Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমরা কলকাতাই চাই, যাকে নিয়ে আমরা গর্ব করবো।

20200827034L_1598525128101_1598525141499 (1)
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • September 26, 2025
  • 7:21 am
  • No Comments

ফাইট ফর কলকাতা

কলকাতাকেকে নিয়ে সকাল থেকেই সমাজমাধ্যমে মিম শেয়ার হচ্ছে। পেনি*থেকে ভেনিস, বৈদ্য থেকে হাকিম কিছুই বাদ যাচ্ছে না। টিভিতে চলছে ব্রেকিং নিউজ।একদল বলছে লাল জলে কলকাতা মাথা অব্দি ডুবে থাকতো,এখন নীল জল নাক নিচে নেমেছে, তাই শ্বাস নিতে পারছেন। আর একদলের দাবি গেল গেরুয়া জল নাকি গোড়ালির ওপরে উঠবে না। সে যাই হোক অন্য কলকাতার ছবি দেখি। যে কলকাতা লড়ে যাচ্ছে।

হাসপাতালে রাউন্ডের জন্য সকাল দশটার সময় বেরোতে হয়েছিল। রাজাবাজার দিয়ে যাবার সময় দেখি বাজার বসেছে। হাঁটু জলে কেনাবেচা চলছে। জল তো আর বেঁধে খিদেকে থামাতে পারবেনা। একজন পাশে দাঁড়ানোর টেম্পোর ওপরে সব রাস্তার কুকুরগুলোকে তুলে দিয়ে পাউরুটি খাওয়াচ্ছে।এই ছবি আমাদের সমাজমাধ্যমে নেই। ধীরে ধীরে পৌঁছলাম বেলেঘাটার নার্সিংহোমে। একতলার রিসেপশন পুরো জলে ডোবা। কত টাকার ক্ষতি হয়েছে কে জানে? মেনগেট থেকে ওপরে ওঠার সিঁড়ি অব্দি চালু হয়েছে ট্রোলিসার্ভিস। ওয়ার্ডবয়রা ডাক্তার, নার্স এবং হাসপাতালে অন্যান্য স্টাফেদের ট্রলিতে বসিয়ে সিঁড়ি অবধি নিয়ে যাচ্ছে। আমিও হাঁটুর উপর অব্দি প্যান্ট গুটিয়ে চলিতে বসলাম।ছবি নিচে। ওয়ার্ডে দেখি নার্সিংস্টাফরা কাজে ব্যস্ত। বেশিরভাগ রোগীর বাড়ীর লোকেরা আজ আসতে পারেনি। তাই তারাই হয়ে উঠেছে রোগীর বাড়ির লোক। অনেকেই নাইট শিফট করে থেকে গেছে। কারণ দিনের স্টাফেরা আসতে পারেননি। কেউ আবার জল ঠেলে বহু দূর থেকে কাজে এসেছে। এই জলেও এমার্জেন্সি অপারেশন চলছে। এর পরের গন্তব্য ছিল নিউ টাউনের নার্সিংহোম। কিন্তু মাঝ রাস্তায় জল জমার কারণে গাড়ি ঘোরাতে হলো। তারপরের গন্তব্য পার্কস্ট্রিএর নার্সিংহোম। মা ফ্লাইওভার দিয়ে পাক সার্কাসে নামা গেল না, তাই রেসকোর্স হয়ে পার্কস্ট্রীট ঢুকতে হলো। কিছু রাস্তা জলের তলায় কিছু রাস্তায় জল নেই। প্রচুর লোক কাজে বেরিয়েছেন। এই বৃষ্টিতে পারেনি শহরকে স্তব্ধ করতে। শহরবাসী চোখে চোখ রেখে মোকাবিলা করছে। পার্ক স্ট্রিটে নার্সিংহোমে পৌঁছে দেখি অনেক স্টাফ।হাসপাতাল মানে শুধু রোগী ডাক্তার, নার্স নয়। রিসেপশনের ছেলেমেয়েরা, লিফটম্যান, হাউসকিপিং, সিকিউরিটি গার্ড।প্রচুর লোকজন। কর্তব্যের খাতিরে কেউ চন্দননগর থেকে ট্রেনে করে হাওড়া, তারপর দু,তিনটে বাস পাল্টে গন্তব্যে।কেউ বাইকে করে বারাসাত থেকে কলকাতা,কেউ খিদিরপুর থেকে হেঁটে। বাড়ি ফেরার পথে দেখলাম এক ট্রাফিক পুলিশ তিনজন ছেলেকে নিয়ে জলে আটকে যাওয়া একটা প্রাইভেট গাড়ি ঠেলছে। ড্রাইভারের সিটে এক বৃদ্ধ পাশে বসে এক বৃদ্ধা মহিলা। এইতো আমার চেনা শহর, চেনা শহরের লোকজন।

