Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এখনও যদি বলতে না পারেন, তাহলে আর কবে বলবেন???

Screenshot_2026-05-19-07-32-57-58_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • May 19, 2026
  • 7:34 am
  • No Comments

সরকারি হাসপাতালে কাজ করেছি, সব মিলিয়ে প্রায় ৩৫ বছর, বিভিন্ন জায়গায় অনেকগুলি হাসপাতালে। সবচেয়ে বেশি দিন ছিলাম চন্দননগরে। তবে, যেখানেই থাকি, সে ২-৩ বছরই হোক বা তার বেশিই হোক, হাসপাতালে কোনো ঘটনা ঘটবে আর সে সম্বন্ধে বিন্দুবিসর্গ কিছুই জানবো না, এ কোনো দিন কখনো সম্ভব নয়।

বস্তুতঃ, জানার জন্য কোনো পরিশ্রম করতে হতো না। অস্বাভাবিক কিছু ঘটলে, নার্সিং স্টাফ/গ্রুপ ডি স্টাফ/ অস্থায়ী কর্মী /রোগীর বাড়ির লোক/স্পেশাল অ্যাটেনডেন্ট/দালাল/ হাসপাতালে দায়িত্বে থাকা রাজনৈতিক কর্মী, কেউ না কেউ স্বতঃপ্রণোদিত হয়েই বলতো সত্যি করে কী ঘটেছে। দালাল শুনে চমকে যাওয়ার কিছু নেই। জীবনের বেশিরভাগটাই কাজ করেছি মফস্বলে। সেখানের দালালদের সঙ্গে কোলকাতার বড় হাসপাতালের দালালদের পার্থক্য অনেক,ক্ষমতা ও অর্থনৈতিক লেনদেন দুয়ের মাপকাঠিতেই। ব্যক্তিগত স্বার্থের বিষয় না থাকলেও তাদের কাছ থেকে অনেক ইনফরমেশন পাওয়া যেতো, এমনকি অনেক দু নম্বরি কাজকর্মের।

তাই, হাসপাতালের মধ্যে যেখানে যাই ঘটুক, ২৪ ঘন্টার মধ্যে তার বিস্তারিত বিবরণ পাওয়া যাবে না, এ ছিল প্রায় অসম্ভব!!

খুব অবাক লাগলো, যখন আর জি করের ঘটনার কিছু ভাসাভাসা ছবি ও প্রচুর উত্তর না পাওয়া প্রশ্নাবলী ছাড়া আর কিছুই আমরা পেলাম না আর জি করের ছাত্র,সিনিয়র/জুনিয়র ডাক্তার, নার্সিং স্টাফ, কর্মী, সিভিক কর্মী, কারুর কাছ থেকে। এটা ঠিক তাদের অনেকেই আন্দোলনে অ়ংশগ্রহণ করেছেন, ‘অভয়া’র উদ্দেশ্যে ‘রাজপথ না ছাড়ার’ বার্তা পাঠিয়েছেন লাগাতার ভাবে। কিন্তু, এখনো পর্যন্ত কেউই এগিয়ে আসেন নি অন্ততঃ প্রকাশ্যে, সত্যিই কী ঘটেছিলো সেই রাত্রে সেটা জানাতে। হতে পারে CBIকে জানিয়েছেন, আবার নাও হতে পারে। অবশ্য CBI যে শোনার জন্য খুব আগ্রহান্বিত ছিল, এমনটাও বোধহয় ঘটনা নয়। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী মহাশয় তো সরাসরি আঙ্গুল তুলেছেন CBI এর দায়িত্বপ্রাপ্ত অফিসারের দিকে গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ পেয়েও তা ব্যবহার না করা বা ধ্বংসের জন্য।

প্রাক্তন CBI অধিকর্তা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডঃ উপেন বিশ্বাস একবার ABP Ananda এ এক সাক্ষাৎকারে বলেছিলেন,তাঁকে আর জি করের সঙ্গে যুক্ত একজন জানিয়েছেন, সেখানের অন্ততঃ পঞ্চাশ জন জানেন, সত্যি করে কী ঘটেছিলো। পঞ্চাশ জন কিনা জানিনা, কিন্তু অন্ততঃ সেদিন ডিউটিতে থাকা নার্সিং স্টাফ, ডাক্তার এবং ডিপার্টমেন্টের অন্যান্য ডাক্তার বিশেষতঃ যাদের অধীনে মেয়েটি কাজ করতো, তারা জানবে না, সেটা হতেই পারে না। সোজাসুজি বলছি, বিভাগীয় যে শিক্ষকরা জানার চেষ্টাই করেন নি বা জেনেও না জানার ভান করেছেন, তাদের আর যাইহোক শিক্ষক হওয়ার কোনো অধিকার নেই।

কিছুদিন আগে বাড়ির কাছে পার্কে বিলম্বিত মর্নিং ওয়াকে গিয়ে হঠাৎ এক জুনিয়র ডাক্তার নেতা ও ABP Ananda এর এক পরিচিত সা়ংবাদিকের সঙ্গে দেখা। ডাক্তার নেতাকে বললাম, তুমি তো আর জি করেরই ছাত্র। প্রমাণ না হয় পুলিশ লোপাট করেছে, কিন্তু তা বলে জানা যাবে না কে বা কারা খুনি? আর কিছু না হোক, নামগুলো প্রকাশ্যে আসুক। সাংবাদিককেও জিগ্যেস করলাম, অতীতে অনেক বার যেমন জেসিকা লাল মার্ডার কেসে সংবাদ মাধ্যমের ভূমিকা ছিল অসাধারণ, সেই investigative journalism কি এখন আর হয় না? দুজনেই তাদের মতো করে উত্তর দিল, কিন্তু ঠিক পরিষ্কার বক্তব্য পেলাম না, অন্ততঃ আমার দিক থেকে মোটেই সন্তোষজনক লাগলো না। কী আর করা যাবে?!

রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে, নতুন মুখ্যমন্ত্রী বলেছেন আর জি করের প্রায় বন্ধ হওয়া ফাইল আবার খোলা হবে, সাসপেন্ডেড হয়েছেন তিনজন সিনিয়র পুলিশ অফিসার। পরবর্তী কালে কী হবে জানিনা, অন্ততঃ এই মুহূর্তে হাসপাতালগুলিতে ‘থ্রেট কালচার’ চালানোর মতো ক্ষমতা কারুর আছে বলে তো মনে হয় না। পুলিশ /CBI তাদের আগের ভূমিকা আমূল পাল্টিয়ে কী তদন্ত করবে জানা নেই,রাজ্যে পুলিশের নাহয় ‘বস’ পাল্টেছে, CBI এর তো ‘বস’ কেন ডিরেক্টরও পাল্টায় নি।

কিন্তু, পরিবর্তিত পরিস্থিতিতে হাসপাতালের ডাক্তার -সিস্টার -কর্মচারী, এরা তো এগিয়ে আসুক সত্যকে প্রকাশ্যে আনতে। আর কিছু নাহোক, আমরা অন্ততঃ সত্যটা জানতে পারি, কে/কারা/ কীকারণে/কীভাবে খুন করেছে, কেনই বা বিগত সরকারের সর্বোচ্চ ব্যক্তিত্ব নিজের রাজনৈতিক ক্ষতির বিশাল সম্ভাবনা সত্বেও এতো বিরাট ঝুঁকি নিলেন অপরাধীদের আড়াল করতে, সেই তথ্যগুলো তো সামনে আসুক। নির্বাচনে তৃণমূলের ব্যাপক পরাজয়ে আর জি কর কাণ্ডের ভূমিকা নিশ্চয়ই কম নয়। এতো বড় ঝুঁকি প্রাক্তন মুখ্যমন্ত্রী কী কারণে নিলেন, কাকে/ কাদের বাঁচাতে? এই তথ্যগুলো তো জানা সত্যিই জরুরি। অবশ্যই জরুরি সঞ্জয় রাইকে আবার নতুন করে জেরা করা, তার সত্যিই কী ভূমিকা ছিল কোন প্রেক্ষিতে, সেটা নতুন করে জানার প্রয়োজন অবশ্যই আছে।

তবে, সবচেয়ে বেশি প্রয়োজন, যারা জেনেও এতো দিন মুখ খোলেন নি, তাদের এবার সরব হবার। This is high time..
এখনও যদি বলতে না পারেন, তাহলে আর কবে বলবেন???

PrevPrevious“নতুন সরকার #৩”
Nextহিংসার বিরুদ্ধে, নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার পক্ষেNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

। সংজ্ঞা হয় না ।

May 19, 2026 No Comments

উন্নয়নের কোনো সংজ্ঞা হয় না। আগে যা ছিলো, তার থেকে ভালো থাকলেই সেটাকে উন্নয়ন বলা যায়। যে ভিখারির দৈনিক রোজগার দশ টাকা ছিলো, এখন যদি

হিংসার বিরুদ্ধে, নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার পক্ষে

May 19, 2026 No Comments

পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, হেনস্থা ও ভয় প্রদর্শনের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র

“নতুন সরকার #৩”

May 18, 2026 No Comments

মহার্ঘ্য ভাতা প্রসঙ্গে দু একটা কথা বলে রাখি। এটা অধিকার নাকি সরকারের দয়ার দান সেই বিতর্কে না গিয়েই বলছি, রোজগার বাড়লে কা’র না ভালো লাগে,

নিতান্তই ব্যক্তিগত

May 18, 2026 No Comments

কৃষ্ণা দি তখন থাকতেন শ্যামবাজার টেলিফোন এক্সচেঞ্জ-এর পাশে। হঠাৎই আমাকে ডাকতে আসে একটি ছেলে, এসে বলে, _প্রদীপ্ত দা পাঠিয়েছে, আমার মা অসুস্থ হয়ে পড়েছেন, আপনাকে

আত্মহত্যা

May 17, 2026 No Comments

সাধারণত হঠাৎ করে কেউ আত্মহত্যায় আক্রান্ত হন না। এটি একদিনে তৈরি হওয়া কোনো ঘটনাও নয়। এর পেছনে থাকে দীর্ঘদিনের স্ট্রেস, অপ্রকাশিত কষ্ট, সম্পর্কের ভাঙন, একাকীত্ব,

সাম্প্রতিক পোস্ট

। সংজ্ঞা হয় না ।

Arya Tirtha May 19, 2026

হিংসার বিরুদ্ধে, নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার পক্ষে

West Bengal Junior Doctors Front May 19, 2026

এখনও যদি বলতে না পারেন, তাহলে আর কবে বলবেন???

Dr. Amit Pan May 19, 2026

“নতুন সরকার #৩”

Dr. Samudra Sengupta May 18, 2026

নিতান্তই ব্যক্তিগত

Dr. Tamonash Bhattacharya May 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

623437
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]