Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমি পটল চোরের ছেলে

Screenshot_2026-01-02-07-18-51-81_a23b203fd3aafc6dcb84e438dda678b6
Dr. Soumendu Nag

Dr. Soumendu Nag

Doctor in a local self-government hospital.
My Other Posts
  • January 2, 2026
  • 7:19 am
  • No Comments

আজ থেকে আটত্রিশ বছর আগে আমার মা যেদিন পটল চুরি করে আনল কোচড়ে গুঁজে দু চারটা, সেদিন আমি জেদ করেছিলাম পটল ভাজা খাবার।

এমন নয় যে সামান্য পটল কেনার সামর্থ ছিলনা বাবার। রাতদিন টিউশুনি, তারপর স্কুল, তারপর মিছিল, রাজনীতি, দেওয়াল লেখা এসবের পর সংসারের জন্য সময় থাকত সামান্যই। উঠোনের মোড়ায় বসে বাবা, আর দিনান্তে একপাশে চাটাই এ বসে পড়তাম আমরা আর অন্যপাশে খবরের কাগজের ওপর লেখা হত বিপ্লবের গন্ধ। আলতায়। আমরা পড়তাম সুর করে। কিশলয়। উঠোনের একপাশে কাঠের ঊননে রান্না হত ভাত। ঘর থেকে ফোড়ন আনতে গিয়ে দপ করে জ্বলে উঠত তেল। এবং আমার মা ও। তবুও গজ গজ করতে করতে কানা ভাঙ্গা চীনামাটির কাপে চা আসতো। ধপ করে।মাদুরে উপুর হয়ে আলতায় স্লোগান লেখা কমরেড দের জন্য। উদাস হয়ে বিড়ি ধরিয়ে বাবা বলত, কাল বাজারে যামু। তুমি লিস্ট কইরা রাখো…

তো লিস্ট হত। কিন্তু ঢলঢলে পাঞ্জাবীর পকেট থেকে কোথায় হারিয়ে যেত সেসব..

বিকেল বিকেল একমাথা ঘাম আর রোদে পোড়া তামাটে শরীর নিয়ে বাবা যখন ফিরত ততক্ষণে রাগ ভুলে বারান্দায় পিড়ির সামনে সাজানো হচ্ছে ভাত, ডাল, তরকারী…

এসব তো ছিল প্রায় প্রতিদিনের রুটিন। প্রতিদিনের।

কিন্তু সেদিন সেরকম হয়নি।

সেদিনটা ছিল বোশেখ মাসের এক তপ্ত দুপুর। পটল ভাজা ছাড়া ভাত খাবনা আমি। জেদ আমার বরাবরই।

অথচ পটল যে নেই ঘরে।

ঘরে নেই তো কি আছে!

নদীর ধারের আল পথের পাশে পটল ক্ষেত। দু চারটেই তো।

চাষীরা তো কতবারই সাধে।

কোমরে আঁচল বেঁধে মা অগত্যা চলেই গেল। তাঁর ছোট ছেলের জেদ।কি আর করা!

কোচর ভরে চার কি পাঁচটা পটল এল। চট পট ভাজা হল কাঠের উনোনে। সেই ভাত খেয়ে আমি তখন টিউবওয়েল এর হ্যান্ডেল ঝুলে জল ঝড়িয়ে ধুয়ে ফেলছি হাত। তখনই সে এল। পটল চুরির কথা শুনিয়ে গেল বাড়ি বয়ে। আসলে পটল চুরি নয়। ব্যাপারটা ছিল রাজনৈতিক। সেসব বোঝার বয়েস হয়নি তখনও… শুধু মনে আছে উঠোনের এক কোণে লজ্জায়, অসম্মান এ, অপমানে কিছু, কিচ্ছু না বলতে পারা আমার মা দাঁড়িয়ে ছিল স্থানুবত। স্থবির।

আর দুম করে লক্ষীর ঘট ভেঙ্গে একমুঠো কুড়ি পয়সা দশ পয়সা ছুঁড়ে লোকটার দিকে তেড়ে গেছিলাম লিকলিকে, রোগাপঙটা আমি… কয় টাকা তুমার পটলের দাম। কও। নিয়া যাও…আসো…

ভাড়াটে মানুষের সত্যের মুখে দাঁড়াবার সাহস থাকে না।
সুরসুর করে চলে গেছিল লোকটা।

হাউহাউ কাঁদছিলাম আমি। মা ও।
মিছিল ফেরৎ আমার বাবা মাথায় হাত বুলিয়ে বলেছিল, ঘট ভাঙছস। বেশ করছস। তরে আমি আরেকটা আইনা দিমু…

বছরের শেষ দিনটায় মনে এল সেই স্মৃতি। সে যাক। ভাল থাকবেন সবাই।

PrevPreviousডক্টরস ডায়ালগের ছয় বছর
Nextরামচন্দ্র, রামমন্দির এবং আমাদের বর্তমান ভারতবর্ষNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Situs inversus totalis

September 17, 2026 No Comments

শুরুতেই বলি- এটি এক ভদ্রলোকের বুকের রেডিওগ্রাফ। সঙ্গে ফ্রি তে পেটের ও খানিকটা অংশ দেখা যাচ্ছে। গোদা বিষয়টা বলে নিই- এনার শরীরের ভেতরের সব অর্গান

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

September 17, 2026 No Comments

আমরা বিভিন্ন সংবাদমাধ্যম জানতে পারলাম এই রাজ্যের মধ্যেই কিছু ভুয়ো চিকিৎসক রাজ্যের বিভিন্ন নার্সিং হোমে , নিজের চেম্বারে প্র্যাকটিস করছে বেশ কয়েক বছর ধরে। এমনকি

গেরুয়া ঝাণ্ডা ও লালঝাণ্ডা: মুখোমুখি দুই পক্ষ

September 17, 2026 No Comments

ক্রমশই জোরদার হয়ে উঠছে দুই রঙের দ্বৈরথ! গেরুয়া ও লাল। দুটো রঙ-ই বহুদিন যাবৎ সমাজে আছে। তবে সম্প্রতি গেরুয়া ঝাণ্ডার অনুগামীরা তেড়েফুঁড়ে উঠে বলছেন, এটা

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 1 Comment

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 1 Comment

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

সাম্প্রতিক পোস্ট

Situs inversus totalis

Smaran Mazumder September 17, 2026

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

Health Service Association September 17, 2026

গেরুয়া ঝাণ্ডা ও লালঝাণ্ডা: মুখোমুখি দুই পক্ষ

Dipak Piplai September 17, 2026

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

676504
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]