Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমি যে দেখেছি -প্রতিকারহীন, শক্তের অপরাধে/ বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে

IMG-20251103-WA0140(1)
Abhaya Mancha

Abhaya Mancha

A joint platform of more than 100 organisations seeking Justice for Abhaya
My Other Posts
  • November 8, 2025
  • 6:29 am
  • No Comments

অভয়া মঞ্চ-এর আবেদন
___________________________

প্রিয় সাথী,
মধ্যরাতে বিশ্বজয়ী এদেশের মেয়েরা। ২নভেম্বর,২০২৫ বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ভারতের মেয়েরা। পরের দিন সংবাদ মাধ্যম লিখলো, ‘মধ্যরাতে নতুন ভোর আনলো মেয়েরা’। আরব সাগরের পাড়ে রচনা হলো নতুন ইতিহাস। শরীর শূন্যে ছুঁড়ে বাঁহাতে তালুবন্দি বল আর ক্যাচ, বাউন্ডারি লাইন ধরে হরমনপ্রীত কৌরের দৌড়, তারপর সবই ইতিহাস। দীপ্তি, শেফালী, রিচা ওরা সবাই অপরাজিতা, ওরা সবাই অভয়া। চোদ্দতলার মনুবাদী নির্দেশকে উপেক্ষা করে মাঝরাতে এই বাংলা, এই ভারত নেমে এলো রাস্তায়, রাস্তায় মেয়েরা, আবির, রঙীন বাজি, মধ্যরাতের উৎসব।

১০অক্টোবর, শুক্রবার দুর্গাপুরে বেসরকারী মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষিতা। কয়েকদিন বাদেই দত্তপুকুরে মূক ও বধির, মানসিক প্রতিবন্ধী ধর্ষিতা। লাগাতার, একের পর এক। ১২অক্টোবর মুখ্যমন্ত্রীর নিদান, ‘মেয়েরা রাতে বেরোবে না’। ২০১২ সালে ১৬ ফেব্রুয়ারী মহাকরণে দাঁড়িয়ে পার্ক স্ট্রীট ঘটনার পর একই ধরণের কথা বলেছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। অভয়া হত্যার পরও তারই পুনরাবৃত্তি । মুখ্যমন্ত্রীর এই ধরণের কথায় ধর্ষকরা, দুষ্কৃতীরা উৎসাহিত হয়ে একের পর এক ঘটনা ঘটিয়েই চলেছে। কারণ ‘মহিলা’ মুখ্যমন্ত্রী মেয়েদের রাতে বেরোনোকে অপরাধ মনে করেন! ওনার কথা ফুৎকারে উড়িয়ে দিয়ে অপরাজিতারা গভীর রাতেও রাস্তায়।

আমাদের মেয়ে অভয়া চলে গেছে ১৫ মাস, দূরে তারার দেশে। বিচারহীন ১৫ মাসে বিচারের আশায় আজও নিদ্রাহীন অভয়া’র মা,বাবা। ‘থ্রেট কালচার’ আর অসহনীয় দুর্নীতির প্রতিবাদের শিকার অভয়া। শিক্ষা প্রতিষ্ঠানে এই তরুণী চিকিৎসকের হত্যা নাড়িয়ে দিয়েছে রাজ্য, দেশ তথা দুনিয়ার বিবেককে। প্রতিবাদে, প্রতিরোধে জ্বলে উঠেছে সমগ্র দুনিয়া। ১৪আগস্ট,২০২৪ থেকে ‘রাত দখল’ আর রাত জাগার শুরু। সিবিআই তদন্ত করছে জেনে সাময়িক স্বস্তি পেয়েছিল বাংলার মানুষ। অচিরেই প্রমাণ হলো তদন্তের নামে প্রহসন। প্রথমে সর্বোচ্চ ন্যায়ালয়ের অতি সক্রিয়তা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন বন্ধ খামে ভয়ংকর কিছু আছে। কিন্তু এতদিন পরেও আমরা জানতে পারলাম না সেটা কি। শিয়ালদহ কোর্টের মহামান্য বিচারপতির ভাষায় ৯আগস্ট নাগাসাকির পারমাণবিক বোমা বিস্ফোরণের ঘটনার মতোই অভয়া হত্যা ভয়ঙ্কর,ভয়াবহ। তারপর নীরবতা। সর্বোচ্চ আদালতেরও নির্দিষ্ট দৃঢ় পদক্ষেপে অনীহা। জনমানসে প্রবল ক্ষোভ আর হতাশা।

