Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শিক্ষা ক্ষেত্রে অতি ভয়ংকর পরিস্থিতি

Oplus_16777216
Dr. Hiralal Konar

Dr. Hiralal Konar

Surgeon, Leader of Doctors' Movement
My Other Posts
  • August 26, 2025
  • 7:15 am
  • No Comments

আমার মনে হচ্ছে শিক্ষা ক্ষেত্রে যে একটা অদ্ভুত অবস্থা তৈরি করা হয়েছে/ হচ্ছে —–শিক্ষক নিয়োগে অনিয়ম, স্কুলের সার্বিক পরিকাঠামোর অবনমন, পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশ নিয়ে অচলাবস্থা তৈরি করা, কলেজে ভর্তি নানা অজুহাতে জটিল পরিস্থিতি তৈরি করে বন্ধ করা,  জয়েন্ট এন্ট্রান্স এর ফল প্রকাশ ও মেডিক্যাল কলেজগুলোর কাউন্সেলিং বন্ধ রাখা সবই অতি ভয়ংকর পরিস্থিতি নির্মাণ করছে।

এসবের সঙ্গে পাড়ায় পাড়ায় নানা পূজো, ধর্মীয় মৌলবাদকে অবাধ প্রশ্রয় দেওয়া এক ভয়ঙ্কর লুম্পেন সংস্কৃতি নির্মাণ ও পরিপুষ্ট করার অতি পরিকল্পিত রাজনীতি। যদি মেধাবী ছাত্রদের সংখ্যা এ রাজ্যে কমিয়ে দেওয়া যায়। আর এরপর যারা নানা বাধ্যবাধকতায় এই রাজ্যের কলেজে কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করবে তারা এই রাজ্যের সামগ্ৰিক কলুষিত পরিস্থিতিতে হতাশায় ভুগতে ভুগতে হীনবল, নানাবিধ মানসিক সমস্যায় আক্রান্ত হতে থাকবে। ছাত্রসমাজ ঐ লুম্পেন সংস্কৃতির নিষিদ্ধ জগতের প্রতি আকৃষ্ট হতে থাকবে। ফলত একদিকে হতাশা থেকে মাদকের নেশা, যৌন হিংসা বিকৃতির আধিপত্য বিস্তার লাভ করবে। বর্তমান সময়ে তার মহড়া শুরু হয়েছে। আর জি কর থেকে ল কলেজ থেকে গ্ৰাম শহরে ধর্ষণ খুন যা হয়েছে তা নেহাতই আনুষ্ঠানিক মহরত।

এই কথা যখন আমাদের বিক্ষোভ সমাবেশে বলতে চেয়েছি তখন একটি মহল থেকে নানা ধরনের অপ্রত্যক্ষ বাধা আসছে। আমার অনুমান মূল্যায়ন সঠিক এটা বলছি না। তবে আমার মনে হয় অভয়া মঞ্চের সবাই শুধুমাত্র অভয়ার বিচার চেয়ে সামিল হয় নি। অভয়া কাণ্ড ব্যাপক মানুষ জনকে পথে নামতে পেরেছে এক দীর্ঘ সময়ের অবদমিত ক্ষোভ প্রকাশের পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য। তাই অভয়ার বিচার চাওয়ার আন্দোলনের সঙ্গে এই কথা গুলো যদি না বলা হয় তাহলে অভয়া মঞ্চের উপর আস্থা রেখে আন্দোলনে মানুষের অংশগ্রহণ আরও কমে আসতে থাকবে। অভয়ার বিচার প্রক্রিয়া বিলম্বিত করার বা নিতান্তই না হওয়ার কারণে মানুষের হতাশা আরও বাড়বে। এটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রক্রিয়া। সেটিং এর রাজনীতি এই প্রক্রিয়ার একটি অপরিহার্য ও বাধ্যবাধকতার অংশবিশেষ।

