Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

। সংজ্ঞা হয় না ।

Screenshot_2026-05-19-07-49-55-14_680d03679600f7af0b4c700c6b270fe7
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • May 19, 2026
  • 7:51 am
  • No Comments
উন্নয়নের কোনো সংজ্ঞা হয় না।
আগে যা ছিলো, তার থেকে ভালো থাকলেই সেটাকে উন্নয়ন বলা যায়।
যে ভিখারির দৈনিক রোজগার দশ টাকা ছিলো,
এখন যদি সেটা পনেরো হয়, সেটা উন্নয়ন,
থোড়-বড়ি-খাড়ার নিরানন্দ নিরামিষে ডিম জুটে গেলে সেটা উন্নয়ন,
এবড়োখেবড়ো রাস্তা দুরমুশ করা টুকরো ইঁটে সমান করে দিলে সেটা উন্নয়ন,
সঠিক হাতে ‘চায়পানি’ দিলে আগে যে কাজ এক সপ্তাহ লাগতো,
ওই একই ঘুষে সেটা তিনদিনে হলে সেটাও উন্নয়ন।
অথচ ভিক্ষা, ডিম, ভাঙা ইঁটের রাস্তা বা ঘুষ,
কোনোটাকেই ‘উন্নয়ন’ বলা যায় কি?
উন্নয়নের কোনো সংজ্ঞা হয় না।
কোথাও অরণ‍্যের হত‍্যা হলে, পরিবেশবিদের কাছে সেটা অবনমন,
অথচ শিল্পপতির কাছে অগ্রগতি।
ওই বনের ওপর বেঁচে থাকা আদিবাসীদের কাছে সেটা রুজি হারানোর ভয়,
আর কাছের শহরতলির শ্রমিকের কাছে দৈনিক রুটির হাতছানি,
উন্নয়নের ব‍্যাখ‍্যায় কখনো এক পাতায় থাকবেন না মেধা পাটকর এবং মুকেশ আম্বানি।
উন্নয়নের কোনো সংজ্ঞা হয় না।
এলাকার দুটো সরকারি বিদ‍্যালয় উঠে গিয়ে বদলে পাঁচটা
প্রাইভেট স্কুল গজানোকে উন্নয়ন বলবে না অবনমন,
তা জানার জন‍্য দু-তিনটে প্রজন্ম অপেক্ষা করতে হবে,
হয়তো কোনোদিন জানতেও পারবে না ।
মদের দোকানের সংখ‍্যা বাড়লে সেটা আবগারি রাজস্বের লক্ষ্মীলাভ নাকি ঘরে ঘরে অলক্ষ্মীর নিমন্ত্রণ,
কোনটা প্রাধান‍্য পাবে তার ওপর নির্ভর করছে
সেটা উন্নয়ন না সর্বনাশ।
পাড়ার মুদির দোকানটা ‘পাঁচ মিনিটের ডেলিভারি’ অ‍্যাপের কাছে হেরে গিয়ে উঠে গেলো,
ইলেক্ট্রিক আর কলের মিস্ত্রির নম্বরগুলো বাবার কাছে থাকতো,
তোমার ফোনের ইউটিলিটি অ‍্যাপ এখন সেসব জোগান দেয়,
ফিটফাট উর্দি পরে যারা বাড়ি আসে,
তুমি তাদের কাউকে চেনো না,
এই পরিবর্তনকে উন্নয়ন বলবে না অবনমন,
সেটা নির্ভর করছে প্রশ্নটা কাকে করা হচ্ছে,
তোমাকে, না তোমার বাবাকে।
তোমার বাবা ফিক্সড ডিপোজিট করে দশবারো শতাংশ সুদ পেয়ে
রাত্রে শান্তিতে ঘুমোতেন,
তুমি এখন ‘সাবজেক্ট টু মার্কেট রিস্ক’এ লগ্নী করে ঘুমের মধ‍্যেও সেনসেক্সের অংক কষো,
এটা কি উন্নয়ন না অবনমন?
উন্নয়নের কোনো সংজ্ঞা হয় না ।
আজ যদি তোমার রাস্তাঘাট সব ঠিক করে দেয় কেউ,
তোমার নাগরিক সুবিধাগুলো বিনা ঘুষে পেয়ে যাও,
রোজকার অন্ন পেতে অন‍্য রোজগার খুঁজতে হয় না আর,
তাহলে সেটা উন্নয়ন হবে নিশ্চিত,
কিন্তু আগামীর রাজনীতিকে সমস‍্যায় ফেলবে,
কারণ তখন পাঁচ টাকা ভিক্ষা বৃদ্ধি,
ভাঙা ইঁটের রাস্তা, দৈনিক একটা ডিম,
আর কিঞ্চিৎ বেশি কার্যকরী ঘুষ-কে উন্নয়ন বলে চালানো যাবে না,
নিঃশ্বাস নিতে অসুবিধে হলে, একটা জানলা খুলে দেওয়াকেই উন্নয়ন বলে চালানো যায়।
উন্নয়নের কোনো সংজ্ঞা হয় না,
তাই কখনো কোনো দায় লাগে না রাজনীতিবিদদের
গা’য়।
দিশাহীন স্বপ্নরা খোঁড়াতেই থাকে, অজস্র ভাঙা ইঁট ভরা অসমান আগামীর নেই-রাস্তায়।
PrevPreviousহিংসার বিরুদ্ধে, নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার পক্ষে
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

