Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

উচ্চ আদালতে কি বলে এলেন সংগ্রামী গণ মঞ্চের প্রতিনিধিরা?

IMG-20260305-WA0082
Sangrami Gana Mancha

Sangrami Gana Mancha

Peoples' front against fascism, tyranny and neoliberal policy
My Other Posts
  • March 7, 2026
  • 6:26 am
  • No Comments

মাননীয় প্রধান বিচারপতি
কলকাতা উচ্চ আদালত                                                    পশ্চিমবঙ্গ

বিষয়ঃ- ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এস আই আর) পর প্রকাশিত তালিকার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে আপনার হস্তক্ষেপের আশায় ‘সংগ্রামী গণমঞ্চে’র আবেদন।

মহাশয়,

গত ২৭অক্টোবর, ২০২৫ থেকে শুরু করে চার মাসাধিক সময়কাল ধরে রাজ্যে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধনে’র কাজ সমাপ্ত হওয়ায় চূড়ান্ত পর্বের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে গত ২৮ফেব্রুয়ারী, ২০২৬। এই ভোটার তালিকা প্রকাশের পর আমরা সবাই গভীর উদ্বেগের সঙ্গে প্রত্যক্ষ করলাম ৬০ লক্ষাধিক মানুষ যাদের নাম ভোটার তালিকায় রয়েছে কিন্তু ‘under adjudication’, অর্থাৎ এরা এই মুহূর্তে ভোটদানের অধিকার থেকে বঞ্চিত। এই ধরণের খন্ডিত ভোটার তালিকা প্রকাশ আমাদের রাজ্যের অভিজ্ঞতায় এই প্রথম। সারা দেশেও এর কোন নজির আছে কিনা আমাদের জানা নেই। SIR এর কাজকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের মধ্যে যে অভূতপূর্ব চাপানউতর, তার পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এ রাজ্যের বিচার ব্যবস্থার হস্তক্ষেপে ভোটার তালিকার সম্পূর্ণ প্রকাশের কাজ সমাপ্ত হবে, এও এক নজিরবিহীন ঘটনা। এর সাথে সাথে আমরা লক্ষ্য করলাম আরও প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষের নাম খসড়া তালিকা থেকে নতুন করে ‘বাতিল’ বা ‘ডিলিট’ করা হয়েছে, ফলতঃ আমাদের রাজ্যের মোট ভোটার সংখ্যা খসড়া তালিকার তুলনায় কমে গিয়েছে, যা গোয়া ছাড়া অন্য কোন রাজ্যে ঘটেনি।

স্বাভাবিকভাবেই রাজ্যব্যাপী এক চরম অস্থিরতা ও উদ্বেগের মধ্য দিয়ে মানুষ দিন কাটাচ্ছেন। লক্ষ্যণীয়, রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের এক বড় অংশ যারা বিগত দিনগুলোতে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদের নাম অতি বিশেষ করে ‘অনিশ্চিত’ বা ‘বিচারাধীন’এর তালিকায় চলে গেছে। সংখ্যালঘু সম্প্রদায় ছাড়াও আরও কিছু বিশেষ অংশের মানুষের নাম ‘বিচারাধীন’ (under adjudication) তালিকায় চলে গেছে। শুরু থেকেই নির্দিষ্ট ব্যাখ্যা ছাড়া প্রক্রিয়াগত অস্পষ্টতা বজায় রাখার কারণে এমন অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি এবং সেই কারণে এই প্রসঙ্গে আমরা আমাদের সুনির্দিষ্ট বক্তব্য আপনার সামনে উপস্থিত করছি।

১) লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রক্রিয়ার ফলে বহু অসঙ্গত, ত্রুটিপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে বা ‘বিচারাধীন’ হয়ে আছে বলে আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে। এমন ত্রুটিপূর্ণ পদ্ধতি ব্যবহার করে ভারতবর্ষের মানুষের নাগরিক অধিকার কেড়ে নেওয়া ভারতের সংবিধানের বিরোধী বলে আমরা মনে করি। তাই আমাদের দাবি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রসঙ্গ মুলতুবি রেখে, ডিলিটেড ও বিচারাধীনসহ খসড়া তালিকায় থাকা প্রতিটি ভোটারের ভোটদানের ব্যবস্থা করা হোক, সাথে নতুনভাবে যুক্ত হওয়া ভোটারের নামও যুক্ত হোক। ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার ফলে একজন বৈধ ভোটারও যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন নির্বাচন কমিশনকে তা নিশ্চিত করতে হবে।

২) প্রায় ৬০লক্ষাধিক মানুষ যাদের ভোটাধিকার ‘বিচারাধীন’ বলে চিহ্নিত করা হয়েছে, যথেষ্ট সময় নিয়ে সে বিচার প্রক্রিয়া চলুক কিন্তু আসন্ন নির্বাচনে তাদের ভোটদান সুনিশ্চিতকরণে ও রাজ্যের মানুষের উদ্বেগ নিরসনে আপনার হস্তক্ষেপ আমরা কামনা করছি।

৩) একই সঙ্গে বিগত ২৮ফেব্রুয়ারী,২০২৬ চূড়ান্ত ভোটার তালিকায় নতুন করে যে ৫ লক্ষ ৪৭ হাজার নাম বাদ গেলো, নির্বাচন কমিশন দ্বারা তার বিস্তারিত কারণ ঘোষণার জন্যও আপনার হস্তক্ষেপ কামনা করছি।

মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এরাজ্যের ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধনে’র কাজে আপনার নেতৃত্বে রাজ্যের বিচার ব্যবস্থার উপর যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে তার পরিপ্রেক্ষিতেই আমরা আপনার দ্বারস্থ হয়েছি।সামগ্রিকভাবে ‘সংগ্রামী গণমঞ্চ’ খসড়া তালিকায় নাম থাকা এবং নতুন যুক্ত হওয়া সকল ভোটার যাতে আসন্ন নির্বাচনে ভোটদান করতে পারেন ও কমিশনের নির্দেশ মেনে ভোটকর্মীরা সঠিকভাবে ভোট পরিচালনা করতে পারেন, পর্যাপ্ত নিরাপত্তা পান তা সুনিশ্চিত করার জন্য আপনার হস্তক্ষেপ প্রার্থনা করছি।

ধন্যবাদান্তে,
আপনার বিশ্বস্ত

সংগ্রামী গণ মঞ্চ

৫ মার্চ ২০২৬ বেলা ৩টার সময় একটি মিছিল শুরু হয় সুবোধ মল্লিক স্কয়ার থেকে। কলকাতা কর্পোরেশনের কাছে মিছিলের পথ রোধ করে পুলিশ। সেখানে বিক্ষোভ সমাবেশ চলতে থাকে। সমাবেশ থেকে একটি প্রতিনিধি দল যায় উচ্চ আদালতে, অন্যটি ইলেকশন কমিশনের দপ্তরে।

PrevPreviousসাহস হবে একই সাথে মৌলবাদ আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার?
NextAbhaya Mancha Press Conference on 6th March 2026Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

অ-দেশ মানুষ

June 20, 2026 No Comments

এদেশ করেছে কাঁটাতার-বার, ওদেশ ঢুকতে দেয়না, আয় বাছা বলে নথি-প্রিয় মা’রা কেউ কোলে তুলে নেয় না, পুরুষ-রমণী-শিশু নিয়ে গড়া ওই ছোটো জটলাটি, খুঁজছে খুঁজবে খুঁজেই

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

সাম্প্রতিক পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

অ-দেশ মানুষ

Arya Tirtha June 20, 2026

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633896
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]