Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

fifa 26 rw
Dr. Jayanta Bhattacharya

Dr. Jayanta Bhattacharya

General physician
My Other Posts
  • June 13, 2026
  • 7:30 am
  • No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে যার যেমন খেলা আছে।

এই বিশ্বকাপ অর্থ এবং ক্ষমতারও বিশ্বকাপ – দল এবং খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য ছাড়াও। কয়েকটি উদাহরণ পরপর তুলে ধরা যাক –

(১) ইংলিশ লিগে খেলা এ সিজনের নজরকাড়া ইরানি খেলোয়ার মেহদি তারেমিকে আমেরিকা ঢোকার মুখে অভিবাসন দপ্তর ১০ ঘন্টা আটকে রেখে, জিজ্ঞাসাবাদ করে অবশেষে আমেরিকায় প্রবেশের অনুমতি দিয়েছে।
(২) ইএসপিএন সংবাদসংস্থা এবং স্পোর্টস চ্যানেল জানাচ্ছে “Iran players: U.S. visa policies creating World Cup ‘tension’” (https://www.espn.in/football/story/_/id/49017941/iran-players-say-us-visa-policies-create-world-cup-tension)।

আরও ভয়ঙ্কর ঔদ্ধত্যেরর বিষয় হল – যেদিন ইরানের খেলা শেষ হবে সেদিনই তাদের ইরান ফিরে যেতে হবে – “Under the conditions of their visas, the squad will have to enter and leave the US on the same day as their matches, Iran’s ambassador to Mexico said on Saturday. ”(https://www.bbc.com/news/articles/cy8286nqz87o)

(৩) “Players, head coach Amir Ghalenoi, and some members of the technical staff received visas, but 13 members of the administrative and technical team were denied entry.” (https://www.turkiyetoday.com/sports/world-cup-teams-face-us-visa-denials-security-checks-3221601)

(৪) আমরা সবাই জানি, আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যে ইরানের খেলোয়াড়েরা প্রস্তুতি নিয়েছে তুরস্কে। দেশের মাটিতে অনুশীলন করতে পারেনি।
(ইরানিয়ান ফুটবলারা)

(৫) আফ্রিকা তথা সোমালিয়ার শ্রেষ্ঠ এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রেফারি ওমর আবদুলকাদির আর্তান ফিফা যে ৫২ জন রেফারিকে বিশ্বকাপ পরিচালনার জন্য নির্বাচিত করেছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন। যেহেতু সোমালিয়া আমেরিকার ভিসা নীতিতে “ব্ল্যাক্লিস্টেড” দেশ এজন্য তাঁকে ভিসা দেওয়া হয়নি।

নিউ ইয়র্ক টাইমস-এর সংবাদ হচ্ছে “Somali Referee Says His World Cup Dream Is Dashed After U.S. Denies Entry” (https://www.nytimes.com/2026/06/09/world/africa/somali-referee-world-cup-us-entry-omar-artan.html)।

(৬) আবার, গার্ডিয়ান-এর সংবাদ অনুযায়ী, “Omar Artan given hero’s welcome in Somalia after referee’s US entry blocked” (https://www.theguardian.com/football/2026/jun/10/referee-omar-artan-given-heros-welcome-somalia-after-us-entry-blocked)

(সোমালিয়ার রেফারি ওমর আর্তান)

(৭) এই প্রেক্ষিতে বিবিসি সংবাদসংস্থা তাদের প্রকাশিত খবরে প্রশ্ন তুলেছে “Does referee case show Fifa has lost control of its own World Cup?” (https://www.bbc.com/sport/football/articles/clyr6drdl79o)। এদের সংবাদ অনুযায়ী, বিশ্বকাপে সেরার সেরাদের খেলা হয় – শুধুমাত্র খেলোয়াড় নয়, কোচেদের এবং কর্মকর্তাদের বাহিনীরও। আরও বলা হয়েছে – “Omar Artan is the number one referee from Africa. He will not be allowed to officiate at the World Cup. Artan, from Somalia, flew into Miami to join up with the other 51 referees. After what he says was an 11-hour grilling by immigration officials, he was put back on a plane.”