কলকাতবাসী হারতে জানে না, কলকাতা এই দুর্যোগকে হারিয়ে পুজোর আনন্দে মেতে উঠবে। শুধু আক্ষেপ থাকবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে নয়জনকে আমরা হারালাম তাদের ঘরে পৌঁছবে না আলোর রোশনাই,ঢাকের আওয়াজ। রাজনৈতিক চাপানউতর, দাদা দিদিদের ওপর ভরসা এসব ছেড়ে আমাদেরকেই পথে নামতে হবে। যথেচ্ছ প্লাস্টিকের ব্যবহার, যেখানে সেখান জঞ্জাল ফেলা আমাদেরকেই বন্ধ করতে হবে। আমরা নিজেদের না দেখলে কেউ আমাদের দেখবে না। আমরা লন্ডন হতে চাই না আমরা কলকাতাই চাই, যাকে নিয়ে আমরা গর্ব করবো।

PrevPreviousস্যালুট
Nextওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবসNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আর কবে??

June 27, 2026 No Comments

২৫শে জুন। কলকাতা হাইকোর্টে অভয়া মামলার বহু প্রতীক্ষিত শুনানি ছিল। গত শুনানিতে মাননীয় হাইকোর্ট সিবিআইকে নতুন করে SIT গঠন করে তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করার

বাজেটে শুধুই ফাঁকা প্রতিশ্রুতি, কেন্দ্রের অর্থে আর কী হবে?

June 27, 2026 No Comments

একটার পর একটা প্রতিশ্রুতি, কিন্তু অর্থ নেই। এমন জুমলার বাজেট ইতিহাসে কোনো দিন দেখেনি বাংলা। দেখা যাক,এই সরকারের বাজেট কতটা প্রতিশ্রুতি আর বাস্তবের ফারাক ঘটাচ্ছে।

তামান্নাকে মনে রেখে

June 27, 2026 No Comments

পশ্চিমবঙ্গের ২০২৬-২৭ অর্থ বাজেট প্রসঙ্গে

June 26, 2026 No Comments

মূল বাজেট বইটা না পর্যালোচনা করা দরকার, না হলে সুনির্দিষ্ট করে কিছু মন্তব্য করা মুশকিল। এতদসত্বেও তাৎক্ষণিকভাবে কিছু কথা মনে হয়েছে এবারের সাধারণ বাজেট নিয়ে

Egg in Mid-day Meal

June 26, 2026 No Comments

Very few pointers. You’re welcome to have a completely different opinion and I can have mine also. I kept my opinion to myself but as

সাম্প্রতিক পোস্ট

আর কবে??

West Bengal Junior Doctors Front June 27, 2026

বাজেটে শুধুই ফাঁকা প্রতিশ্রুতি, কেন্দ্রের অর্থে আর কী হবে?

Parichay Gupta June 27, 2026

তামান্নাকে মনে রেখে

Abhaya Mancha June 27, 2026

পশ্চিমবঙ্গের ২০২৬-২৭ অর্থ বাজেট প্রসঙ্গে

Health Service Association June 26, 2026

Egg in Mid-day Meal

Dr. Subhanshu Pal June 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

637055
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]