Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কম প্রাপ্তি নয়

Oplus_131072
Dr. Koushik Dutta

Dr. Koushik Dutta

Neurologist Psychiatrist. Writer.
My Other Posts
  • March 22, 2026
  • 8:29 am
  • No Comments

খবরটা শুনে আমার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ছিল, “অ”।

অবাক হলে বা দারুণ কিছু হয়েছে দেখলে আমরা অনেকসময় বলি, “ও!” অথবা আরও লম্বা করে “ওওও…!”

যা হবার, তাই হয়েছে দেখলে, অথবা তাচ্ছিল্যাভিপ্রায়ে উচ্চারণটা বদলে হয়ে যায় “অ!”

অগণিত মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানে গড়ে ওঠা একটা আন্দোলনকে বিভিন্ন রাজনৈতিক ধান্ধাবাজ নিজ নিজ স্বার্থে সমান্তরালভাবে হাইজ্যাক করার চেষ্টা করলে এটাই হয়। একজন সফলভাবে আখের গুছিয়ে নেয় আর বাকিরা আঙুল চোষে। মাঝখান থেকে আন্দোলনটার অপমৃত্যু হয়, মৃত মেয়েটি বিচার পায় না এবং বেঁচে থাকা মেয়েদের জন্য কোনো নিরাপত্তার প্রতিশ্রুতি জন্ম নেয় না। সবাই যদি এঁদো ডোবার জেলে হয়ে যায়, ঘোলা জলে মাছ শিকারের প্রতিযোগিতাই যদি হয় জীবনের লক্ষ্য, তাহলে কেউ মাছ পাবে, কেউ পাবে না, কিন্তু জলটা পঙ্কিল অপেয় হয়ে উঠবে, এটুকুই নিশ্চিতভাবে বলা যায়।

অভয়ার মা বিজেপির প্রার্থী হওয়ায় আমি অবাক হইনি, স্তম্ভিত হইনি, বিরাট বিচলিতও হইনি। একটা দল ক্ষীর খেয়েছে, কিন্তু ক্ষীরের লোভ ছিল অনেকের মনেই (সকলের নয় একেবারেই, সেটাই সান্ত্বনা)। এই সত্যিটা জেনেও না জানার ভান করার কোনো কম্পালশন আমার নেই। আর আজ যা ঘটেছে, তা হবার সম্ভাবনা যে বহু আগে থেকেই দেখা যাচ্ছিল, সেটাও অস্বীকার করার প্রয়োজন দেখি না। এই সত্যিটা বলার জন্য যদি আমার ফেসবুকীয় প্রগতিশীল বন্ধুরা আমাকে সমবেতভাবে ফেসবুকীয় তালাক দেন, তাহলে আমার কিচ্ছু যায়-আসে না। শঠ বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। ফেসবুক থেকে আয় করি না, আন্দোলন থেকেও না। নেতা নই এবং হবার বিন্দুমাত্র ইচ্ছাও নেই। ছোটবেলা থেকে মা বলে রেখেছে, “বাবা মন্ত্রী হবি না। মন্ত্রী হলে বাড়ি থেকে বের করে দেবো।”

২০২৪-এর অগাস্ট থেকে চেম্বার বন্ধ করে, হাসপাতালের আউটডোর প্রায়শই বন্ধ রেখে, শুধুমাত্র অত্যাবশ্যকীয় সার্ভিস চালু রেখে, রোজগারে গুলি মেরে, রাতের পর রাত না ঘুমিয়ে, একেকদিন একাধিক মিছিল মিলিয়ে ১৭ কিলোমিটার অব্দি হেঁটে, মাসের পর মাস একটা আন্দোলন নিয়ে কাটিয়েছি, যেখানে আমি নেতা ছিলাম না, অদৃশ্য পদাতিক সৈন্য মাত্র। কয়েক মাস পথে পথে ঘুরে, চিৎকার করে শূন্য হাতে ফিরিনি। অপ্রাপ্তি আছে, অভয়ার বিচার হয়নি, ক্রিমিনাল এবং নালির ক্রিমিরা দিব্য ঘুরে বেড়াচ্ছে। কিন্তু অজস্র সাধারণ মানুষ কোনো ব্যক্তিগত লোভ ছাড়াই রাস্তায় নেমে একটা জোচ্চোর, অত্যাচারী, মিথ্যাচারী মহাসিন্ডিকেটের বিরুদ্ধে একত্রে লড়েছিলেন, এটা বড় কম প্রাপ্তি নয়। দলদাসদের সম্পূর্ণ অগ্রাহ্য করার সাহস আমাকে তাঁরাই দিয়েছেন।

