Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দুঃ পর্ব ৩ (পুরনো দিনের কথা)

Diabetes symbol
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • March 17, 2020
  • 9:00 am
  • 3 Comments

সুদূর অতীতে মানুষ ডায়াবেটিসের কারণ জানত না, কিন্তু ডায়াবেটিস নির্ণয় করতে পারত। এর জন্য তারা মূলত নির্ভর করত রোগের লক্ষণের উপর।

ইজিপ্টের থিবেসের সমাধি থেকে প্রাপ্ত ইবেরস প্যাপিরাস প্রায় ৩৫০০ বছরের পুরনো। এই প্যাপিরাসে বহু রোগের বিবরণ আছে। তার মধ্যে একটি রোগের বিবরণে পাওয়া যায় যেখানে রোগী অত্যধিক মূত্র ত্যাগ করে এবং অত্যধিক জল পান করে। এবং আস্তে আস্তে তার দেহ শুকিয়ে যায় ও সে মৃত্যু বরণ করে। এটি নিঃসন্দেহে ডায়াবেটিস টাইপ ওয়ানের বর্ণনা।

প্রায় একই সময়ে প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসকগণ রোগটির অস্তিত্ব খুঁজে পান এবং এই রোগীর মূত্র পিঁপড়েদের আকৃষ্ট করত দেখে তারা এই রোগের নাম দিয়েছিলেন মধুমেহ। সংস্কৃত ভাষায় মধু মানে শর্করা আর মেহ দ্বারা মূত্র বোঝায়। ভারতীয় চিকিৎসা শাস্ত্র সেসময় বাকি পৃথিবীর থেকে অনেকটাই এগিয়ে ছিল। সে সময়ের চিকিৎসকগণ ডায়াবেটিসকে দুই ভাগে বিভক্ত করেন। জন্মগত মধুমেহ ও বেশি বয়সের মধুমেহ। তারা ডায়াবেটিসের সাথে পারিবারিক রোগের ইতিহাস, স্থূলতা, খাদ্যাভ্যাস, পরিশ্রম হীন জীবন যাপনের সম্পর্ক খুঁজে পান। তারা ডায়াবেটিসের ওষুধ হিসাবে বিভিন্ন দানা শস্য, বিটুমিন, বেঞ্জয়েট, সিলিকা ইত্যাদি ব্যবহার করতেন। যদিও সেসবে রোগীর বিশেষ উন্নতি হতো না।

সেই সুদূর অতীতে মূত্র পরীক্ষার কোনও ব্যবস্থা ছিল না। চিকিৎসকরা রোগীর মূত্রের স্বাদ গ্রহণ করে ডায়াবেটিস রোগ নির্ণয় করতেন। ডায়াবেটিস রোগীদের মূত্রে অত্যধিক গ্লুকোজ থাকায় তা স্বাদে মিষ্টি হতো।

গ্রিক চিকিৎসক অ্যাপোলোনিয়াস অব মেমফিস খ্রিস্টপূর্ব ২৩০ সালে প্রথমবারের মতো ডায়াবেটিস শব্দটি ব্যবহার করেন। আরেকজন গ্রীক চিকিৎসক এরেটাস অব ক্যাপোডেসিয়া(৮১-১৩৮ খ্রিষ্টাব্দ) ডায়াবেটিস নিয়ে অনেক কাজ করেন। তিনি বিভিন্ন রোগের থেকে ডায়াবেটিসকে আলাদা করার লক্ষ্মণ গুলি লিপিবদ্ধ করেন। তার মতে ডায়াবেটিস হল এমন একটি অসুখ যেখানে দেহের মাংস ও চর্বি গলে যায় ও মূত্রের সাথে বেরিয়ে যায়। ল্যাটিনে ডায়াবেটিস মানে সাইফন বা তরল বেরিয়ে যাওয়ার সরু নল।

