Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ধুইয়ে দাও

Oplus_16777216
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • September 16, 2025
  • 8:53 am
  • No Comments

এই তো কদিন আগেই ৷ দুপুর থেকে গুমোট চলছিল ৷ গাছের পাতা নড়ছিল না ৷ স্কুলের বাচ্চাগুলো বড় বড় চোখে নিশ্চল পাতার দিকে তাকিয়ে চলছিল ৷ শ্রবণে অক্ষম বা sensory deprivation থাকা ছেলেমেয়ে তো সব ৷ প্রকৃতি সরব হয়ে অনেকসময়ই এদের ইন্দ্রিয়ের অক্ষমতা মিটিয়ে দেয় ৷ ফলে প্রকৃতি চুপচাপ হয়ে গেলেই দেখেছি –আমার বাচ্চাগুলো কেমন অনিশ্চিত মুখে বসে থাকে ৷ কেন গাছ ফুল আকাশ বাতাস এগিয়ে এসে তাদের সঙ্গে কথা কইছে না -এ নিয়ে একটা অভিযোগ খেলতে থাকে তাদের চোখে ৷

সেদিন অবশ্য খানিক পরে ঝুপঝাপ বৃষ্টি নামল ৷ স্কুল তখন শেষের মুখে ৷ মেঘ দেখবে বলে সবকটা আমার সঙ্গে দুমদাম পথে নামল ৷ এত কৃষ্ণ মেঘ যে ওই দুপুরেই পথের ধারের মুদিখানাগুলোতে হলুদ বাল্ব জ্বলে উঠেছে ৷ মেঘের ছায়া আর বাল্বের আলো মিলে ভিজে পথে অদ্ভুত এক আভা তৈরি করেছে ৷ ক্লাসের সবথেকে শান্ত ছেলেটি —যাকে কিনা speech এর ক্লাস করাতে আমাকে হিমশিম খেতে হয় –দেখি বারবার আমার হাত ধরে কী যেন দেখাবার চেষ্টা করছে ৷ মুখটি উজ্জ্বল –বোধহয় নিজে আগে দেখেছে বলে এবং নতুন কিছু দেখেছে ৷

ছেলেটির আঙুল অনুযায়ী ওপরে তাকিয়ে দেখি –গৃহস্থের বাড়ির দোতলার ছাদে একটিমাত্র টাটকা গোলাপ গাছ –তাতে একটা ফুল –আর আলসে বসে মন দিয়ে ফুলটা দেখে যাচ্ছে একটা baby চিল ৷ বৃষ্টির দানা তখন আরো বেড়েছে ৷ ওপরে তাকাতে গিয়ে চোখ ভারী হয়ে আসছে আমার ৷ দানাগুলো পণ করেছে ঝরে ঝরে চোখের পাতায় কবাট তুলে দেবে আমার ৷ নিজের দেখা ছাড়তে পারি তবু শান্ত ছেলের ওই চোখদুটিকে কি ছাড়তে পারি গো ! আবার তাকালাম ৷ বাচ্চা পাখিটা গোলাপ ছেড়ে উড়ে গেছে কখন ৷ গোলাপের পাপড়িগুলো কাঁপছে শীতে নাকি তাকে ছেড়ে পাখি চলে গেছে খাবারের খোঁজে –এই অপমানে ?

আবার শাড়িতে টান ৷ আমার ছাত্রের চোখ ব্যাথায় ভরেছে ৷ শিশু তো –বোঝে না জীবের খাদ্যের টান সুন্দরকে দেখার থেকেও বেশি ৷ বোঝালাম –পাখি আবার আসবে রে ৷ এবার একটা সুন্দর পাখি আসবে –যে পোকাভরা শব নয় -ফুলের গন্ধে ছুট্টে এসে মধু চোষে ৷ তার ঠোট মিষ্টি -জিভ মিষ্টি ৷

ছেলে এবার মন দিয়েছে রাস্তার সেই হলুদ আভায় ৷ উৎসের চেয়ে ঝর্ণাধারায় শিশুর অন্তর খেলে বেশি ৷ তা আলোই হোক -আর জীবনই হোক ৷ বলো না বাবা তোমরা !
সেদিন baby চিল হেরেছিল ৷

আমার টিফিন না আনা baby মেঘআলোতে সহিষ্ণু ছিল অনেকক্ষণ ৷

হ্যাঁ অনেকক্ষণ ৷

তার চোখে আমার সেই নতুন পাখি ৷

-চক্কাস ৷

PrevPreviousকি ভাবছেন মাননীয়া?
Nextতারও সীমা টানা প্রয়োজনNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

September 3, 2026 No Comments

বাঙালি মানসের চিরকালীন রোমান্টিসিজম ও এক মহানায়ক বাঙালিয়ানা কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ শব্দ নয়, বরং এটি একটি বহুমাত্রিক মানসিকতা, যাপনচিত্র এবং নান্দনিক চেতনা। এই চেতনার

আন্দোলন চলবে

September 3, 2026 No Comments

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ২রা সেপ্টেম্বর বাংলার বিভিন্ন প্রান্তের ডিলিটেড ভোটারদের নিয়ে কর্মসূচি এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল। সম্পদশালী মদগর্বী একদল মানুষ দেশের মানুষকে তাড়াতে

“রং দে গেরুয়া”

September 3, 2026 No Comments

শব্দ যেমন চুরি হয়ে যায়, রঙও তেমনি চুরি হয়ে যায় । উর্বরতার রং লাল । গ্রীক পুরাণে স্ত্রীরা স্বামীর গলা কেটে সেই রক্ত জমিতে দিতেন;

লেনিন দীর্ঘজীবী হোন!

September 2, 2026 No Comments

আচমকাই গুরুপ্রতিম এক অগ্রজ ব্রেখট-এর একখানা কবিতা পড়তে দিলেন। কবিতা বলতে, মূল কবিতার ইংরেজি অনুবাদ। ১৯৩৪ সালে লেখা কবিতা, সুতরাং বলাই যায় যে আমাকে কবিতা

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

September 2, 2026 No Comments

নাগরিকতাহীন কিংবা দ্বিতীয় শ্রেনীর নাগরিক? ব্রিটিশ সমাজতাত্ত্বিক T.H. Marshall নাগরিকত্বের অধিকারকে মূলত তিন ভাগে ভাগ করেছিলেন: নাগরিক অধিকার (Civil Rights) রাজনৈতিক অধিকার ( Political Rights)

সাম্প্রতিক পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

Sanjoy Mukherjee September 3, 2026

আন্দোলন চলবে

Sangrami Gana Mancha September 3, 2026

“রং দে গেরুয়া”

Kanchan Sarker September 3, 2026

লেনিন দীর্ঘজীবী হোন!

Dr. Bishan Basu September 2, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

Kanchan Sarker September 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672633
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]