মন্দ রাজনীতিক, দুষ্কৃতি, ধর্ষক, আইন রক্ষক, সর্বোপরি শাসকের এই নেক্সাসের বিরুদ্ধে গর্জে ওঠার ডাক দিয়েছে ‘অভয়া মঞ্চ’। ভাঙতেই হবে এই নেক্সাসকে। জোটবদ্ধ করতে হবে প্রতিবাদী মানুষকে। ‘আর জি কর থেকে দত্তপুকুর’- বিচার চাই। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটক — দেশজুড়ে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে নারী নির্যাতন। শাসককূলের মতাদর্শ উৎসাহিত করছে দুষ্কৃতীদের।আর এর আড়ালে শাসকের লুটতরাজ চলছে। বিচার ব্যবস্থাকে ঘুরে দাঁড়াতেই হবে। সঠিক বিচার দিতেই হবে। পাঁচ লক্ষ মানুষের সই সংগ্রহ করে ‘অভয়া মঞ্চ’ যাবে দিল্লিতে, সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির সকাশে, স্মারকলিপি জমা দিতে।
আপনার কলমের কালির স্বাক্ষর দুষ্কৃতিরাজ অবসানে, অপরাধীর শাস্তি সুনিশ্চিত করতে নতুন ইতিহাস রচনা করুক।
অভিনন্দনসহ,
পুণ্যব্রত গুণ
মনীষা আদক
তমোনাশ চৌধুরী

PrevPrevious১১টি রাজ্যে এস আই আর
Nextকত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের ‘নাম’ পড়ল কাটা……Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের ২০২৬-২৭ অর্থ বাজেট প্রসঙ্গে

June 26, 2026 No Comments

মূল বাজেট বইটা না পর্যালোচনা করা দরকার, না হলে সুনির্দিষ্ট করে কিছু মন্তব্য করা মুশকিল। এতদসত্বেও তাৎক্ষণিকভাবে কিছু কথা মনে হয়েছে এবারের সাধারণ বাজেট নিয়ে

Egg in Mid-day Meal

June 26, 2026 No Comments

Very few pointers. You’re welcome to have a completely different opinion and I can have mine also. I kept my opinion to myself but as

গিনিপিগ বদলাও

June 26, 2026 No Comments

হাজার বছর মাছ-ডিম-খেকো গুষ্টি, তাকে যদি দিতে চাও রাজমা’র পুষ্টি তাহলে শিশুরা নয়, বড় হোক টার্গেট শিশুর পোষণ যদি না দেয় তার পেট তবে সেটা

‘নাকছাবিটা হারিয়ে গেছে, সুখ নেই কো মনে’

June 25, 2026 No Comments

জামাইষষ্ঠী শব্দটি উচ্চারণ করলেই আমার দিদার মৃত্যুদিনের কথা মনে পড়ে যায়। সতের বছর বয়সে সেই প্রথম কোনও আপনজনের চিরতরে হারিয়ে যাওয়ার সাক্ষী হয়েছিলাম। ভরা ভাদরের

অগ্নিসংযোগ

June 25, 2026 No Comments

আরশোলাদের আরশোলাত্বের দায় কি তাদের? ৭ জুন ২০২৬ ‘প্রতিদিন’-এর রবিবাসরীয় ক্রোড়পত্র ‘রোববার’-এর ‘ককরোচ’ সংখ্যায় প্রকাশিত একটি লেখা। আন্দোলন ঘটে কেন? এ নিয়ে তত্ত্বের কচকচানি যত

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের ২০২৬-২৭ অর্থ বাজেট প্রসঙ্গে

Health Service Association June 26, 2026

Egg in Mid-day Meal

Dr. Subhanshu Pal June 26, 2026

গিনিপিগ বদলাও

Arya Tirtha June 26, 2026

‘নাকছাবিটা হারিয়ে গেছে, সুখ নেই কো মনে’

Dr. Sukanya Bandopadhyay June 25, 2026

অগ্নিসংযোগ

Satabdi Das June 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

636773
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]