Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নির্বাচিত প্রতিনিধিদের হাসপাতাল পরিদর্শন

inspetion
Dr. Hiralal Konar

Dr. Hiralal Konar

Surgeon, Leader of Doctors' Movement
My Other Posts
  • June 1, 2026
  • 6:34 am
  • One Comment

আমরা কিছুদিন আগে এক দৃশ্য মাধ্যমে দেখলাম হাবড়ার নবনির্বাচিত বিধায়ক সরকারি হাসপাতালে গিয়ে সর্বসমক্ষে ঐ হাসপাতালের সুপারিনটেনডেন্টকে অপমান অসম্মান করে কথা বলছেন। এটাও শোনা যায় পরে ঐ বিধায়ক তাদের দলীয় অফিসে সুপারিনটেনডেন্টকে ডেকে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

এই রাজ্যের শাসকদলের পরিবর্তন ঘটায় পর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর ঘোষিত নীতিকে মান্যতা না দিয়ে ঐ বিধায়ক কেন এমন করলেন তার উত্তর ঐ বিধায়কই দিতে পারেন।

আমরা অনেকেই এই ধরনের ঘটনা আগেও দেখেছি। সদ্য বিগত সরকারের আমলের কথা যত কম বলা যায় ততই ভালো। ক্ষমতায় এসেই তৎকালীন মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালের পরিচিত রোগীবান্ধব চিকিৎসকদের প্রকাশ্যে অপমান হেনস্থা দিয়ে শুরু করে অসরকারি হাসপাতালের চিকিৎসকদের উপরও নানা ধরনের আক্রমণ নামিয়ে আনেন। তার সঙ্গে একশ্রেণীর স্তাবক আমলা ও স্নেহধন্য চিকিৎসক মিলে রাজ্যের সর্বত্র এক ত্রাসের রাজত্ব কায়েম করে। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যেনতেন প্রকারে যত‌ রকম ভাবে সম্ভব চুরি, তোলা আদায় করা। তার জন্য যে কোন ধরনের পরিচিত অপরিচিত কুকর্ম করতে তাদের কোন দ্বিধা ছিল না, ছিল না কোন বাধা। কারণ সব কিছুতেই ছিল শীর্ষস্তরের আশীর্বাদ বা অনুপ্রেরণা। তারই ধারাবাহিকতায় ও ফলশ্রুতিতে ঘটে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ৯ আগষ্ট ও ১৪ আগষ্টের ঘটনা। রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের এই হালহকিকত সারা বিশ্বকে বিস্মিত, হতচকিত তথা ক্ষুব্ধ করে দেয়।

এই ঘটনার অভিঘাত ও তৎকালীন স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে রাজ্যের মানুষের ক্ষোভ ক্রোধের প্রশমনের প্রতিশ্রুতি যে বর্তমান সরকারের ক্ষমতায় আসার অন্যতম প্রধান কারণ এটা বিস্মৃত হয়ে যাওয়াটা কোন বিধায়কের ভবিষ্যতের পক্ষে ভাল নয়।

এরই বিপরীতে আমরা দেখতে পেয়েছি বর্তমান সরকারের কয়েকজন চিকিৎসক বিধায়কের বক্তব্য, আচরণ। পেশায় চিকিৎসক হওয়ার কারণে তাদের আচরণ বক্তব্য আগের সরকারের পেশায় দলীয় অসৎ রাজনীতির অনুগামী ও অনূসরনকারী চিকিৎসকদের সঙ্গে দৃশতঃ ভিন্নধর্মী।

