Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জলপাইগুড়িতে অভয়া মঞ্চের কনভেনশন

IMG-20260209-WA0214
Sukalyan Bhattacharya

Sukalyan Bhattacharya

Teacher and Social activist
My Other Posts
  • February 11, 2026
  • 7:13 am
  • No Comments

গত ০৯ ই ফেব্রুয়ারি, জলপাইগুড়ি সমাজ পাড়া রবীন্দ্রভবন, সহযোদ্ধা নাদিরা আজাদ নামাঙ্কিত মঞ্চে, অভয়া’র জন্মদিনে, জলপাইগুড়ি অভয়া মঞ্চের ব্যবস্থাপনায় উত্তরবঙ্গ ব্যাপী এক প্রতিবাদী কনভেনশন কনভেনশন অনুষ্ঠিত হয়। জলপাইগুড়িতে এই প্রতিবাদী কনভেনশন অভয়া মঞ্চের অন্যতম কেন্দ্রীয় কর্মসূচি হিসেবেই পালিত হয়।

এই কনভেনশনে শিলিগুড়ি, কোচবিহার, মাথাভাঙ্গা, জটেশ্বর, মালবাজার, ময়নাগুড়ি, ধূপগুড়ি, হলদিবাড়ী বিভিন্ন স্থান থেকে প্রতিবাদী মানুষ এই কনভেনশনে উপস্থিত হন। রবীন্দ্রভবনের নিচতলা ও উপরতলায় কানায় কানায় প্রতিবাদী মানুষের ভীড় উপচে পড়ে।

কনভেনশন তিনটি পর্যায়ে সংগঠিত হয়। প্রথম পর্যায়ে জলপাইগুড়ি অভয়া মঞ্চ এবং অভয়া মঞ্চের রাজ্যের মূখ্য সহযোদ্ধারা সাংগঠনিক পরিস্থিতি ব্যাখ্যা করেন। দ্বিতীয় পর্যায়ে, লিঙ্গবৈষম্যের অবসান ও মানবসমাজ রাষ্ট্র ও গণ আন্দোলন শীর্ষক আলোচনা সভা এবং তৃতীয় পর্যায়ে উপস্থিত বিভিন্ন স্থানের প্রতিনিধিদের আলোচনা এবং শ্রোতৃমন্ডলীর সাথে পারস্পরিক আলোচনা সংগঠিত হয়।

কনভেনশনের শুরুতেই অভয়া’র প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য প্রদান ও হলের বাইরে রাখা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। কনভেনশনে সভিপতিত্ব করেন, জলপাইগুড়ি অভয়া মঞ্চের সভাপতি, বরিষ্ঠ আইনজীবী শ্রী কমল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। এক ভাব গম্ভীর পরিবেশের মধ্যে জলপাইগুড়ি অভয়া মঞ্চের সদস্যা শ্রী মৌদিপা নন্দী ও শ্রীমতি তনুশ্রী ভট্টাচার্য্য’র কন্ঠে মঞ্চ সংগীত এক অন্যরকম মাত্রা নিয়ে আসে।

সভাপতির স্বাগত ভাষণের পর জলপাইগুড়ি অভয়া মঞ্চের পক্ষে ডাঃ সুদীপন মিত্র ও অভয়া মঞ্চের পক্ষে শ্রীমতি গোপা মুখার্জী বক্তব্য রাখেন। ডাঃ মিত্র জলপাইগুড়ি অভয়া মঞ্চের বিভিন্ন কর্মকাণ্ড সহ সাম্প্রতিক পরিস্থিতি ব্যাখ্যা করেন। শ্রীমতি মুখার্জী অভয়া মঞ্চের ১০ দফা দাবী সনদ বিস্তৃত ভাবে ব্যাখ্যা করে বক্তব্য রাখেন।

পরবর্তীতে আলোচনা সভায়, “লিঙ্গবৈষম্যের অবসান” শীর্ষক বিষয়ে বলেন তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি মোনালিসা মাইতি। তিনি অভয়া’র করুণ পরিণতির ক্ষেত্রে লিঙ্গবৈষম্যে কিভাবে সম্পৃক্ত তা অত্যন্ত প্রাঞ্জল ভাবে উপস্থাপন করেন। “মানবসমাজ রাষ্ট্র ও গণ আন্দোলন” শীর্ষক আলোচনায় প্রথমে আলোচক ছিলেন, জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যতম কর্ণধার ডাঃ আসফাকুল্লা নাইয়া। আলোচ্য বিষয়ের সাথে সাথে তিনি অভয়া মামলার বিচার প্রক্রিয়ার বিষয়ও উল্লেখ করেন। এরপর একই বিষয়ে দীর্ঘক্ষণ ধরে অত্যন্ত মূল্যবান আলোচনা উপস্থাপন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের অধ্যাপক শ্রী আবদুল কাফি। অধ্যাপক অসাধারণ ভাবে অভয়া আন্দোলনের সাথে আলোচ্য বিষয়ের প্রাসঙ্গিকতা বুঝিয়ে উপস্থিত শ্রোতাদের উদ্বুদ্ধ করে তোলেন।

কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, মাথাভাঙ্গা, মালবাজারের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়ে প্রতিবাদী আন্দোলন বিস্তারের কাজ এগিয়ে নিয়ে যাবেন বলে সহমত ব্যক্ত করেন।

পারস্পরিক আলোচনা শুরু হওয়ার আগে মঞ্চে প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন সহযোদ্ধা শ্রীমতি রূপকথা। তার কন্ঠের গান শ্রোতৃমন্ডলীর হ্নদয় স্পর্শ করে।

