একজন বৈধ নাগরিক, রাষ্ট্রের মর্জি অনুযায়ী কোনো একটা নির্বাচনে ভোট দেবে আবার কোনোটাতে ভোট দিতে পারবে না, এটা হতে পারে? লক্ষ লক্ষ নাগরিক যাদের আচমকা অবৈধ করে দেওয়া হল অথচ তাদের বৈধতা প্রমাণের সু্যোগ না দিয়েই নির্বাচন হবে এর চেয়ে অন্যায়, অন্যায্য, অসাংবিধানিক, অগণতান্ত্রিক আর কী হয়? এর চেয়ে মৌলিক অধিকার হরণের বড় দৃষ্টান্ত আর কী হতে পারে? লক্ষ লক্ষ বৈধ ভোটারকে বাদ দিয়ে নির্বাচন এখন কী করে হচ্ছে জানি না! যারা বৈধ নাগরিক তাদের সকলের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করে নিয়ে কয়েক মাস পরে যদি নির্বাচন হতো তাতে ক্ষতি কী হতো? বিচার ব্যবস্থা কাদের স্বার্থে এটা হতে দিচ্ছে?
বিরোধী রাজনৈতিক দলগুলো কেন এই প্রবল অন্যায়কে মেনে নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে আমার মাথায় আসছে না। ওই লক্ষ লক্ষ সহ নাগরিকের অসীম হয়রানি আর নিষ্ফল বেদনা এই নির্বাচনের চাইতে অনেক বড় কারণ তা এই নির্বাচন প্রক্রিয়াকেই বৈধতার প্রশ্ন করছে।
রাজনৈতিক দলের হিসেব নিকেশ নাহয় ছাড়ুন, এই অন্যায়, এই হাহাকার আমাদের বুকে বাজল না তো!