৪০০-৫০০ খ্রিষ্টাব্দের মধ্যে টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিসকে দুটি আলাদা রোগ হিসেবে সর্বপ্রথম শনাক্ত করেছিলেন ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসক সুশ্রুত তাঁর সুশ্রুত সংহিতা নামক পুস্তকে। সেখানে তিনি বলেছিলেন টাইপ-১ তারুণ্য ও টাইপ-২ অধিক ওজনের সাথে সম্পর্কিত।

আরও অনেক রোগ রয়েছে যেগুলিতে বহুমূত্র ও শারীরিক দুর্বলতা হয়। তাই সেইসব রোগ থেকে পৃথকীকরণের জন্য ডায়াবেটিসের সাথে মেলিটাস (mellitus) শব্দ যোগ করেন ব্রাইটন জন রোল নামে একজন বিজ্ঞানী। ল্যাটিনে মেলিটাস মানে মধুর মতো মিষ্টি।

তবে ১৯২১ সালে বেন্টিং ও বেস্ট ইনসুলিন আবিষ্কার করার আগে পর্যন্ত ডায়াবেটিসের কোনও নির্ভর যোগ্য চিকিৎসা ছিল না। বিশেষ করে টাইপ-১ ডায়াবেটিসে কম বয়সে মৃত্যুই ছিল একমাত্র ভবিতব্য।

কাল শোনাবো সেই ইনসুলিন আবিষ্কারের গল্প।

PrevPreviousঅনিন্দিতার অসুখ
Nextউহান থেকে ফিরে, পর্ব ৪Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
আশিস, নবদ্বীপ।
আশিস, নবদ্বীপ।
6 years ago

কালের জন্য কিছু ফে লে রাখবেন না। Do it now or do it immediately

0
Reply
Mitali mandal
Mitali mandal
6 years ago

কাল অবস্যই শুনব

0
Reply
Sandip Tigga
Sandip Tigga
6 years ago

Good info…Thank you

0
Reply

সম্পর্কিত পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

October 10, 2026 1 Comment

আজকের দিনটা আপনাদের মুখ পুস্তকের দেওয়ালগুলি ভরে যায় যে মানুষটির বিদ্রূপ, নিন্দায় তাঁকে নিয়ে আজকের এই চিঠি। গান্ধী কেমন লোক ছিলেন সে নিয়ে আপনাদের গুরুদেব

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

October 10, 2026 No Comments

ছবিটা এখন অক্সফোর্ডে বসে তুললাম। ২০২৬। এই দেশ ছেড়েছিলাম ২০১২তে। বউ, বাচ্চা,চারটে সুটকেস আর অল্প ব্যাংক ব্যালেন্স ছাড়া কী নিয়ে গেছিলাম এ দেশ থেকে। NHSএ

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

October 10, 2026 No Comments

মুনাফা সর্বাধিক করার জন্য বিশ্বপুঁজি বিশ্বায়নের প্রক্রিয়ায় ধীরে ধীরে গত তিন দশকে মানুষের চিন্তার কাঠামো বদলে দিতে চেয়েছে । পরিবর্তিত চিন্তার আধারে উন্নয়নের সংজ্ঞা নির্ধারিত

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

October 9, 2026 No Comments

৯ আগষ্ট ২০২৪ আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ‘অভয়া’ র মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের তারই কর্ম স্থলে। তারপর সারা কলকাতা, রাজ্য, দেশ তোলপাড় করা

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

October 9, 2026 No Comments

৮ অক্টোবর ২০২৬ কয়েকদিন আগে প্রকাশ্য রাস্তায় আইনজীবী শামিম আহমেদ সহ একাধিক আইনজীবীর ওপর আক্রমণ হয়েছে। আজ ভোরে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে আক্রমণ

সাম্প্রতিক পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

Dr. Samudra Sengupta October 10, 2026

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

Dr. Indranil Saha October 10, 2026

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

Sanjoy Mukherjee October 10, 2026

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

Abhaya Mancha October 9, 2026

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

Abhaya Mancha October 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

688649
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]