আমরা আরো অনেক পুরনো সময়ের কথা বলতে পারি। তবে সে কথা অন্য সময়ে বলা যাবে।

আপাতত একটু অন্য কথা বলা যাক। সরকারি হাসপাতালের পরিকাঠামো বহুকালের পুরানো। বেডের তুলনায়, রোগীদের সংখ্যার তুলনায় ডাক্তার নার্স সহ সমস্ত স্তরের চিকিৎসা কর্মী সাফাই কর্মী করণিক সব কিছুর সংখ্যা নিতান্তই অপ্রতুল বললেও‌ বোঝানো‌ যাবে না। সব সরকারি পরিষেবা পরিচালনার ক্ষেত্রেই ভোক্তার সংখ্যা নির্ণয় করে ও পরিসেবার ব্যাপ্তিকে বিবেচনা করে পরিসেবকদের ও পরিষেবা স্থলের মান, সংখ্যা ইত্যাদি নির্ধারিত হয়। আজ পর্যন্ত কোন সরকারই দাবি করতে পারবে না তারা ভেবেছিল বা জানত সরকারি হাসপাতালে কতজনকে কি কি পরিষেবা দেবে। সেকথাও না হয় পরে আলোচনা করা যাবে। মোটামুটি ভাবে রোগীদের চাহিদা অনুযায়ী হাসপাতালে ভর্তির প্রয়োজন যতজন রোগীর তুলনায় যে বেডের সংখ্যা অনেক কম সেটা বুঝতে পরিসংখ্যান না জেনেও প্রতিদিন কত ভর্তিযোগ্য রোগী সরকারি হাসপাতালে প্রত্যাখাত হয় সেটা দেখেই বোঝা যায়। তাছাড়াও আছে সরকারি হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে ট্রলিতে, মেঝেতে অগুনতি রোগীর অবৈজ্ঞানিক অমানবিক চিকিৎসার বাধ্যবাধকতায় নিতান্তই গুটিকয়েক চিকিৎসক, নার্সের অমানুষিক পরিশ্রম। সদিচ্ছা থাকলে অ-চিকিৎসক বিধায়করা তার এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা হাসপাতালের এমার্জেন্সি, বিভিন্ন ওয়ার্ডে একদিন করে পুরো দিনরাত দিনকয়েক থেকে দেখুন তিনি নিজের শরীরের বা মনের মধ্যে কোন পার্থক্য খুঁজে পান কিনা। এরপরও যদি সাধ ও সাধ্য থাকে কয়েকদিন সেই হাসপাতালের সুপারের, ডেপুটি সুপারের সঙ্গে সারাটা দিনরাত কি কি কাজ অকাজ করতে হয় দেখে নেবেন। এতসবের পরে আপনি যদি শরীরে মনে সুস্থ শরীরে থাকেন তখন ভাবতে চেষ্টা করবেন সরকারি হাসপাতালের পরিষেবায় গলদটা কোথায়।

আর একটা কথা। হাসপাতালে ঢোকার আর বের হওয়ার সময় হাসপাতালে চারপাশে আর সীমানার মধ্যে কি কি আছে, হচ্ছে বা হয়ে থাকে একটু লক্ষ্য করবেন। তবে এই সব কিছু আপনাকে করতে হবে সাধারণ মানুষের সাথেই মিশে থেকে,  সাঙ্গপাঙ্গদের নিয়ে হৈ চৈ করে নয়। প্রয়োজন মনে করলে নিরাপত্তা রক্ষীদেরও রাখতে পারেন তবে তারাও থাকবে সাধারণ মানুষের মধ্যে মিশে।

যদি বিরক্ত না লাগে আর আগ্ৰহ থাকে আরও কিছু বলার চেষ্টা করা যাবে।

PrevPreviousShaheed Hospital: Started as a part of Peoples Health Movement
Next‘শেষ যুদ্ধ শুরু আজ’: ‘রক্তকরবী’র নতুন পাঠNext
5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dr. Satabdi Mitra
Dr. Satabdi Mitra
3 months ago

অত্যন্ত জরুরি প্রতিবেদন

0
Reply

সম্পর্কিত পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

September 20, 2026 No Comments

(এক) তাঁকে স্মরণ এবং প্রণাম “ইছামতী একটি ছোট নদী। অন্তত যশোর জেলার মধ্য দিয়ে এর যে অংশ প্রবাহিত, সেটুকু। দক্ষিণে ইছামতী কুমির – কামট –

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

সাম্প্রতিক পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

Bappaditya Roy September 20, 2026

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678021
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]