ।কেউ কেউ তো নিয়ন্ত্রণ করবে ।কিন্তু আমাদের রাজ্যে ঘোষণা হয়েছে কোন সতর্কীকরণ জারি হবেনা। আমাদের সবই রাজনীতি নিয়ন্ত্রিত।দুঃখজনক।

কয়েকদিন আগেই ভাবছিলাম সুগার কন্টেন্ট বেশি এমন খাদ্যতালিকা স্কুলে ঝুলিয়ে দেব।অগত্যা সে বাসনা ত্যাগ করতে হবে।না হলে দেগে দেবে ।

0
Reply
Somnath Mukhopadhyay
Somnath Mukhopadhyay
Reply to  Soumen Roy
9 months ago

আপনি যেটা ভাবছেন সেটাই করুন। ছাত্রছাত্রীদের সচেতন করুন। কেউ দাগবে না।

0
Reply
Sumanta Kundu
Sumanta Kundu
9 months ago

Why not same for colddrink, pizza, burgers etc also

0
Reply
Somnath Mukhopadhyay
Somnath Mukhopadhyay
Reply to  Sumanta Kundu
9 months ago

Questions about those foreign items have been asked in the article. All such foods must be regulated.

0
Reply
Bannhi Bhattacharjee
Bannhi Bhattacharjee
9 months ago

এ এক অমোঘ নেশা…

0
Reply
Somnath Mukhopadhyay
Somnath Mukhopadhyay
Reply to  Bannhi Bhattacharjee
9 months ago

এ নেশা মারণ নেশা,
এ নেশা ছাড়তে হবে।

সংযম থাকলে সমস্যা নেই। সারা পৃথিবী জুড়েই অখাদ্যের রমরমা। প্যাকেজ খাবার সদা বর্জনীয়।

0
Reply
DrSouravM
DrSouravM
8 months ago

The house always wins! If these desi fast food stalls are wiped out they will have opportunity to bring foreign merchants to roll on the dice! McDonalds, KFC, Dominos are coming!!!

0
Reply

সম্পর্কিত পোস্ট

বহ্নিশিখা প্রীতিলতা

May 5, 2026 No Comments

★বহ্নিশিখা প্রীতিলতা★ সুস্মিতা গুহ মজুমদার পৃষ্ঠা ৯৬ হার্ড বাইন্ডিং মূল্য ৯০ টাকা। ছাড় দিয়ে ৭০টাকা প্রণতি প্রকাশনী নতুন বছরে ছোটোদের হাতে তুলে দিন সবচেয়ে মূল্যবান

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর

May 5, 2026 1 Comment

যেহেতু পেশাপরিচয়ে আমি চিকিৎসক – এবং এমন চিকিৎসক যে সরকারী কর্মীও – তাই সরকারী স্বাস্থ্যপরিস্থিতিটাই সর্বপ্রথম নজরে আসে। দেখে যারপরনাই খুশী হলাম যে মাননীয়া মন্ত্রী

বাংলায় পালা বদল

May 5, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলো। ১৫ বছরের মাথায় তৃণমূল কংগ্রেসকে সরিয়ে সরকার গঠনের দিকে এগোচ্ছে বিজেপি। বেশ কিছু সংস্থার এক্সিট পোলে বিশেষজ্ঞরা আগাম বার্তা দিলেও তাদের

লাখো সূর্য

May 4, 2026 No Comments

যতই কেন সমস্যাতে জর্জরিত হই তোমার কাছে জানু পেতে বসতে রাজি নই!! স্থির নিশ্চিত দৃপ্ত সূর্য আছে বুকের মাঝে তাহলে আর জানু পেতে ভিক্ষা কার

মহালয়া ২০৩০

May 4, 2026 No Comments

পুরোনো লেখা চুনকাম করা সাদামাটা দেওয়ালটার এবড়ো খেবড়ো গায়ে একটা ক্যালেন্ডারও দুলছে না। অবশ্য দোলবার মতো তেমন হাওয়াবাতাসও খেলে না এই বিশ ফুট বাই বিশ

সাম্প্রতিক পোস্ট

বহ্নিশিখা প্রীতিলতা

Dr. Aindril Bhowmik May 5, 2026

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর

Dr. Bishan Basu May 5, 2026

বাংলায় পালা বদল

Piyali Dey Biswas May 5, 2026

লাখো সূর্য

Shila Chakraborty May 4, 2026

মহালয়া ২০৩০

Dr. Sukanya Bandopadhyay May 4, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620836
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]