Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

Screenshot_2026-06-04-00-08-05-30_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • June 4, 2026
  • 7:04 am
  • No Comments
শমীকবাবু ট্রান্সফার উইন্ডো খুললেও খুলতে পারেন, এই বার্তা রটে যাবার পর বিগত দিনকয়েকে দিকে দিকে ‘ভালো তৃণমূল’-এর ঢল নেমেছে।
দল হিসেবে ভারতীয় জনতা পার্টি কী করবে না করবে, সে তাঁদের একান্ত দলীয় সিদ্ধান্ত – তা নিয়ে চাট্টি ভালো-মন্দ কথা অথবা কোনও শ্লেষাত্মক মন্তব্য, এসবের কোনও কিছুই আমার বলার নেই, সেই অর্থে বলার অধিকারও নেই।
আমার একটিই কথা – যেটি নব-নির্বাচিত সরকারের প্রতি (কেননা, যে দলই পরিচালনা করুক, সরকার মাত্রেই সবার)।
বাসে-ট্রামে পকেটমার ধরা পড়লে যে দল পকেটমারটিকে মারতে মারতে নামিয়ে নিয়ে চলে যায় – কেউ কেউ বলে, তারা নাকি পকেটমারের দলেরই লোক। এমনকি ক্ষেত্রবিশেষে ‘চোর চোর’ বলে দৌড়াতে থাকা দলের ভিড়ে চোর স্বয়ং মিশে গিয়ে পিঠটান দেয়, এরকমও শুনেছি। গত দেড় দশক যাবত মেরুদণ্ডহীন ও শাসকদলের তল্পিবাহক হিসেবে সুপরিচিত পুলিশ যেভাবে আচমকা ‘দাবাং’-অবতারে আবির্ভূত হয়েছে, তাতে এসব কথা মনে পড়ে যাচ্ছে।
পুলিশ দুষ্কৃতীদের হাফপ্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে – এই দৃশ্য জনপ্রিয় সিনেমার দৃশ্যে যতখানি মানানসই, আইনের শাসনের বিজ্ঞাপন হিসেবে ততখানি নয়। কিন্তু নাটকীয় দৃশ্য দেখতে গিয়ে কয়েকটা প্রশ্ন ভুলে গেলে তো চলবে না। এই দুষ্কৃতীদের বাড়তে দিয়েছিল কারা? অপরাধ করলেও ধরেনি কে? হাজার অভিযোগ থাকলেও সেই অভিযোগে কান দেয়নি কে? আজ যিনি দড়ি পরাচ্ছেন, তিনিই আগের মাসে উপরোক্ত দুষ্কৃতীর ল্যাজ ধরে ঘুরছিলেন না তো?
বিগত দেড় দশকের অপশাসনের পেছনে তৃণমূলী দুষ্কৃতীদের (দুষ্কৃতী এবং নেতা – তৃণমূল দলে দুইয়ের ফারাক করা কঠিন, যদিও এঁদেরই কেউ কেউ হয়ত আগামীদিনে ‘ভালো তৃণমূল’ হিসেবে চিহ্নিত হয়ে যাবেন) ভূমিকা যতখানি – এক শ্রেণীর পুলিশ ও সরকারি আধিকারিক/আমলার ভূমিকা তার চাইতে কম নয়। আমজনতার কাছে গুণ্ডা-বদমাইশের হুমকি-চমকানির চাইতেও, হয়ত, বেশী আতঙ্কের বিষয় ভুয়ো মামলা, সরকারি ধমকচমক ও তজ্জনিত অকারণ হয়রানি – এবং অবস্থা যা দাঁড়িয়েছিল, তাতে সকলেই একথা জানতেন যে শাসকদলের নেতা/কর্মী/আশ্রিত-গুণ্ডাদের হাতে হুমকি কিংবা মারধর খেতে হলেও পুলিশ বা সরকারের দ্বারস্থ হওয়া বাতুলতা মাত্র – এই সব অনাচারের পেছনে তো পুলিশ ও আধিকারিকরাই ছিলেন। এতগুলো বছর ধরে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এমন সুচারুভাবে চালিয়ে যাওয়া – শাক নিয়ে নিয়মিত মাছ ঢাকতে পারা – আমলা কিংবা পুলিশের অকুণ্ঠ সহযোগিতা ছাড়া সম্ভব ছিল?
এই পুলিশ/আমলা/আধিকারিকদের হাফপ্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হোক, এমনটা অবশ্যই চাই না – কিন্তু এঁদের বিরুদ্ধে ন্যূনতম ব্যবস্থা গ্রহণ করা হবে তো? নাকি আস্তে আস্তে এঁরাও ‘ভালো পুলিশ’ ‘ভালো আমলা’ হয়ে যাবেন?
PrevPreviousজাতীয় বিস্মরণে দুই বাঙালি বিজ্ঞানী – উপেন্দ্রনাথ ব্রহ্মচারি এবং শম্ভুনাথ দে
Nextসরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

June 4, 2026 No Comments

জাতীয় বিস্মরণে দুই বাঙালি বিজ্ঞানী – উপেন্দ্রনাথ ব্রহ্মচারি এবং শম্ভুনাথ দে

June 4, 2026 No Comments

(চিকিৎসক, গবেষক এবং সাংস্কৃতিক কর্মী। সম্প্রতি প্রকাশিত পুস্তক The Calcutta Medical College, 1822-1897: Medicine, Social Psyche and the Making of Modern Citizenry (Primus, 2025) শুরুর

আইনের শাসন, স্বচ্ছ প্রশাসন এবং গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন

June 3, 2026 No Comments

রবিবার বলে আজ দুপুরে কিছুক্ষণ বাড়িতে থাকতে পেরেছিলাম। দশ- পনেরো মিনিট টিভি দেখার সুযোগ পেলে আমি সাধারণত খবর দেখি এবং অভ্যাসবশত ১৩৬০ টিপে এবিপি আনন্দ

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা: বিজেপির হিট উইকেট!

June 3, 2026 No Comments

অধিকার না দয়া? ঠিক এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে বাংলার নারী সমাজে। বহু অর্থনীতিবিদ ইউনিভার্সাল বেসিক ইনকাম এবং সর্বজনীন সামাজিক সুরক্ষার কথা বলে চলেছেন এবং

গর্ভাবস্থায় মানসিক স্বাস্থ্য

June 3, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

Abhaya Mancha June 4, 2026

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

Dr. Bishan Basu June 4, 2026

জাতীয় বিস্মরণে দুই বাঙালি বিজ্ঞানী – উপেন্দ্রনাথ ব্রহ্মচারি এবং শম্ভুনাথ দে

Dr. Jayanta Bhattacharya June 4, 2026

আইনের শাসন, স্বচ্ছ প্রশাসন এবং গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন

Dr. Koushik Dutta June 3, 2026

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা: বিজেপির হিট উইকেট!

Parichay Gupta June 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

627876
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]