অদ্ভুত বিষয় হল যে এ বিষয়ে ফিফার কোন বক্তব্য নেই। ফিফা সম্ভবত পৃথিবীর সবচেয়ে ধনী স্পোর্টস সংস্থা। এদের সম্পদের মোট পরিমাণ আমেরিকান ডলারে ৯.৪৮ বিলিয়ন ডলার – ভারতীয় টাকায় ৯,০৩,১১,৪৫,৭০,০০০ টাকা। এত সম্পদের অধিকারী হয়েও খুব দৃষ্টিকটু এবং নির্লজ্জভাবে ফিফা মাথা নোয়ালো ট্রাম্প প্রশাসনের কাছে।

ক্ষমতার শক্তি কাকে বলে ২০২৬-এর বিশ্বকাপ আরেকবার বুঝিয়ে দিল। অন্তত বিশ্ববাসীর কাছে এ ঘটনা একটি কালো অধ্যায় হিসেবে থাকা উচিত।

এবার ভারতের কথায় আসি। দৈনিক দ্য ট্রিবিউন সংবাদপত্রের (৮ জুন ২০২৬) একটি সংবাদ জানাচ্ছে – “Law ministry sets up lawyers-judges badminton match in London, activists frown upon back home” (https://www.tribuneindia.com/news/diaspora/law-ministry-sets-up-lawyers-judges-badminton-match-in-london-activists-frown-upon-back-home/)।

প্রাক্তন আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেলোয়াড় অবন্তিকা ডেকা এবং কিছু কর্পোরেট সংস্থা এই ইভেন্টের সংগঠক। একে স্পনসর করেছেন ভারতের আইনমন্ত্রক। পূর্বোক্ত সংবাদ জানাচ্ছে – “A good number of judges and lawyers reportedly travelled to the UK to take part in the 2nd International Bar & Bench Badminton Championship.” কিন্তু প্রখ্যাত আইনজীবী প্রশান্তভূষণ প্রশ্ন তুলেছেন, যখন ভারত সরকার বর্তমান পরিস্থিতিতে ভারতবাসীকে মিতব্যায়ী হতে বলছেন তখন এরকম একটি ঘটনা ঘটল কেন? কী করে? সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি এই ইভেন্টের প্রধান অতিথি ছিলেন।

বিচারপতিরা ৩৬৫ দিনের মধ্যে ২১০ দিনের মতো ছুটি ভোগ করেন। কিন্তু নিয়তির পরিহাস হল, ভারতের কোন কোর্টে এ টুর্নামেন্ট হতে পারত না! যথেষ্ট উপযুক্ত নয় বলে? এবং আরও মজার হল, বহু দেশের তুলনায় ভারতে বিচারাধীন কেসের সংখ্যা বহুগুণ বেশি – যেগুলোর নিষ্পত্তি হতে বছরের পর বছর লেগে যায়।
অ্যাডভোকেট ভি কে দুবে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন (https://www.aninews.in/news/business/advocate-v-k-dubey-honoured-at-2nd-international-bar-amp-bench-badminton-championship-in-london20260609160319/)। নিঃসংশয়ে আহ্লাদিত হওয়া ছাড়া আর কী-ই বা করার আছে আমাদের কাছে?

PrevPreviousবিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

June 12, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চে অভয়া মঞ্চের আহ্বায়জ তমোনাশ চৌধুরীর বক্তব্য।

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

June 12, 2026 No Comments

৯/৬/২০২৬ আমরা সবাই জানি অভয়ার খুন-ধর্ষনের মামলায় নতুন SIT গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অভয়া মামলা আবার এসেছে সংবাদ পত্রের হেডলাইনে, ন্যায়বিচারের আশা আবার

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

June 12, 2026 No Comments

ফের এ বছরেও চিকিৎসাবিদ্যায় ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনা ঘটল। এই বছরে নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবার। এর জন্য প্রশ্ন তৈরি করে

আউটারে দাঁড়িয়ে পড়েছে মৌসুমী এক্সপ্রেস?

June 11, 2026 No Comments

মনে করুন অনেক দূরের সফর শেষে আপনি বাড়ি ফিরছেন। ট্রেন বাড়ির কাছাকাছি যত‌ই এগিয়ে আসছে ততই স্বাভাবিক ভাবে আপনি ভেতরে ভেতরে এক আলাদা উত্তেজনা অনুভব

এদের কোন বিকল্প হয় নাকি!

June 11, 2026 No Comments

ট্রেনে উঠে চোখের সামনে দেখে কানে ঠং ঠং আওয়াজ শুনে বানানো মুড়িমশলা কিনে খেতে পাবো তো? তাছাড়াও তো আছে চায়ের মত গরম সিঙ্গাড়া। পেঁয়াজ লঙ্কা

সাম্প্রতিক পোস্ট

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

Abhaya Mancha June 12, 2026

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

West Bengal Junior Doctors Front June 12, 2026

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

Parichay Gupta June 12, 2026

আউটারে দাঁড়িয়ে পড়েছে মৌসুমী এক্সপ্রেস?

Somnath Mukhopadhyay June 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630443
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]