Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দায়িত্ব নিতে হবে বিচারব্যবস্থাকেই।

FB_IMG_1770730820740
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • February 11, 2026
  • 7:12 am
  • No Comments

৯ই ফেব্রুয়ারি, ১৮ টা মাস পেরোলো।

৯ই আগষ্ট কর্মক্ষেত্রে কর্মরতা অবস্থায় নারকীয়ভাবে নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারানো মেয়ের জন্মদিন আজ। আমরা যারা আজও মাটি আঁকড়ে পড়ে আছি রাস্তায়, দাবি জানাচ্ছি ন্যায়বিচারের, We Demand Justice চিৎকারে এই বধির ব্যবস্থার মমর্ভেদ করতে চাইছি, প্রথম দিন থেকেই আমরা অঙ্গীকার নিয়েছি সব রাগ হতাশা ক্ষোভ কে প্রতিবাদের ভাষায় পরিণত করার। কলকাতা পুলিশ বা সিবিআই এর ভূমিকা নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু শেষ ভরসা হিসেবে যে বিচারব্যবস্থায় আমরা আস্থা রেখে চলেছি, তার চলনেও কিন্তু আমরা সাধারণ মানুষেরা স্বস্তি পাচ্ছি না খুব একটা।

সুপ্রিম কোর্ট থেকে স্থানান্তরিত হয়ে এখন এই মামলা কলকাতা হাইকোর্টের বিচারাধীন। শিয়ালদা ট্রায়াল কোর্টে এখনও সিবিআই কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারে নি। অন্যদিকে কলকাতা হাইকোর্টে সিবিআই এর তদন্তে অসন্তুষ্ট অভয়ার বাবা – মা তদন্তের বিভিন্ন অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলে আইনি লড়াই চালাচ্ছেন। সবরকম ভাবে সেই লড়াই এর পাশে আছি আমরা প্রথম থেকেই। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হল

গত নভেম্বর থেকে ৩৫ বার হাইকোর্টে তালিকাভুক্ত হওয়ার পরেও একবারও শুনানি হয়ে ওঠেনি অভয়া মামলার। এই অযৌক্তিক বিলম্ব ও দীর্ঘসূত্রিতার প্রতিবাদে আজ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের জমায়েত, ধর্মতলায় ডোরিনা ক্রসিং এ।

*সেই জমায়েত থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩০০ জন এরও বেশি মহিলা জুনিয়র ডাক্তারদের সই সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হল কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছে।*

অভয়া বিচার না পেলে যে এরকম ঘটনা ঘটতেই থাকবে এবং তার শিকার কাল অন্য কেউ হবে এবং অপরাধীরা আরও সাহস পাবে- এই বাস্তবতা টুকু মনে রাখলেই বোধ হয় এই দীর্ঘসূত্রিতা এড়ানো যেতে পারে। আজ এই কর্মসূচিতে যেভাবে জুনিয়র ডাক্তার, মেডিকেল পড়ুয়া, স্বাস্থ্যকর্মী সহ সাধারণ মানুষেরা পা মেলালেন, রাজপথ মুখরিত হলো সকলের দৃপ্ত স্লোগানে তাতে এটুকু স্পষ্ট যে এত গুলো মাস কেটে গেলেও অভয়ার ন্যায়বিচারের আকাঙ্ক্ষা সাধারণ মানুষের বুকের ভিতর জ্বলছে অহর্নিশ।

আইনি লড়াই যেমন চলবে, রাজপথের লড়াইও চলতে থাকবে। যাতে শতসহস্র মানুষের ক্ষোভ গর্জন হয়ে পৌঁছে যায় সরকারের কাছে, তদন্তকারী সংস্থাগুলোর যাচ্ছে আর সর্বোপরি এই বিচারব্যবস্থার কাছে, যাতে ন্যায়বিচার দেওয়ার দায়িত্বে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা তাদের দায়িত্ব পালন করেন। এই গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণ মানুষের আস্থার ভিত্তি যাতে এতটা ভঙ্গুর না হয়ে যায় যে সেটা এই গণতন্ত্রের জন্য বিপজ্জনক হয়ে ওঠে, তা সুনিশ্চিত করার দায়িত্ব নিতে হবে বিচারব্যবস্থাকেই।

PrevPreviousজনস্বার্থ-সচেতন চিকিৎসক: সবসময়েই সরকারের চক্ষুশূল!
Nextজলপাইগুড়িতে অভয়া মঞ্চের কনভেনশনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

September 19, 2026 No Comments

আমার আলোচনা শুরু করছি প্যালেস্তানিদের ওপরে ইহুদিদের গত ৩ বছর ধরে লাগাতার ভয়ঙ্কর আক্রমণের কাহিনি দিয়ে। লিলি এবার্ট (জন্ম ১৯২৩) যে খুব পরিচিত নাম এমনটা

সিরাত: জীবন খুঁজে দেয়

September 18, 2026 No Comments

ইসলাম বলে সিরাত হল সেতু। নরক আর স্বর্গের মাঝখানে।সিরাত পেরিয়ে পৌঁছোতে হয় সেই স্বর্গীয় তপোবনে।কিন্তু স্বর্গ কোথায়? ছবির শুরুতেই পরিচালক টাইটেল কার্ডে নামের নিচেই লিখে

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

September 18, 2026 1 Comment

মাননীয় তথাগত রায় জানেন না এরকম জিনিস খুব কম আছে। যা কেউ জানে না সে সম্পর্কেও তার জ্ঞান অসাধারণ। এবং, সবসময় বলেন খুব জোর দিয়ে

সাম্প্রতিক পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

Dr. Jayanta Bhattacharya September 19, 2026

সিরাত: জীবন খুঁজে দেয়

Sanjoy Mukherjee September 18, 2026

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

Dr. Amit Pan September 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677723
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]