Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এখনও যারা মূক আমি তাদের ঘৃণা করি

622383003_10166988142819251_7689368937359567332_n
Pallab Kirtania

Pallab Kirtania

Physician and Poet-Singer
My Other Posts
  • February 8, 2026
  • 7:06 am
  • No Comments
এই শহরে সরকারি খবরে ১৯ জন শ্রমিকের মৃত্যু WOW MOMO কোম্পানির গোডাউনের আগুনে ঝলসে আর নিখোঁজ আরো ২৫ নাকি ৩০ নাকি ৪০ জন জানি না! অথচ কলকাতা কি অসীম নির্বিকার!
কেন আন্তর্জাতিক স্বীকৃত Ramsar site এই পূর্ব কলকাতা জলাভূমি বুজিয়ে একের পর এক বেআইনি নির্মাণ গড়ে ওঠে? কীভাবে কাঞ্চন মূল্যে প্রশাসনকে ঠুঁটো জগন্নাথ করে এইসব কারখানা, গোডাউন ইত্যাদি পরিবেশ দফতরের অনুমতি, দমকল দফতরের অনুমতি, fire safety certificate ইত্যাদি ছাড়াই গড়ে ওঠে আর রমরম করে ব্যবসা চালায়? এতগুলো মৃত্যুর পরও ভয়ংকরভাবে বেআইনি এই সকল কাজের জন্য WOW MOMO কোম্পানির আধিকারিকরা এবং প্রশাসন ও শাসকদলের টু পাইস কামানো কেষ্ট বিষ্টুরা কেন গ্রেফতার হবে না– এই সকল প্রশ্ন করে গর্জে উঠছে না কলকাতা! এত এত মানুষের পোড়া গন্ধে ভারি বাতাসে অক্লেশে দন্ত কৌমুদী বিকশিত সেলফি পোস্টাচ্ছে, বইমেলা, টি ২০, অরিজিত সিংহ, পোষা বেড়ালের খুনসুটি সব সব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কলকাতা চলেছে ঠিক একইভাবে গতকাল, পরশু, তরশু যেভাবে চলছিল। ৩০, ৪০ নাকি ৫০ কত মানুষ ঝলসে গেল কেউ কি জানতে চায়?
এই রাস্কেল, জানোয়ার, পুরু চামড়ার প্রশাসনকে চাবুক মারছে না কেন কলকাতা? এও বড় অপরাধের দায় এড়িয়ে কী করে এখনও কথা বলছে শাসক? কেন মুখ্যমন্ত্রী ছুটে আসবেন না ঘটনাস্থলে? বেআইনি কারবার যেভাবে চালাচ্ছে তাঁর প্রশাসন সেটা মানুষের সামনে আরও ন্যাংটো হয়ে যাবে বলে?
WOW MOMO কোম্পানির একটা বিবৃতি সমাজ মাধ্যামে পেলাম। তারা নাকি তিনজন কর্মীকে হারিয়ে গভীরভাবে শোকাহত। তিনজন???? শুধু তিনজন? এতগুলো খুন হ্যাঁ খুনের পর একথা শুনেও নির্লজ্জ প্রশাসন কেমন নির্বিকার!
এরপরও কলকাতা স্তব্ধ হয়ে যাবে না? কবি ও কেরাণী, গাইয়ে, নর্তকী, ব্যবসায়ী, চিত্রকর বা খেলোয়াড়, সাংবাদিক, নট-নটি, ফিল্মি তারকা, কারিগর বা চিকিৎসক, লেখক কিংবা উকিল সবাই চুপ করে থাকবে? ছাত্র-ছাত্রী-জেন জি তারাও ফেটে পড়বে না অশ্রুতে আর ক্রোধে? সবক শেখাবে না, দায় শেখাবে না শাসক আর নির্লজ্জ মুনাফাভোগীদের? নাকি পুড়ে অঙ্গার হয়ে গেল যারা তারা এলিট কেউ নয়, স্রেফ গরীব গুর্বো পোকামাকড়ের মত মজুর! তাদের মৃত্যুতে কান্না ও ক্রোধ শাসকের সততার মতই অলীক?
কুড়ি-তিরিশটি মানুষের পোড়া গন্ধভরা আকাশের নীচে এই মূক,বধির, আত্মমগ্ন, ধান্দাবাজ কলকাতা আমার নয় আমার নয়!
PrevPreviousপিকিং ম্যান ও “মানুষের উৎস সন্ধানে”
Nextআঁদ্রে বেতেই স্মরণেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

September 13, 2026 No Comments

একটা ভোটে জিতে সরকার গড়ার পর হাতির পাখনা মেলার মতো অবস্থা হয়েছে শুভেন্দু অধিকারীর দল ও সরকারের। যেমন রাজ্যের শাসক দল, তেমন রাজ্যের সরকার। দুটোরই

শব্দে জব্দ

September 13, 2026 No Comments

বিজ্ঞান ও পরিবেশ আন্দোলন: পশ্চিমবঙ্গে সিপিআইএমের গণ সংগঠন ‘ বিজ্ঞান মঞ্চ ‘ ছাড়াও বেশ কিছু বিজ্ঞান সংগঠন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিজ্ঞান বিষয়ে মাঠে ময়দানে নেমে

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

September 13, 2026 No Comments

পৃথিবীতে আপাতত একটাই কাজ বাকি আছে। শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো। আমরা আবার প্রকাশনীর পক্ষ থেকে পুজোয় বুক স্টল করি। রাগ করবেন না প্লিজ৷ রোজ

সাম্প্রতিক পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

Parichay Gupta September 13, 2026

শব্দে জব্দ

Bappaditya Roy September 13, 2026

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

Dr. Aindril Bhowmik September 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675092
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]