হিংসার বিরুদ্ধে, নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার পক্ষে

May 19, 2026 No Comments

পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, হেনস্থা ও ভয় প্রদর্শনের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র

এখনও যদি বলতে না পারেন, তাহলে আর কবে বলবেন???

May 19, 2026 No Comments

সরকারি হাসপাতালে কাজ করেছি, সব মিলিয়ে প্রায় ৩৫ বছর, বিভিন্ন জায়গায় অনেকগুলি হাসপাতালে। সবচেয়ে বেশি দিন ছিলাম চন্দননগরে। তবে, যেখানেই থাকি, সে ২-৩ বছরই হোক

“নতুন সরকার #৩”

May 18, 2026 No Comments

মহার্ঘ্য ভাতা প্রসঙ্গে দু একটা কথা বলে রাখি। এটা অধিকার নাকি সরকারের দয়ার দান সেই বিতর্কে না গিয়েই বলছি, রোজগার বাড়লে কা’র না ভালো লাগে,

নিতান্তই ব্যক্তিগত

May 18, 2026 No Comments

কৃষ্ণা দি তখন থাকতেন শ্যামবাজার টেলিফোন এক্সচেঞ্জ-এর পাশে। হঠাৎই আমাকে ডাকতে আসে একটি ছেলে, এসে বলে, _প্রদীপ্ত দা পাঠিয়েছে, আমার মা অসুস্থ হয়ে পড়েছেন, আপনাকে

আত্মহত্যা

May 17, 2026 No Comments

সাধারণত হঠাৎ করে কেউ আত্মহত্যায় আক্রান্ত হন না। এটি একদিনে তৈরি হওয়া কোনো ঘটনাও নয়। এর পেছনে থাকে দীর্ঘদিনের স্ট্রেস, অপ্রকাশিত কষ্ট, সম্পর্কের ভাঙন, একাকীত্ব,

সাম্প্রতিক পোস্ট

। সংজ্ঞা হয় না ।

Arya Tirtha May 19, 2026

হিংসার বিরুদ্ধে, নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার পক্ষে

West Bengal Junior Doctors Front May 19, 2026

এখনও যদি বলতে না পারেন, তাহলে আর কবে বলবেন???

Dr. Amit Pan May 19, 2026

“নতুন সরকার #৩”

Dr. Samudra Sengupta May 18, 2026

নিতান্তই ব্যক্তিগত

Dr. Tamonash Bhattacharya May 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

623388
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]