তুমি ভেবেছিলে
কালজয়ী হবে ঠিক
চোখ খুলে দেখো
সড়ক নরক
ভালো মানুষের
লেগেছে মড়ক
কাকে দেবে শত ধিক?
গুণী জন ছিল
পায়ের তলায়
কাকে কাকে যেন
সাজালে মালায়
ঝুললো অনেকে
দড়িতে গলায়
ভূত সব কেড়ে নিল!
প্রতিযোগিতায়
নিয়ে এলে যাকে
এখন করছো
কেন হায় হায়
মর্যাদা লুটে
মানুষ মেরেছো
আজ দোষ দাও কাকে?
কতো খেলা খেলে
চড়াম চড়াম
ঢাক ঢোল পিটে
দড়াম দড়াম
বাকি কি রেখেছো
ধম্ম তাস পিটে
বাজখাঁই নিয়ে এলে!!
২/৬/২৬