যে কোন কিছুকেই দেখতে হলে তার নৈর্ব্যক্তিক বিশ্লেষণ করা প্রয়োজন। কোন ঘটনা/দুর্ঘটনার একটা কার্যকারণ থাকে। সামাজিক পারিপার্শ্বিক প্রেক্ষিত থাকে । একটা পথ দুর্ঘটনা ঘটলে তার কারণ খুঁজে পাওয়া যাবেই। ধরা যাক কোন একটা গাড়ি নির্জন রাস্তায় একজন পথচারীকে ধাক্কা মারল। পথচারী বেচারা সঙ্গে সঙ্গে মরেই গেল, আর চালক পালিয়ে গেল। কার দোষ বেশি কার কম অথবা একজনই দোষী বোঝা যাবে কি করে, প্রমাণই বা করা যাবে কি ভাবে? গাড়ির চালক ও অন্যান্য আরোহীদের আলাদা আলাদা করে এবং একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে, অকুস্থলে গিয়ে, গাড়িটা খুঁজে বের করে পুঙ্খানুপুঙ্খ ফরেনসিক তদন্ত করে সেসব করা সম্ভব। তদন্তের মূল জায়গাটা হল নিরন্তর প্রশ্ন করে যাওয়া ও তার উত্তর খুঁজে পাওয়া। শিক্ষা প্রশ্ন করতে শেখায়। বিজ্ঞান, ইতিহাস যে কোন বিষয়ে নিরন্তর অনুসন্ধান সভ্যতার বিকাশের মূল জায়গা। প্রশ্ন করার মননকে, উত্তর খুঁজে পাওয়ার বাসনাকে পিষে মারার চেষ্টা চলছে অনেক দিন ধরে। নানা উপায়ে। যারা ধ্বংসের খেলায় মাতে তারা এই চিন্তার জগতে হানাদারির কাজ‌টা করে অনেক পরিকল্পনা করেই। এখন এমন একটা সময় যখন কিছু প্রশ্ন করতে আমাদের দ্বিধা,হয়ত বা ভয়ও। আমাদের নিজেদের মধ্যে আমরা যারা নিজেদের বন্ধু সহযাত্রী সহযোগী ভাবছি তাদের মধ্যেও এই দ্বিধা ভয়, জানা অথবা অজানা আশঙ্কা। একসময় দেখা রাজনীতির পাঠশালাগুলো বন্ধ হয়ে গেছে। রাজনীতি শেখার সেই প্রাথমিক পাঠে আগ্ৰহী করার পাঠ্য বই ও শিক্ষকদের কোন বন্দীশালায় রাখা হল? কারা হুকুম করল?কোন মন্ত্রী সান্ত্রী,পাইক, বরকন্দাজ এদের বন্দীশালায় পৌঁছে দিল? এসব প্রশ্ন করা হলেই যারা রে রে করে তেড়ে আসে তারা কারা? কেন তেড়ে আসে? সেই প্রশ্নহীন সমাজ তৈরির উদ্যোগ কি এখনকার এই পরিব্যাপ্ত শিক্ষা সংকটের পরিবেশ, পরিস্থিতি নির্মাণ করার বীজতলা তৈরি করে দিয়েছিলো?

PrevPreviousআসল-নকল
Nextদুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রেইড ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সভাপতির বাড়িতেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

April 16, 2026 No Comments

১৩ই এপ্রিল, ২০২৬ ​সম্প্রতি কলকাতার এক প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ (Cardiologist) সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে, নির্দিষ্ট ধর্মীয় স্লোগান দিলে তিনি ফি-তে ছাড় দেবেন। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম

পথের সন্ধানে

April 16, 2026 No Comments

ভারতের ইতিহাসে কালো দিনের তালিকায় আর একটি দিন যুক্ত হল – ১৩ এপ্রিল, যেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি জোরের সঙ্গে জানিয়ে দিলেন ট্রাইব্যুনালের রায় ঘোষিত হবার

ইমোশনাল ব্ল্যাকমেইল

April 16, 2026 No Comments

সব ধরনের নিয়ন্ত্রণ চিৎকার করে আসে না। কিছু নিয়ন্ত্রণ আসে ভালোবাসা, দায়িত্ব, অপরাধবোধ আর ভয়–এর মোড়কে। 💔🌫️ Emotional Blackmail হলো এমন এক ধরনের মানসিক প্রভাব

কলেজ নির্বাচনের স্মৃতি

April 15, 2026 No Comments

সালটা ২০১১, আমরা মেডিক্যাল কলেজে তখন সদ্য পা দিয়েছি। গল্পটা শুরু হয়েছিল তারও আগে, রেজাল্ট বেরোনোর পরপরই। বিভিন্ন দাদা দিদিরা বাড়ি বয়ে একদম ভর্তির সমস্ত

এসো হে বৈশাখ…এসো বাংলায়

April 15, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

The Joint Platform of Doctors West Bengal April 16, 2026

পথের সন্ধানে

Gopa Mukherjee April 16, 2026

ইমোশনাল ব্ল্যাকমেইল

Dr. Aditya Sarkar April 16, 2026

কলেজ নির্বাচনের স্মৃতি

Dr. Subhanshu Pal April 15, 2026

এসো হে বৈশাখ…এসো বাংলায়

Abhaya Mancha April 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

617979
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]