পারস্পরিক আলোচনায় ডাঃ পূণ্যব্রত গুণ, ডাঃ উৎপল বন্দ্যোপাধ্যায়, শ্রীমতি প্রগতি সেনগুপ্ত, শ্রীমতি নীপা মুখার্জী, ডাঃ সুদক্ষিণা দাস, অরিন্দম দাশ, প্রনবেন্দু রায় সহ আরও নেতৃস্থানীয় সহযোদ্ধা অংশ নেন। দর্শকদের মধ্যে থেকে অনেকেই এই আলোচনায় অংশ নিয়ে বিষয়টিকে প্রাণবন্ত করে তোলেন।

এই কনভেনশনে জলপাইগুড়ি অভয়া মঞ্চের বিগত বিভিন্ন কর্মসূচির ছবি সম্বলিত পোস্টার প্রদশর্নী উপস্থিত সকলে আগ্ৰহ সহকারে দেখেন। প্রতিবাদী বুক স্টলে আগ্ৰহীদের ভিড় ছিলো দেখার মতো।

এই কনভেনশনে জঁয়গার নির্যাতিতার মা, এবং ৺নাদিরা আজাদের বাবা- মা উপস্থিত ছিলেন । উপস্থিত সমস্ত দর্শক উঠে দাঁড়িয়ে “উই ওয়ান্ট জাস্টিস” শ্লোগানে প্রেক্ষাগৃহে সকলে প্রতিবাদের শপথ গ্ৰহণ করে, এক আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয়ে সকলের মন ছূঁয়ে যায়।

প্রায় চার ঘন্টা ধরে ভিড়ে ঠাসা কনভেনশনের শেষ লগ্নে জলপাইগুড়ি অভয়া মঞ্চের তিন আহ্বায়ক শ্রীমতি দেবপ্রিয়া সেন, শ্রী শুভঙ্কর সিনহা ও শ্রীমতি দেবপ্রিয়া সেন মঞ্চে এসে, আগামী নয় মার্চ জলপাইগুড়ি অভয়া মঞ্চ থেকে বারো জন দিল্লি যাবেন তা ঘোষণা করেন এবং জলপাইগুড়ি অভয়া মঞ্চের পক্ষ থেকে পিছিয়ে থাকা ছাত্র- ছাত্রীদের নিয়ে যে “অভয়া পাঠশালা” চলছে তা উল্লেখসহ, বিগত বন্যার সময় মঞ্চের ত্রাণ কাজের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর সম্মিলিত উদাত্ত শ্লোগানের মধ্য দিয়ে কনভেনশন শেষ হয়।

কনভেনশন অত্যন্ত সুচারু রূপে সঞ্চালনা করেন শ্রী গৌতম গুহ রায়, শ্রী সুকল্যাণ ভট্টাচার্য্য ও শ্রীমতি ডালিয়া চৌধুরী।

সার্বিকভাবে একটি কথাই বলা যায় সাম্প্রতিক সময়ে এত জনাকীর্ণ কনভেনশন জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হয় নি।

(রিপোর্টিং: সুকল্যাণ ভট্টাচার্য্য, সংগঠক, জলপাইগুড়ি অভয়া মঞ্চ)

PrevPreviousদায়িত্ব নিতে হবে বিচারব্যবস্থাকেই।
Nextঅভয়ার জন্মদিনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

September 28, 2026 No Comments

সমকালীন ভারতীয় রাজনীতির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল রাজনৈতিক সংগঠন ও গণপরিসরের ভিত্তি হিসেবে ‘পরিচয়’-এর ক্রমবর্ধমান প্রাধান্য। জাত, ধর্ম, অঞ্চল, ভাষা, জাতিসত্তা, এবং অন্যান্য পরিচয় রাজনৈতিক

মানুষের মতো মানুষ

September 28, 2026 No Comments

আইএসসি পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েও সে সুযোগকে প্রত্যাখান করে শ্রমিকের জীবন বেছে নেওয়া, কেননা সে সুযোগের পেছনে সুপারিশ ছিল! শ্রমিক হিসেবে কাজ করতে

A Death: Some Arguements Trailer

September 28, 2026 No Comments

The premiere showbof this documentary will be at 6 pm today at Ram Mohan Library Hall.

আমি কখনও যুদ্ধ দেখিনি।

September 27, 2026 1 Comment

আশ্বিনের ভিজে সন্ধে, জলে ডুবে কুঁচকে যাওয়া শহরতলি রাত ৮টা আমি কখনও যুদ্ধ দেখিনি। মানে যে যুদ্ধ দুই বা তার বেশি দেশের মধ্যে, সীমান্তে বা

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

September 27, 2026 No Comments

বাংলা সাহিত্যে ভন্ড বাবার ইতিহাস বেশ পুরনো। পরশুরাম আজ থেকে প্রায় একশো বছর আগে তাঁর ‘বিরিঞ্চিবাবা’ গল্পে দেখিয়েছিলেন, কিভাবে একজন অতি সাধারণ, স্কুলের দপ্তরী থেকে

সাম্প্রতিক পোস্ট

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

Kanchan Sarker September 28, 2026

মানুষের মতো মানুষ

Dr. Punyabrata Gun September 28, 2026

A Death: Some Arguements Trailer

Doctors' Dialogue September 28, 2026

আমি কখনও যুদ্ধ দেখিনি।

Dr. Sukanya Bandopadhyay September 27, 2026

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

Bhaskar Das September 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

682310
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]