PrevPreviousমা
Nextমধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং জলের দখলদারি …….Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অর্থ ব্যবস্থা: বাজেটিয় ঘোষণা এবং অন্যান্য প্রকল্প

July 6, 2026 No Comments

বড়ো পাপ হে: স্বাধীনতার আগে পরে ভারতের সবচাইতে শিল্পোন্নত রাজ্য যা কর্মসংস্থানের জন্য সারা ভারতের কর্ম প্রার্থীদের আহ্বান করত, আমাদের সেই রাজ্য বাংলা (অবিভক্ত) এবং

পুঁজিবাদের আওতায় মানুষের ‘উচ্ছেদ’ নতুন কিছু না

July 6, 2026 No Comments

বাংলায় একটা কথা চালু আছে, “ভাত দেবার মুরোদ নেই, কিল মারার গোঁসাই”। দশকের পর দশক ধরে, হকার সমস্যা নিয়ে সরকারগুলোর মনোভাব আমাদের বারবার সেই কথাটা

যোগ: অন্তর্জাগরণের সাধনা নাকি প্রদর্শনীর উপকরণ?

July 6, 2026 No Comments

যোগের প্রকৃত দর্শন, ভিত্তি এবং সমকালীন বিকৃতির সমালোচনা ভূমিকা একবিংশ শতাব্দীতে ‘যোগ’ শব্দটি বিশ্বজুড়ে এক অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেছে। আন্তর্জাতিক যোগ দিবস, কর্পোরেট ওয়েলনেস কর্মসূচি,

নরেন্দ্রপুরে ছাত্র মৃত্যু: হোক প্রকৃত সত্যের উদঘাটন

July 5, 2026 1 Comment

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যেভাবে একটি ছাত্রের মৃত্যু ঘটেছে সেটা যেমন চরম দুর্ভাগ্যজনক তেমনি সন্দেহজনক। কারণ, গরম চা খেয়ে ফেললে, সহ্যের অতিরিক্ত অত্যাধিক গরম হলে মুখ

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে…….(৩)

July 5, 2026 2 Comments

এক সময় খবরের কাগজের অনেক খবরের ভিড়ে ছোট্ট কয়েক কলমের কিছু বিজ্ঞাপন থাকতো যার শিরোনাম — নিরুদ্দিষ্টের প্রতি পত্র অর্থাৎ বাড়ি থেকে হারিয়ে যাওয়া মানুষের

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অর্থ ব্যবস্থা: বাজেটিয় ঘোষণা এবং অন্যান্য প্রকল্প

Bappaditya Roy July 6, 2026

পুঁজিবাদের আওতায় মানুষের ‘উচ্ছেদ’ নতুন কিছু না

Dipak Piplai July 6, 2026

যোগ: অন্তর্জাগরণের সাধনা নাকি প্রদর্শনীর উপকরণ?

Dr. Sukanti Bhattacharya July 6, 2026

নরেন্দ্রপুরে ছাত্র মৃত্যু: হোক প্রকৃত সত্যের উদঘাটন

Sanjoy Mukherjee July 5, 2026

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে…….(৩)

Somnath Mukhopadhyay July 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

646175
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]